ঈদুল আদ্বহা ও কুরবানী
ঈদুল আদ্বহা ও কুরবানী মুহাদ্দিস রবিউল বাশার ভুমিকা : ঈদ অর্থ খুশী ও আনন্দ। খুশী ও আনন্দ আপেক্ষিক বিষয়। কেহ আনন্দ পায় খেলাধুলা করে, কেহ আনন্দ পায় গান -বাজনা করে, কেহ আনন্দ পায় মদ -গাজা খেয়ে, কেহ আনন্দ পায় অশ্লীল ছায়া ছবি ও সিনেমা দেখে, কেহ আনন্দ পায় ইবাদাত -বন্দেগী করে, কেহ আনন্দ পায় বইপত্র পড়াশুনা করে। এ আনন্দ ব্যাক্তিগত পর্যায়ে, বিশেষ বিশেষ পর্যায়ে বিভিন্ন জাতির লোকেরা সামষ্টিক আনন্দ প্রকাশ করে। স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে ইত্যাদি।এসব দিবসে বৈধ -অবৈধ বাদ বিচার না বিভিন্ন পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা হয়ে থাকে। ইসলাম বৎসরে দুটি দিন নির্ধারন করেছে, যে দুটি দিনে সামষ্টিক ও জাতীয়ভাবে ঈদ - খুশী -আনন্দ প্রকাশ করা হয়! রাসুলুল্লাহ (সাঃ )যখন পবিত্র মাক্কা হিজরাত করে মাদীনায় চলে আসেন ! তখন দেখতে পান ,মাদীনা বাসিরা দুটি দিন নির্ধারন করে রেখেছে ,ঐ দুইদিন খেলাধুলা ও গানবাজনা করে আনন্দ ফুর্তি করতো ! আল্লাহর রাসুল(সাঃ)বললেন ,আল্লাহ তায়ালা তোমাদের এই দুই দিনের পরিবর্তে অন্য দুইদিন ঈদ উৎযাপন করার জন্য দিয়েছেন !সেই দুটি দিন হলো (1)ঈদুল ফিতর ও (2)ঈদুল আদ্বহা। ﻋﻦ ﺍﻧﺲ ﺭﺽ ﻗﺎﻝ ﻗﺪﻡ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﻤﺪﻳ...