চারপাশে সংসার ভাঙ্গনের জোয়ার !
চারপাশে সংসার ভাঙ্গনের জোয়ার ! খুব কষ্ট ও ভয় হয় আজ চারপাশে সংসার ভাঙ্গনের জোয়ার দেখে... ইসলামকে মেনে চলেন না এমন এক পরিচিত ভাই প্রেম করে বিয়ে করেছিলেন প্রায় দশ বছর আগে। সে আমলের চারপাশ কাঁপানো প্রেমিক-প্রেমিকা জুটি। আন্ডারগ্র্যাড শেষ করার আগেই তারা বিয়ে করেন, সংসারের প্যাঁচে পড়েই হয়ত, দু'জনার কেউ সেই ডিগ্রির বৈতরনী পার হতে পারেননি। স্বামী ও স্ত্রী যথাক্রমে ব্যবসায় এবং চাকুরিতে নেমে পড়েছিলেন সেই যোগ্যতা থেকেই। পরবর্তীতে দশ বছর বয়সী সন্তানটিকে বাপের কাছে রেখে মা এখন আলাদা থাকেন। মা এখন চাকুরিজীবী। ঐ ডিগ্রি নিয়ে কী চাকুরি করেন তা ঠিক জানা সম্ভব হয়নি। বাপ ছেলেকে নিয়ে নিকটাত্মীয়দেরকে যথেষ্টই যন্ত্রণায় রেখেছেন। একটি পুরুষ ও নারীর যন্ত্রণায় এখন সমগ্র দু'টি পরিবার। বিয়ে ও সম্পর্কের বিষয়গুলো কখনই সিনেমার মতন নয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কল্পনাতেও বাস্তবতাকে মুভির মতন করে যেন না ভাবেন। জীবনের বাস্তবতায় গোলাপ ফুলের সুঘ্রাণ নিয়ে সাহিত্যিক ও রোমান্টিক আলাপের সুযোগ না হলেও আদা ও রসুন-বাটার ঘ্রাণে ডুবে থাকতেই হয় একজন নারীকে। স্ত্রীকে সাথে নিয়ে পাহাড়ে-নদীতে ঘুরতে না পারলেও বাজারের ব্যাগের সা...