Posts

Showing posts from September, 2016

চারিদিকে ভালবাসার বৈধতার নামে অশ্লীলতা।

Image
ছেলেটির সাথে দেখা হল মেয়েটির। প্রথমে একটু কৌতুহল। সাধারণের চাইতে একটু বেশি সময় তাকিয়ে থাকা হয়তো। পাশ দিয়ে যাবার সময় হাটার গতি একটু ধীর করা। তারপর ভালোলাগা। একটা নির্দিষ্ট কন্ঠ শোনার জন্য কান খাড়া করে রাখা। 'তার' আশেপাশে কথা বলার সময় একটু অন্যভাবে, অন্য ভঙ্গিতে বলা। চিন্তার জগতে আনাগোনা বেড়ে যাওয়া। তারপর ভালোবাসা, কাছে আসা হল.. ঘুরে ফিরে সেই একই গল্প। গল্পের খুঁটিনাটি বদলায় কিন্তু ঘুরে ফিরে সেই একই মেসেজ। সব দিক থেকে, সব জায়গা থেকে উচ্চ স্বরে, একসাথে উচ্চারিত হচ্ছে একই মন্ত্র। . আমরা এমন এক কালচারের মধ্যে বসবাস করছি যা ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দিচ্ছে মানব অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্রেম খুজে ফেরা, প্রেমের খোঁজ করা, প্রেমের মাঝে জীবনের উদ্দেশ্য খুজে পাওয়া, প্রেমকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়া, প্রেমের জন্য জীবন দেওয়া, প্রেমের জন্য মারামারি করা ইত্যাদি। গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, টিভি সিরিয়াল, মিউযিক ভিডিও, বিজ্ঞাপন পত্রিকার পাতা, বিলবোর্ড – সব গুলো মাধ্যম থেকে প্রচারিত হচ্ছে একই গল্পের নানা ভেরিয়েশান। . আমরা এমন একটা অদ্ভূত সময়ে বসবাস করছি যখন মিডিয়া ও কালচার সম্প...

মা হচ্ছেন কলিজা আর স্ত্রী হচ্ছেন হার্ট

Image
মা | স্বামী | স্ত্রী | শাশুড়ী “মা হচ্ছেন কলিজা আর স্ত্রী হচ্ছেন হার্ট” পড়া শেষে শেয়ার করুন... . -হুজুর! “বউ হারালে শ টা বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না”-কথাটি কতটুকু সঠিক? . -বৎস! কথাটি বাহ্যিকভাবে খুবই সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং শয়তানী মস্তিষ্কপ্রসূত। তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা। সুতরাং, প্রত্যেক স্ত্রীর ভেতরেই একজন মা লুকিয়ে থাকেন। আরেকটা কথা, মায়ের প্রয়োজনীয়তা পূরণে অনেক সময় তোমার আরো ভাই-বোন আছেন, কিন্তু স্ত্রীর প্রয়োজনীয়তা পূরণে তুমি একজনই। #০২ -কে বেশি গুরুত্বপূর্ণ, মা নাকি বউ? -দুজনের মধ্যে compare করাটাও শয়তানের কাজ। মা হচ্ছেন তোমার কলিজা আর স্ত্রী হচ্ছেন তোমার হার্ট। এবার বলো- “কলিজা” আর “হৃদয়ের” মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? শুনো, দুজনের কাউকেই অখুশি রেখে পরকালে মুক্তি পাবে না। ' #০৩ -হুজুর! তাহলে আমাদের পরষ্পরে কী রকম আচরণ হওয়া উচিত? -তুমি স্ত্রীর সাথে এমন আচরণ করবে, যে আচরণ তোমার বোনের সাথে তার স্বামীর থেকে আশা করো। জননী এমন আচরণ করবেন, তোমার বোনের সাথে তার শাশুড়ি থেকে যে রকম আচরণ আশা করেন। আর তোমার স্ত্রীর উচিত শাশুড়ি...

বিয়ে করুন জান্নাতের পথে চলার উদ্দেশ্যে।

Image
ফয়েজঃ আসসালামু আলাইকুম, আপনি কী সাদিয়া। অলাইকুম আসসালাম হ্যাঁ আমিইই সাদিয়া। ফয়েজঃ ভাইয়া আপনার সাথে দেখা করতে বললো তাই আসলাম,  আসলে আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার। এই মূহুর্তে আমার কিছুই নেয় চাকরি নেই লেখা পড়া মাত্র শেষ হলো,  সুতরাং বুঝতেই পারছেন বিয়ের জন্য যে একটা মানসিক প্রস্তুতি তার কোনটাই আমার নেয়। আমি  জানি ভাইয়া আপনাদের ফ্যামিলি কে অনেক পছন্দ করে , তাই তারা চায় আমি আপনাকে বিয়ে করি । সাদিয়াঃ জি,  আমিও তো তাই চাই ফয়েজঃ আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আপনি হয়তো তা বুঝতে পারেন নি। বাবা মা মারা যাবার পর থেকে ভাইয়েরা আমার দেখাশোনা করেছে বা এখনো করছে,  এই কৃতজ্ঞতা স্বরুপ তো আমি আপনার মতো একজনের জীবন কে ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে পারিনা সাদিয়াঃ  আপনি অন্ধকার বলছেন কেন? কিছু নেয় বলেই তো আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি। ধরুন আমি একজন টাকা ওয়ালা কাউকে কে বিয়ে করলাম, কিন্তু বিয়ের পরদিন সে মারা যেতে ও অথবা তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, আমি তো টাকা বাড়ি গাড়ি এসব দেখে  বিয়ে করতে চাই না। আমি চাই একজন ভালো মানুষ , তাছাড়া আজকালকার ছেলেদের যে অবস্থা তারা যেভাব...

আল্লাহ তা'য়ালার কাছে এত্তবার দু'আ করলাম। কিন্তু আমার দু'আ কবুল হচ্ছেনা কেন?

Image
" আল্লাহ তা'য়ালার কাছে এত্তবার দু'আ করলাম। কিন্তু আমার দু'আ কবুল হচ্ছেনা কেন?" মনে হয় আমার মধ্যে সবচেয়ে বেশিবার উদ্ভূত হওয়া প্রশ্ন হল এটা। এই প্রশ্নের জবাব তারিক মেহান্না (হাফি.) একটি সুন্দর উদাহরণের মাধ্যমে দিয়েছেন। . . মনে করুন আপনি একটা কক্ষে বন্দী। মুক্তির একমাত্র উপায় জানালা ভেঙ্গে বের হওয়া, কিন্তু আপনার সম্বল শুধুমাত্র ছোট কিছু পাথরের টুকরো। আপনি জানালায় একটা ছোট পাথর ছুড়লেন। তাতে জানাল ভাঙ্গলো না, কিন্তু খুব সুক্ষ্ম একটা ফাটল ধরলো। আপনি আরেকটা পাথর ছুড়লেন। আরেকটা ছোট ফাটল। আপনি আবার একটা পাথর ছুড়ে দিলেন, তারপর আরেকটি। তারপর আরেকটি। যতক্ষণ না পর্যন্ত পুরো জানালা অসংখ্য সুক্ষ্ম ফাটলে ভরে গেছে। . শেষবারের মতো আপনি একটা পাথর ছুড়ে দিলেন এবং জানালার কাঁচ ভেঙ্গে গেলো। এবং আপনি বন্দিত্ব থেকে মুক্তি পেলেন। দু’আও এভাবেই কাজ করে। আপনি প্রতিটি দু’আর মাধ্যমে আংশিক জবাব পেতে থাকেন এবং আপনি ধৈর্য ও অবিচলতার সাথে একই দু’আ বারবার করার মাধ্যমে ক্রমান্বয়ে শেষ পর্যন্ত দু’আর পরিপূর্ণ জবাব পাবেন। . এজন্যই গুহায় আটকে পড়া তিনজন ব্যক্তিকে নিয়ে যে অতি পরিচিত হাদীসটি আছে, সেখানে আমরা...

একটু দয়া আর ভালবাসা ( শিক্ষনীয় ঘটনা)

Image
বিয়ের পর একুশ বছর কেটে গিয়েছে। তিন সন্তানের বাবা এখন আমি। ব্যবসা আর ঘর-সংসার এই নিয়েই নিত্য ব্যস্ততা। বন্ধুদেরও এখন আর খুব একটা সময় দেওয়া হয় না। শত ব্যস্ততার পরেও নিয়মমত আমার মাকে আমি সময় দিতাম। স্ত্রী- সন্তানদের নিয়ে মাকে দেখতে যাওয়া, ফোন করে নিয়মিত খোঁজ-খবর নেওয়া, এসবে ভুল হত খুব কমই। সৃষ্টিকর্তা এ পৃথিবীটাকে ঘিরে দিয়েছেন মমতা আর সৌন্দর্যের এক সুবিশাল মোড়কে। আমাদের উপহার দিয়েছেন মমতাময় সুন্দর এক জীবন আর ভালবাসার প্রচন্ড ক্ষমতা। এই প্রচন্ড সৌন্দর্যের শ্রেষ্ঠ উদাহরণ --মা। আর ভালোবাসার ক্ষমতার সবটুকু উজাড় করে দেবার সবচাইতে বেশি হকদারও এই ‘মা’। ব্যাপারটা আমি বেশ ভালো করেই বুঝতাম। তবুও আমি ব্যবসা-বানিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পরলাম। মায়ের সাথে যোগাযোগ কমে গেল। দেখা হয় না অনেকদিন। ফোন করি। তবে আগের মতো নিয়মিত না। সপ্তাহে একবার কি দুবার। হঠাৎ একদিন মনে হলো মায়ের প্রতি অবহেলা করে ফেলছি না তো? সাথে সাথে মাকে ফোন করলাম -- মা! চলো রাতে দুজনে একসাথে খেতে যাই। আকস্মিক ফোন পেয়ে মা চমকে উঠলেন। এভাবে কখনো তাকে নিয়ে বাইরে খেতে যাইনি। তিনি ভাবলেন, হয়তো কোনো বিপদে পড়েছি। স্মিত হেসে আশ্বস্ত করলাম-- আল্লাহর রহ...

এক দ্বীনদার বউ আর এক আধুনিকা বউয়ের কাহিনী।

Image
এক দ্বীনদার বউ আর এক আধুনিকা বউয়ের কাহিনী। ঘটনা-- ১ ২০১০ সালে সেপ্টেম্বর মাস। বিয়ে করেছি মাত্র ৬ মাস আগে। তাই ঘরে নতুন বউ। তখনো একে- অপরকে চেনা বাকী। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা তাকে আমার অন্তরের আরো কাছাকাছি এনে দিল। সে সময় প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। সাথে ছিল খুব কাশি। ৩ দিন পর শুরু হলো ভীষণ ডায়রিয়া। সে অবস্থায় এক রাতে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ছিলাম। কিন্তু হঠাৎ প্রচণ্ড বমি আসল। বাথরুমে আর যেতে পারলাম না। ঘরেই বমি করে দিলাম। বমির চাপে পায়খানাও করে দিলাম কাপড়েই। বউ দৌড়ে এসে আমাকে ধরলো। হাত ধরে বাথরুমে নিয়ে নিজের হাতে কাপড় বদলে দিয়ে শরীর মুছে দিল। অপরিষ্কার লুঙ্গি আমি নিজে ধুতে চাইলে বউ আমাকে কড়া ভাষায় বলল "হয়েছে। এখন ঘরে গিয়ে শুয়ে পড়। আমি পরে এগুলো ধুয়ে দিব।" রুমে আসার পর বউ নিজের হাতে মেঝে পরিষ্কার করল। কিছুই বললাম না শুধু মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। ঘটনা-- ২ আমার দূর সম্পর্কের এক মামার ব্রেইন স্ট্রোক করে একপাশ প্যারালাইজড হয়ে গেল। তাকে দেখতে হাসপাতালে গেলাম রাতে। গিয়ে দেখি মামী (আধুনিকা) মামাকে হাসপাতালে রেখে বাসায় যাবার জন্য অস্থির হয়ে পড়েছে। দেখে খুব খারাপ লাগল। ক...

শাশুড়ি বদ মেজাজী ( একটি শিক্ষনীয় গল্প)

Image
অনেক দিন আগের কথা। লিলি নামে এক চায়নীজ মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি গেল। কিছুদিনের মধ্যে সে বুঝতে পারল তার শাশুড়ি একজন বদ মেজাজী মহিলা। তিনি তাকে একদমই পছন্দ করেন না। লিলির আচার ব্যবহারে তিনি যেমন বিরক্তহন, শাশুড়ির ব্যবহারে লিলিও অতিষ্ঠ হয়। দিন যায়। লিলি আর তার শাশুড়ির ঝগড়াচলতে থাকে। সারাক্ষন ঝগড়া লেগে থাকে। স্বামী বেচারার অবস্থা খারাপ, বাড়ি এলেই মা অভিযোগ করেন বউ এর বিরুদ্ধে আর রাতে বউ এর অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। লিলি চিন্তা করল সে কোন ভাবেই শাশুড়ির সংগে থাকবে না। অন্যদিকে স্বামী বৃদ্ধা মা কে ছেড়ে আলাদা ভাবে থাকবেনা। নিজের সংসারের সুখের কথা ভেবে অবশেষে লিলি একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে শরণাপন্ন হলো তার এক চাচা মিস্টার ফু- ওয়াং এর যে কিনা হার্বাল চিকিৎসা বিদ্যায় অভিজ্ঞ। লিলি চাচাকে সব খুলে বলল। সে বলল চাচা আমাকে এমন হারবাল ঔষধ দিন যা দিয়ে আমি আমার শাশুড়িকে মেরে ফেলতে পারি। কারণ এই মহিলার সাথে আমার থাকা সম্ভব নয়। মিস্টার ফু-ওয়াং ভাতিজির কথা মন দিয়ে শুনলেন। অবশেষে বললেন মা আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তবে কাজটা খুব চতুরতার সাথে করতে হবে, খুব দ্রুত মারা যায় এমন বিষ দেয...

স্ত্রীর প্রতি ভালবাসা ( একটা শিক্ষনীয় ঘটনা)

Image
শিক্ষনীয় গল্প........ . . ১০বছর আগে!! তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। এক মহিলাকে সিজার করার পর খুব সুন্দর একটি মেয়ে সন্তানের জন্ম হলো। অতঃপর লক্ষ্য করে দেখলাম আত্মীয়স্বজন সবার মুখে বিষন্নতার কালো ছাপ। বুঝতে বাকি রইলোনা মেয়ে সন্তানের জন্ম হওয়াতে তারা যে অসন্তুষ্ট। কিন্তু আমার বুঝা না বুঝাতে তাদের কিছু যায় আসেনা। তবে কিছুক্ষণ পর যা দেখলাম তা সত্যিই ভিতরটাকে নাড়া দিয়ে উঠলো!!! ডেলিভারির পর থেকে রোগীর ব্লিডিং বন্ধ হচ্ছে না। এখন অপারেশন করে ইউটেরাস ফেলে দিতে হবে, না হলে বাচাঁর সম্ভাবনা খুবই কম। . এমন অবস্থা দেখে ওনার শাশুড়ির সাথে কথা বললাম, --দেখুন আপনার পুত্রবধুর অবস্থা খুবই সিরিয়াস! ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছে না, আমরা যথেষ্ট চেষ্টা করেও ব্যর্থ হলাম। এখন অপারেশন করে ইউটেরাস ফেলে দিতে হবে। নাহলে ওনাকে বাচাঁনো যাবেনা। --তাহলে তাই করুন। --কিন্তু এমনটা করলে আপনার পুত্রবধু আর কোনোদিন মা হতে পারবে না। --কি বলেন ডাক্তার সাহেব?!! তাহলে এমন বউ রেখে লাভ কি!! তিন-তিনটা মেয়ে হয়েছে এখন ছেলে না হলে বংশের মুখে চুনকালি লাগবেনা!!! আপনি যেভাবেই পারুন চেষ্টা করুন, নাহলে যা হবার হোক তবুও অপ...