দ্বীন কায়েমে আলেমদের ভূমিকা
দ্বীন কায়েমে আলিমদের ভুমিকা: মুহাদ্দিস রবিউল বাশার ★সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করা দ্বীন কায়েমের জন্য আলিমদের বিশেষ দায়িত্ব ★সমাজের বিভিন্ন স্তরে ইসলাম বিরুধী কার্যকলাপ হয়। সমাজকে এবং নিজের মহলকে পরিচ্ছন্ন রাখার জন্য এ দায়িত্ব পালন করার মুসলিম জাতির আবির্ভাব। ইসলাম কায়েম করার ও কায়েম রাখার জন্য "আমরে বিল মারুফ এবং নাহয়ি আনিল মুনকার "এর দায়িত্ব পালন আবশ্যক। আল্লাহ বলেন, ﻛﻨﺘﻢ ﺧﻴﺮ ﺍﻣﺔ ﺍﺧﺮﺟﺖ ﻟﻠﻨﺎﺱ ﺗﺎﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﺗﻨﻬﻮﻥ ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ، ﺳﻮﺭﺓ ﺍﻝ ﻋﻤﺮﺍﻥ অর্থ তোমরা শ্রেষ্ঠজাতি, বিশ্বমানবতার কল্যানের জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজের নিষেধ করবে। (সুরা আলে ইমরান, আয়াত নং ১১০) ﺍﻟﺬﻳﻦ ﺍﻥ ﻣﻜﻨﺎﻫﻢ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﺍﻗﺎﻣﻮﺍﺍﻟﺼﻠﻮﺓ ﻭﺍﺗﻮﺍﺍﻟﺰﻛﻮﺓ ﻭﺍﻣﺮﻭﺍ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﻧﻬﻮﺍ ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺤﺞ অর্থ (নির্যাতিত মুমিনগন)যাদের আমি যদি পৃথীবিতে প্রতিষ্ঠিত করি, তাহলে তারা নামায কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে। ( সুরা আল -হাজ্জ, আয়াত নং৪১) এ দায়িত্ব পালন না করায় আলিমদেরকে কঠিন তিরস্কার ও ভৎসনাও আল্লাহ করেছেন। অন্য দুনিয়াতেই শাস্তির কথা উ...