Posts

Showing posts with the label দুয়া কবুল হওয়া

আল্লাহ তা'য়ালার কাছে এত্তবার দু'আ করলাম। কিন্তু আমার দু'আ কবুল হচ্ছেনা কেন?

Image
" আল্লাহ তা'য়ালার কাছে এত্তবার দু'আ করলাম। কিন্তু আমার দু'আ কবুল হচ্ছেনা কেন?" মনে হয় আমার মধ্যে সবচেয়ে বেশিবার উদ্ভূত হওয়া প্রশ্ন হল এটা। এই প্রশ্নের জবাব তারিক মেহান্না (হাফি.) একটি সুন্দর উদাহরণের মাধ্যমে দিয়েছেন। . . মনে করুন আপনি একটা কক্ষে বন্দী। মুক্তির একমাত্র উপায় জানালা ভেঙ্গে বের হওয়া, কিন্তু আপনার সম্বল শুধুমাত্র ছোট কিছু পাথরের টুকরো। আপনি জানালায় একটা ছোট পাথর ছুড়লেন। তাতে জানাল ভাঙ্গলো না, কিন্তু খুব সুক্ষ্ম একটা ফাটল ধরলো। আপনি আরেকটা পাথর ছুড়লেন। আরেকটা ছোট ফাটল। আপনি আবার একটা পাথর ছুড়ে দিলেন, তারপর আরেকটি। তারপর আরেকটি। যতক্ষণ না পর্যন্ত পুরো জানালা অসংখ্য সুক্ষ্ম ফাটলে ভরে গেছে। . শেষবারের মতো আপনি একটা পাথর ছুড়ে দিলেন এবং জানালার কাঁচ ভেঙ্গে গেলো। এবং আপনি বন্দিত্ব থেকে মুক্তি পেলেন। দু’আও এভাবেই কাজ করে। আপনি প্রতিটি দু’আর মাধ্যমে আংশিক জবাব পেতে থাকেন এবং আপনি ধৈর্য ও অবিচলতার সাথে একই দু’আ বারবার করার মাধ্যমে ক্রমান্বয়ে শেষ পর্যন্ত দু’আর পরিপূর্ণ জবাব পাবেন। . এজন্যই গুহায় আটকে পড়া তিনজন ব্যক্তিকে নিয়ে যে অতি পরিচিত হাদীসটি আছে, সেখানে আমরা...