Posts

Showing posts with the label জীবনে চলার গতি

একটু ভেবে দেখুন ! ইসলামী শিক্ষা না থাকলে কী হয়!

Image
"বিবাহের নিমিত্ত লিখিত বায়োডাটায় সাধারণত এমন সব তথ্য থাকে, যার প্রায় কোনটাই বৈবাহিক জীবনে কাজে আসে না। তবু এই তথ্যগুলোকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যসমাধার আয়োজন করা হয়। অথচ আজ পর্যন্ত কোন দম্পতি পাওয়া যাবে না যাদের দাম্পত্য সমস্যাগুলো স্ত্রীর সুন্দর মুখ কিংবা স্বামীর উচ্চতার দিকে তাকিয়ে সমাধান হয়ে গেছে। . মাঝে মধ্যে আমার আব্বা-আম্মার সাংসারিক জীবনে যেসব সমস্যা দেখেছি বা বুঝেছি, সেগুলোর ব্যাপারে ভাবতে চেষ্টা করি যে আব্বা অমুক ভার্সিটিতে না পড়ে যদি ঢাকা ভার্সিটি বা বুয়েটে পড়তেন, তবে কি সমস্যা সমাধান হয়ে যেত কি না। . কিংবা আম্মার গায়ের রঙ আরেকটু পরিষ্কার হলে কি সমস্যা মিটে যেত কি না। উত্তর পাই- না। অথচ পাত্র-পাত্রীর সেক্যুলার শিক্ষাপ্রতিষ্ঠান, ডিগ্রি, এগুলোকে বিয়ের সময় কত গুরুত্ব দিয়ে দেখা হয়।কেন উঁচু উঁচু ডিগ্রিধারির সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ঘর থেকে সুখটাও উড়ে গেছে? . কেন আগেরদিনের ‘পরাধীন’ গৃহিণী মায়েদের ঘরের মমতা আর শান্তি আজকের ‘স্বাধীন’ চাকরিজীবী মায়েদের ঘরে নেই? . কেন আজ একটার পর একটা ডিভোর্সের সংবাদ আসে? . কেন এত এত ‘উচ্চশিক্ষা’র বহর আর ‘নার...

জাররা জাররা - রেহনুমা বিনত আনিস ।

Image
জাররা জাররা লিখেছেনঃ রেহনুমা বিনত আনিস আমার পাগলপ্রায় অবস্থা! জীবনমরণ সমস্যা! বিশ হাজার টাকার জরুরি প্রয়োজন! ব্যাঙ্কে একটা ফিক্সড ডিপোজিট ছিল। চাকরীর শুরুতে ঠিক করেছিলাম যত কষ্টই হোক এটা চালু রাখব। অন্তত মাসে মাসে পাঁচশ টাকা তো জমবে! নইলে এদিক সেদিক করে বাজে কাজেই খরচ হয়ে যাবে টাকাটা। আজ ঐ ফিক্সড ডিপোজিট ভাঙ্গিয়ে দশ হাজার টাকা পেলাম। কিন্তু এতে তো মাত্র অর্ধেক হোল, বাকি অর্ধেক আমি কোথায় পাই? বাসায় এসে আলমারী খুলে মাসখরচের টাকার বান্ডিলটা বের করলাম। দৈনন্দিন খরচের জন্য রাখা টাকার মধ্যে পাঁচহাজার টাকা পেলাম, মনটা খুশিতে ভরে গেল! আমি কি কখনো ভেবেছিলাম এই টাকাও এই দুঃসময়ে কাজে লাগবে?! কিন্তু আমার এখনো পাঁচ হাজার টাকার ঘাটতি। কি করি, কি করি? পুরা ঘর তছনছ করে ফেললাম। পড়ার টেবিলের ড্রয়ারে খুচরা টাকাগুলো থাকে, ওখানে একটাকা দু’টাকা খুচরা পয়সা সব মিলিয়ে পেলাম একশ আশি টাকা। ডাইনিং রুমের শেলফে একটা বিশ টাকার নোট খুঁজে পেলাম, কবে রেখেছি মনে নেই, কিন্তু ভুলে গিয়ে ভালই হয়েছে, এখন কাজে লাগছে। কে যেন দরজায় বেল দিল। উফ! এখন কি সময় আছে? পাশের বাসার আপা। আমাকে দেখে একগাল হেসে একটা পাঁচশ টাকার নোট ধরিয়ে দি...

যৌবনকালের এই আগুন যেভাবে লাগে।

Image
কম্পিউটার সামগ্রীর মূল্য এবং ইন্টারনেট সংযোগ সস্তা হওয়ার ফলে অধিক সংখ্যক যুবক ইন্টারনেট জগতের দিকে ঝুঁকে পড়ার সুযোগ পায়। ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রায় ৪ লক্ষ ওয়েবসাইটের সাথে তার যোগাযোগ স্থাপিত হয়। অনেক রক্ষণশীল পরিবারের সন্তানদের শুধু ইন্টারনেট ব্যবহারের ফলে নৈতিকতা দূর্বল হয়ে পড়ে।(ড. মোহাম্মদ মানজুরে ইলাহী) ফেইসবুকে যে ভাবে এই আগুন লাগতে পারেঃ- কিছুদিন আগে এক বোন আমাকে বলেছিল - ' দাওয়াত ও তাবলীগ ' জামায়াতের সবাই কেন ফেইসবুকে এসে দাওয়াতের কাজ করেনা? তাকে আমি বলেছিলাম - আপু , ফেইসবুক হচ্ছে একটা 'ফেতনা , ফেতনা , ফেতনা ''! নারী , গান , উলঙ্গতা, মিথ্যা , নানান মানুষের নানা অশ্লিল মত এবং প্রেম - ভালবাসার আবেগময়ই পোস্ট গুলো দেখে ' দাওয়াত ' যারা দিবে তাদের নিজের আমল আর বেশী খারাপ হয়ে যায় ।জীবনে কোন মেয়ের উলঙ্গ শরীর দেখি নি । আল্লাহ্‌ মাফ করে' ফেসিবুকে খুব সহজে এ গুলো আমার সামনে এসে যাচ্ছে । গান , মুভি শুনি না টাও সামনে আসতেছে ।প্রেম আবি জাবি নিয়ে মাথা ঘামাইনা কিন্তু সামনে এসে যাচ্ছে ! ফেইসবুকে কত রকম সম্পর্ক গড়ে উঠে তা আপনারা ভাল করেই জানেন। ইউরোপ অথবা বিদেশ...

আপনার অস্থিরতা এবং অশান্তিগুলোর একটি সহজ সমাধান।

Image
আপনার অস্থিরতা এবং অশান্তিগুলোর একটি সহজ সমাধান। আমরা কে না অশান্তিতে থাকি? কার হৃদয়টা অস্থির নয়? আমার এটুকু জীবনে আমি স্কুল-কলেজ-ভার্সিটি- অফিসের সর্বত্রই অস্থির মানুষের প্রবল বিচরণ দেখেছি, নিজের কথা তো জানিই। বিষয়টা হলো, এই অস্থিরতা কেন? অশান্তিটা কেন? কীভাবে তার সমাধান করা যেতে পারে তা ভেবে কে কী করলাম সেটা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই জীবনে পেছন দিকে তাকিয়ে অনুভব করি, এই গোটা জীবনের কত পরিশ্রম - স্কুল, কলেজে কতই না কষ্ট করে সবাই পড়ে। জীবনের ছোট ছোট আচরণগুলো আব্বা- আম্মা শিক্ষা দেন, শিক্ষকরা শেখান। আমরা নিজেদের গড়ি। শার্টের বুকের বোতামটা খোলা না রাখাও শিক্ষা, বড়রা সামনে থাকলে পায়ের উপরে পা তুলে না-বসাও একটা শিক্ষা। কাউকে পানি খেতে এগিয়ে দিলে উপরে ধরতে হয় না, কারণ তিনি যেখানে মুখ দিবেন সেখানে আমার হাত না-লাগা উচিত -- এটাও একটা শিক্ষা। এমন হাজারো শিক্ষা গলাধঃকরণ করে তবু সবাই একসময় কেমন যেন উলটে যায়, জীবনের লক্ষ্য কী জিজ্ঞাসা করলে অন্তঃসারশূণ্য কথা বলে। অনেক পিএইচডি ডিগ্রিধারী মানুষও সম্পূর্ণ মূর্খদের মতন কথা বলে একসময়, কারণ তাদের জীবনটা কোন একটা সময় এমন কিছু লক্ষ্যে গড়তে শুরু করেছিলেন তার...

রাগ, অস্থিরতা, হীনমন্যতা ও অন্তরের সৌন্দর্যতা !

Image
রাগ, অস্থিরতা, হীনমন্যতা ও অন্তরের সৌন্দর্যতা ! অল্পতে রেগে যাওয়া যাবে না ! একজন মানুষের সবচে বড় শত্রু তার রাগ । নিজের অতীত ব্যক্তিগত অবস্থা পর্যবেক্ষণ করে বলছি- জীবনে প্রত্যেক অসফলতার পেছনে এই দোষটি জড়িত । হুট করে সিদ্ধান্ত নেওয়া , আবার পরে তার জন্য লজ্জিত হওয়া কখনো মুমিন/মুমিনার চারিত্রিক গুণ হতে পারেনা । মুমিনরা অধিক সহনশীল , বিনয়ী ও সবরের সাথে যেকোন অবস্থা পর্যবেক্ষনকারী হয় । তারা কখনো অল্পতেই রাগে না । তারা সময়ে পানির মত হয়ে যায় , আবার সময়ে আগুনের ফুল্কির মত হয়ে উঠে । তাদের এই কোমলতা ও কঠিন অবস্থা আল্লাহর জন্যই হয়ে থাকে । তারা এমন ভাবে চলা- ফেরা করে যাতে শয়তান কখনো তাদের থেকে আশ্রয়-প্রশ্রয় না পায় । এক কথায় একজন মুসলিম মুমিন-মুমিনা হওয়ার যোগ্যতা অর্জন করার পর তার দ্বায়ীত্ব অনেক বেড়ে যায় । তারা সহজে ভেংগে যায় না , আবার মুষড়েও পরেনা । তাই অল্পতেই রেগে যাওয়াকে কন্ট্রল করা সকলের অতীব জরুরী । আল্লাহ আমাদের জন্য সহজ করুন । আমীন । কথা বলার সময়ে যেসব ব্যাপারে স্মরণ রাখা দরকার আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “কোন ব্যক্তির মিথ...

একজন মুসলিম বোনের প্রশ্ন এবং তার উত্তর!! আমার মুসলিম ভাই বোনদের ভেবে দেখার অনুরোধ রইল ...

Image
একজন মুসলিম বোনের প্রশ্ন এবং তার উত্তর!! আমার মুসলিম ভাই বোনদের ভেবে দেখার অনুরোধ রইল ... হঠাৎ করে কয়েকটা পেজের এডমিন হয়ে গেছি। যখন পেজগুলোতে ঢুকি মেসেজগুলো দেখে খুবই interesting লাগে। কইদিন আগে মেসেজে এক মেয়ে একটা প্রশ্ন করেছে। আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই আছে যারা ইসলাম নিয়ে খুব একটা জানেনা! তাই আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে!! প্রশ্নঃ আমার একটি প্রশ্ন আছে --ইসলাম এ তো প্রতিটি মানুষ এর জোড়া আল্লাহ আগে থেকে বানিয়েছে ...।আয়াতটা কি সত্যি ???? তাহলে যে আজকাল অনেক ধার্মিক ছেলে মেয়ে ও প্রেম এর সম্পর্কে আছে ।। তাহলে কি আয়াতটা ভুল।??? আমি যদি আল্লাহ র কাছে আমার ভালবাসার মানুস এর জন্য দুয়া করি তাহলে।।??? আমি কি ভাবে আল্লাহ র কাছে দুয়া করব।।??? এই সম্পর্কে ইসলাম কি বলে।।??? প্রেম ভালবাসা কি খারাপ।।??? প্লিজ আমাকে জানাবেন। উত্তরঃ আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন পড়ে মনে হচ্ছে ইসলাম নিয়ে আপনি খুবই ভয়ংকর ধারণা পোষণ করছেন। আপনার মন সন্দেহবাতিকগ্রস্থ। আমি আপনাকে স্পষ্ট করে কিছু কথা বললাম। আশা করি আপনি বুঝতে পারবেন। যদিও আপনার প্রশ্নটি নারী...

লেখা-পড়া শেষ করে বিয়ে করার বিষয়ে ড. বেলাল ফিলিফস্ যা বললেন।

Image
পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করার সংস্কৃতি। বিলাল ফিলিপস যা বলেছেন এক. "বয়সে যারা নবীন তাদেরকে তাদেরই মতন নবীনদের বিয়ে করতে উৎসাহিত করা হয়েছে।  দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান মুসলিম বিশ্বে  সন্তানদেরকে বলা হয় তাদের পড়াশোনা আগে  শেষ করতে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অন্যান্য ডিগ্রি  ইত্যাদি শেষ করে তারপর বিয়ে করতে। এই  কারণে অনেক সন্তানকে তাদের জীবনের  সবচাইতে কঠিন সময়টা অবিবাহিত অবস্থায় পার করতে  হয়। যখন তারা ত্রিশের কাছাকাছি পৌঁছে, তখন তারা বিয়ে  করে। তাহলে ১৩ থেকে ৩০ বছরের এই প্রায় বিশটি বছর কী ঘটে? কী হয় তাদের জীবনে?  আর এই ভুলের জন্য দায়ী কে? প্রাথমিকভাবে,  এটা বাবা-মায়ের দোষ। যখন সন্তানরা বয়ঃসন্ধিতে  পৌঁছে যায় এবং শারীরিকভাবে সাবালক হয় তখন  তাদের সকল কাজের দায়ভার অবশ্যই তারাই বহন  করে, কিন্তু বাবা-মায়েরাও তাদের এই বিশাল পাপের  ভাগীদার হয় তাদেরকে এই অবস্থাটি থেকে মুক্তি  পেতে সাহায্য না করার জন্য।" --- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস♠ দুই. "বর্তমান সময়ে ২০-২২ বছরের কোন যুবক যদি  বিবাহ করতে চাই তাহলে সমাজ বলবে ছেলেটার  লাজ-লজ্জা সব গেল । কিন্তু ২০-২২ বছরের কোন যুবক কে পার্কে/রিক্সায় ক...

বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পরে সংসার করা দুটো আলাদা জিনিস।

Image
বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পরে সংসার করা-দুটো ভিন্ন জিনিস।

সৌন্দর্য কতদিন থাকবে?

Image
আপনি যতই দামী শ্যাম্পু দিয়ে মাথার চুল পরিষ্কার করেন না কেনো – একদিন ঠিকই চুলগুলো খুলে যাবে । আপনি মারা গেলে আপনার মাথার চামড়া পচে যাবে, চুলগুলো খুলে যাবে – মাটিতে ছড়িয়ে পড়বে । আপনি যতই দামী কসমেটিকস দিয়ে চেহারাকে সাজান না কেনো - একদিন ঠিকই এর গোশত খুলে খুলে পড়বে । আপনি মারা গেলে আপনার চেহারাটাও পচে যাবে, গোশত খুলে হাড্ডি বের হয়ে আসবে । আপনি যতই দামী লোশান দিয়ে আপনার শরীরটাকে সুন্দর করে রাখেন না কেনো – আপনি মারা গেলে ঠিকই এই সুন্দর শরীরটা পচে যাবে । পোঁকা ও কীট পতঙ্গে খাবে । চিন্তা করে দেখুনতো – আপনার শরীরে একটা পোকা উঠে কুড়েকুড়ে খাচ্ছে – আপনি সামান্য হাত পর্যন্ত নাড়াতে পারছেন না, পোকাটাকে তাড়ানোর জন্য । অথচ দুনিয়ার জীবনে আপনি কত শক্তিশালী ছিলেন ! আপনি নামায পড়বেন সেটা আপনার কবরের জন্য আলো ও শান্তির কারণ হবে । আপনি পেশাব করে পানি নিতেন না, পেশাব লাগতো গায়ে, কবরে আজাব হবে । আপনি অন্যের গীবত করে বেড়াতেন, চোগলখুরী করে বেড়াতেন – আপনার কবরে কঠিন শাস্তি হবে । আপনি ঋণ পরিশোধ না করেই মাছ মাংস পোলাও মিষ্টি খাচ্ছেন, জালিমদের কাতারে আপনার হাশর হবে -

আল্লাহ কেন এমন করলো? আল্লাহ থাকলে এসব কী করে হয়?

Image
“আল্লাহ আমাকে কেন বানিয়েছে? আমি কি আল্লাহকে বলেছিলাম আমাকে বানাতে? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাবার আগে আমাকে জিজ্ঞেস করল না কেন আমি এরকম জীবন চাই কিনা?“ যারা এধরনের প্রশ্ন করে তাদেরকে আপনি যদি একটা যুক্তিযুক্ত উত্তর দেনও, সাথে সাথে তারা প্রশ্ন করবেঃ “আল্লাহ কেন আমাকে এতো কষ্টের জীবন দিল, যেখানে অন্যরা কত শান্তিতে আছে? আমি কি বলেছিলাম আমাকে এতো কষ্ট দিতে?” আপনি যদি ব্যাখ্যা করেন কিভাবে ক্যাপিটালিস্ট অর্থনৈতিক ব্যবস্থা এমন ভাবে বানানো হয়েছে যে, কেউ ধনী হলে সে অন্য অনেক মানুষকে গরীব বানিয়ে ছাড়বেই, তখন তারা এই ধরণের প্রশ্ন করা শুরু করবেঃ “আল্লাহ আমাকে মেয়ে বানালো কেন, আমিতো মেয়ে হতে চাইনি? আল্লাহ আমাকে কালো কিন্তু অন্যদেরকে ফর্সা বানাল কেন, এটা তো ঠিক হল না? আমি খাট কেন, লম্বা না কেন? আমার কপালে এরকম শয়তান স্বামী পড়ল কেন? আমি পাঁচ ওয়াক্ত নামায পড়ি, রোযা রাখি, কোনদিন ঘুষ খাইনি, কিন্তু তারপরেও আমার ক্যান্সার হল কেন?” এই ধরনের “আমি, আমার, আমাকে” প্রশ্নগুলোর উত্তর পাবার পর তারা চলে যাবে আরও জটিল সব ঘটনায়ঃ “সত্যিই যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীতে এতো দুঃখ, কষ্ট কেন? মুসলমানরা কেন আজকে সবচেয়ে দুর...