আদর্শ স্ত্রী মুসলিম সমাজের অন্যতম উপহার
আদর্শ স্ত্রী মুসলিম সমাজের অন্যতম উপহার। স্ত্রী ও পুরুষ মেলে একটি পরিবার। একটি আদর্শ পরিবার একটি আদর্শ সমাজের একক। আর একটি আদর্শ দ্বীনদার স্ত্রী হচ্ছে আদর্শ মুসলিম পরিবারের একক। সুতরাং আদর্শ নারী আদর্শ মুসলিম সমাজের অন্যতম উপহার। সমাজ সভ্যতার মূল ভিক্তি হচ্ছে পারিবারিক ব্যবস্থা। পরিবার থেকে মানুষ শিশু বয়সে যা শেখে, যে ধরনের শিক্ষা লাভ করে আমৃত্যু মানুষের জিবনে তা বাস্তবায়িত হতে থাকে। আর শিশু প্রথম শিক্ষা গ্রহন মায়ের কাছ থেকে। এ কারনে নেপোলিয়ান বোনাপোর্ট বলেছেন, আমাকে একটি ভাল মা দাও আমি তোমাদের কে একটি ভাল জাতি উপহার দিবো। মায়ের স্বভাব চরিত্র যদি উত্তম হয় , মা যদি ধার্মিক হয় হয় তা হলে তার কোলে যে সন্তান লালিত হবে , সে সন্তান কিছু টা হলেও মায়ের গুণের অংশদার হবে। সুতরাং বিয়ের সময় পাত্রীর যে সমস্ত গুনাবলি দেখা জরুরী , তার মধ্যে পাত্রী ধার্মিক কি না সেটা দেখাই জরুরী । পাত্রীর মধ্যে অন্যান্য গুনাবলী অল্প মাত্রায় যদি থাকে আর সে পাত্রী যদি আল্লাহ্ ভিরু হয় টা হলে তাকেই বিয়ে করতে হবে। বিশ্ব নবী (সাঃ) বলেছেন, চারটি গুণের কারনে একটি মেয়েকে বিয়ে করার কথা বিবেচনা করা হয়। তার ধন-মাল, তার বংশ গৌরব, স...