চলুন girlfriend / boyfriend খুজিঁ ..
চলুন গার্লফ্রেন্ড/বা বয় ফ্রেন্ড খুজি.....! ======= wait===== আগে পড়ে নেন। ইসলামের দৃষ্টিতে ডেটিং হারাম নাকি হালাল!! আপনি কি একজন মুসলমান এবং আপনার কি একটি বান্ধবী আছে? উল্লিখিত অজুহাতের মধ্যে আপনার অজুহাত কোনটি? অজুহাত ১:আমি কিভাবে এমন একজন পাব যে আমার ধর্ম অনুযায়ী আমার জন্য উপযুক্ত? এমন কাউকে পাওয়া যাবে না। আমি যদি এখন একা থাকি তাহলে হয়ত আমার সারাজীবনই একা থাকতে হবে.... আল্লাহ্ সুবানাহুতালা বলেনঃ চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য, চরিত্রবান নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবান নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। (সুরাহ নুর ২৬) অজুহাত ২:এটা তো এমন না যে আমি জিনা (অবৈধ যৌন সঙ্গম) করছি। আমি আমার লিমিট জানি। আমি বেশি কিছুই করছি না। আমি যদি মন থেকে পরিস্কার থাকি তাহলেই তো চলে। আল্লাহ্ সুবানাহুতালা আরও বলেনঃ হে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থ...