Posts

Showing posts with the label পর্দা করুন

মুখ কি পর্দার অন্তর্ভুক্ত?

Image
মেয়েরা কি পর্দা করার সময় মুখ ঢাকবে, নাকি খোলা রাখবে ? মুখ মন্ডল ঢাকা কি হিজাব বা পর্দার অংশ নয়??? হিজাবের আয়াত নাযিলের পর আযওয়াজে মুতাহ্হারাত ও অন্যান্য মহিলা সাহাবীদের যে কর্মপদ্ধতি ছিল তা দ্বারাও এটা প্রমাণিত হয় যে, মহিলাদের জন্য মুখমণ্ডল ঢাকা জরুরী। যখন এই আয়াত নাযিল হয় : ‘আর মুমিন নারীদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’ {সূরা আন-নূর, আয়াত : ৩১} তখন মহিলা সাহাবীদের আমল কী ছিল তা আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু...

একটি শিক্ষনীয় ঘটনা মেয়েদের জন্য

গৃহস্ত পরিবারের এক কুকুর আর এক মুরগীর খুব ভাব হয়েছে। কুকুরটা একদিন উঠানে শুয়ে ঘুমাচ্ছে। মুরগীটা কুকুরের সামনে ঘুরাঘুরি করছে। কুকুরকে তাকাতে না দেখে ডানা ঝাপটা দিয়ে কুকুরের মুখের উপর পরল মুরগীটা। কুকুরটা একবার তাকিয়ে দেখল তারপর আবার চোখ বন্ধ করে ফেলল। কুকুরটা কে চোখ বন্ধ করতে দেখে মুরগী টা বারবার কুকুরটির মুখের উপর পরতে থাকল। একসময় কুকুরটি রেগে গেলো আর ধাঁরালো দাঁতের এক ফলায় ছিড়ে দিলো মুরগীর চামড়া। গৃহস্ত তাত্তারি একটা লাঠি নিয়ে কুকুরকে দিলো দুই ঘা আর মুরগীটারে দিল জবাই। tongue emoticon একেবারে সেম অবস্থা আজকের এ সমাজের বেশীর ভাগ মেয়েদের। সুন্দর করে সেজেগুজে লাল শাড়ি, লাল টিপ আরো কতো কি আয়োজন করে বছরের প্রথম দিনটি বর্ণিল করে বরণ করতে যাওয়া হলো। দিনটিকে অমলীন স্মরণীয় করে রাখতে কতই না আগাম পরিকল্পনা। শেষ পর্যন্তু কি হলো বোন?? অসম্মানিত আর নাস্তানাবুদ হয়ে ঘরে ফেরা?? এর চেয়ে তো যে কাজের বুয়া খালা সারাদিন কাজ করেছে বাসায় বাসায় , ময়লা নেয়া চাচী ময়লা নিতে আসেছে তারাই ভালো। কারণ সারাদিন পর তারা সম্মান নিয়ে ফিরে গিয়েছে নিজের আবাসে। না এটা কোন নারীবিদ্বেষী পোস্ট নয়। নিজের ভালো তো পাগলেও বুঝে কেন ...