Posts

Showing posts with the label পুরুষের বিপদ.

মা হচ্ছেন কলিজা আর স্ত্রী হচ্ছেন হার্ট

Image
মা | স্বামী | স্ত্রী | শাশুড়ী “মা হচ্ছেন কলিজা আর স্ত্রী হচ্ছেন হার্ট” পড়া শেষে শেয়ার করুন... . -হুজুর! “বউ হারালে শ টা বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না”-কথাটি কতটুকু সঠিক? . -বৎস! কথাটি বাহ্যিকভাবে খুবই সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং শয়তানী মস্তিষ্কপ্রসূত। তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা। সুতরাং, প্রত্যেক স্ত্রীর ভেতরেই একজন মা লুকিয়ে থাকেন। আরেকটা কথা, মায়ের প্রয়োজনীয়তা পূরণে অনেক সময় তোমার আরো ভাই-বোন আছেন, কিন্তু স্ত্রীর প্রয়োজনীয়তা পূরণে তুমি একজনই। #০২ -কে বেশি গুরুত্বপূর্ণ, মা নাকি বউ? -দুজনের মধ্যে compare করাটাও শয়তানের কাজ। মা হচ্ছেন তোমার কলিজা আর স্ত্রী হচ্ছেন তোমার হার্ট। এবার বলো- “কলিজা” আর “হৃদয়ের” মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? শুনো, দুজনের কাউকেই অখুশি রেখে পরকালে মুক্তি পাবে না। ' #০৩ -হুজুর! তাহলে আমাদের পরষ্পরে কী রকম আচরণ হওয়া উচিত? -তুমি স্ত্রীর সাথে এমন আচরণ করবে, যে আচরণ তোমার বোনের সাথে তার স্বামীর থেকে আশা করো। জননী এমন আচরণ করবেন, তোমার বোনের সাথে তার শাশুড়ি থেকে যে রকম আচরণ আশা করেন। আর তোমার স্ত্রীর উচিত শাশুড়ি...

ইসলামে নারীর অবদান

সলামে নারীর অবদান * সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন খাদিজা (রাযিঃ)। * সর্বপ্রথম নারী শহীদ সুমাইয়া (রাযিঃ)। * দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন-সম্পদ দান করেন খাদিজা (রাযিঃ)। * সবচেয়ে বড় মুহাদ্দিস আয়শা সিদ্দীকা (রাযিঃ)। । * দ্বীনের জন্য সিমাহীন কষ্ট সহ্য করেন ফেরাউনের স্ত্রী। পুরুষ্কারঃ * এক জন নেককার নারী ৭০ জন ওলীর চেয়ে উত্তম। * এক জন বদকার নারী ১০০০ জন বদকার পুরুষের চেয়েও নিকৃষ্ট। * এক জন গর্ভবতী মহিলার ২ রাকাত নামাজ একজন গর্ভহীন মহিলার ৮০ রাকাত নামাজের চেয়েও উত্তম। * যখন স্বামী বাইরে থেকে পেরেসান হয়ে বাড়ী ফিরে তখন যদি তারা স্ত্রী স্বামীকে সান্তনা দেয়,ঐ স্ত্রীকে জিহাদের অর্ধেক নেকী দান করা হয়। * যে মহিলার সন্তানের কারনে রাতে ঘুমাতে পারেনা,তাকে ২০টি গোলাম আজাদ করার নেকি দানকরা হয়। * যে মহিলা যিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়,আল্লাহ তার আমল নামায় খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার ছোয়াব দান করেন। * যে মহিলা নামাজ রোজার পাবন্দী করে,পবিত্রতা রক্খা করে চলে,স্বামীর তাবেদারী করে চলে তাকে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। * ২ব্যক্তির নামাজ মাথার উপর উঠেনা,১_যে গোলাম মালিক থেকে প...

'মেয়েবাজি' করা ছেলেদের জীবন কখনই সুখের হয় না।

Image
'মেয়েবাজি' করা ছেলেদের জীবন কখনই সুখের হয় না। কত মানুষ দেখলাম, একসময় হয়ত আহামরি 'ভালা ইশটুডেন' আছিলো না, অথবা তার 'ভালা চাক্রি' আছিলো না, কিন্তু চরিত্র ভালোই ছিলো। কলেজ- ভার্সিটিতে কিছু নারীদেহ নিয়া অশ্লীল শব্দ শিখলো, এরপর শিখলো শ্লীল-অশ্লীল মুভি দ্যাখা। রাস্তায় মেয়েদের কিছু শব্দ ছুঁড়ে দেয়, ক্লাসমেট মেয়েদের যেচে পড়ে 'ফ্লার্টিং করে' --যা তার অভ্যাস হয়ে গেলো। ফোনে আর ফেসবুকে পিরিতি করে চরিত্রটা দুর্গন্ধময় হয়। মোবাইলে অনেকগুলা মেয়েরে সময়ে অসময়ে ফোন দিয়া আলাপ করতো, মজা-টজা করতো, ওদের কয়েকটার সাথে পিরিতিও করলো। একসময় সময় পেরিয়ে গেলো ৫-৬ বছর। ছেলের ভালো চাকরি হলো, টাকা হলো। তবু স্বভাবটা আগের মতই 'মেয়েবাজ'। বিয়েও হলো, মেয়েটার ক্যারিয়ার বেশ ভালো, সরকারি মেডিকেলের ছাত্রী। শুধু মাঝে মাঝে একটু বেশি গল্প করে এখানে ওখানে। পারিবারিক অশান্তির কারণে দু'জন দু'জনের কুৎসা ছড়িয়ে বেড়ালো ফ্রেন্ড সার্কেলে। স্ত্রীর 'সমস্যার' কথা বলে মেয়েটির বান্ধবীদের কারো কারো সাথে সহানুভূতি নিতে গিয়ে ছেলেটি 'মেয়েবাজি' করতে চেয়েছে এমন গল্পও ওদের 'সার্কেলে...

আধিপত্য বিস্তার- শাশুড়ি vs বউ।

আধিপত্য বিস্তার- শাশুড়ি vs বউ। এটা বলার অপেক্ষা রাখে না যে, আমাদের সমাজে ‘শাশুড়ি’ একটি নেতিবাচক শব্দে পরিণত হয়েছে কিংবা নেতিবাচক করে দেয়া হয়েছে। তাই ‘নারী অধিকার’ শব্দটি আমরা ব্যবহার করি বটে, কিন্তু সমাজে ‘শাশুড়ি’ চরিত্রে যিনি বসে থাকেন, তিনি যেন ‘অধিকারের খাতার out of the boundary. ব্যক্তিগতভাবে “অধিকার” বলতে আমি নির্দিষ্ট সেই জাতি বা সেই মানুষটিকে শুধু তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়াই মনে করি না, বরং সেই মানুষের সমাজের প্রতি কি দেয়ার বা তার নিজের প্রতি তার কি অধিকার সেটাকেও তাকে বুঝিয়ে দেয়া আমাদের দায়িত্ব মনে করি। তো সেই হিসাবে পরিবারে একটা শাশুড়ির কি করণীয় কিংবা শাশুড়ির প্রতি বউ এর দায়িত্ব-সর্বোপরি “শাশুড়ি অধিকার” নিয়ে কাউকে কিছু বলতে দেখা যায় না। ফলে আমাদের অসচেতনতার কারণে শাশুড়িরা কখনো আক্রমণাত্মক হয়ে উঠেন, সংসারে একক কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করেন আবার কখনো মানসিকভাবে নির্যাতীত কিংবা অবহেলিত হয়ে পড়েন। তাই সংসারে শাশুড়ি ও বউ এর অধিকার ও আচরণ নিয়ে একতরফা নয়- বরং উভয় পাশ আলোচনার জন্য কিছু ধারাবাহিক উপস্থাপন- case no-1: আধিপত্য বিস্তারঃ অধিকাংশ শাশুড়ি মূলত এই ভুলটাই করে থাকেন। তারা বলেন- “আ...

ইসলামে মা -বাবার মর্যাদা।

Image
ইসলামে বাবা-মায়ের মর্যাদা। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ﻗُﻞْ ﺗَﻌَﺎﻟَﻮْﺍْ ﺃَﺗْﻞُ ﻣَﺎ ﺣَﺮَّﻡَ ﺭَﺑُّﻜُﻢْ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺃَﻻَّ ﺗُﺸْﺮِﻛُﻮﺍْ ﺑِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻭَﺑِﺎﻟْﻮَﺍﻟِﺪَﻳْﻦِ ﺇِﺣْﺴَﺎﻧًﺎ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻭْﻻَﺩَﻛُﻢ ﻣِّﻦْ ﺇﻣْﻼَﻕٍ ﻧَّﺤْﻦُ ﻧَﺮْﺯُﻗُﻜُﻢْ ﻭَﺇِﻳَّﺎﻫُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺮَﺑُﻮﺍْ ﺍﻟْﻔَﻮَﺍﺣِﺶَ ﻣَﺎ ﻇَﻬَﺮَ ﻣِﻨْﻬَﺎ ﻭَﻣَﺎ ﺑَﻄَﻦَ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺍﻟﻨَّﻔْﺲَ ﺍﻟَّﺘِﻲ ﺣَﺮَّﻡَ ﺍﻟﻠّﻪُ ﺇِﻻَّ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﺫَﻟِﻜُﻢْ ﻭَﺻَّﺎﻛُﻢْ ﺑِﻪِ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗَﻌْﻘِﻠُﻮﻥَ বাংলা ভাবার্থঃ “আপনি বলুনঃ এস, আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে হারাম করেছেন। তা এই যে, আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করো না, পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো, স্বীয় সন্তানদেরকে দারিদ্রের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তাকে হত্যা করো না; কিন্তু ন্যায়ভাবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা বুঝ”। [৬:১৫১] English Translation: “Say, "Come, I will recite what your L...

বাবা-মা ও স্ত্রীর অধিকার।

Image
বাবা-মা ও স্ত্রীর অধিকার। আজকে একটা সেমিনারে গিয়েছিলাম যার বিষয়টা বেশ আগ্রহ উদ্দীপক ছিলো - "বাবা- মা ও স্ত্রীর অধিকার", এতে বক্তব্য রেখেছিলেন ড এম সাইফুল্লাহ। প্রথমে প্রায় দেড় ঘন্টা আলাপে কুরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আব্বা-আম্মার অবস্থানটা এতই উঁচুতে থাকাটা পরিষ্কার করলেন যে মাঝে মাঝে অতীত জীবনের জন্য চোখ মুছতে হয়েছে, অন্তর কেঁপেছে নিজ জীবনের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভেবে... তবে, স্ত্রীর অধিকার সংক্রান্ত বিষয়টা খুব অল্প আলোচনা করে 'টি ব্রেক' হওয়ায় কিঞ্চিত হতাশ হয়েছিলাম কারণ সেটা ভালো করে জানাও খুব জরুরি মনে করেছিলাম... বিরতির পর ছিলো 'কোশ্চেন-আন্সার' সেশন। এসময় সেই হতাশা কেটে গিয়েছে সুন্দর সেশনটির কারণে। উপস্থিত ভাই ও বোনদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্ত্রী এবং বাবা- মায়ের মধ্যকার সমন্বয় করতে যে কষ্ট করতে হয় ছেলেদের, কিংবা স্বামী-শশুর-শাশুড়ি নিয়ে মুসলিমাহ মেয়েদের যে কষ্ট করতে হয় সেসব ব্যাপারে কিছু অসাধারণ প্র্যাকটিক্যাল টিপস দিয়েছিলেন শ্রদ্ধেয় শাইখ সাইফুল্লাহ (হাফিজাহুল্লাহ)। শিখেছি অনেক কিছু, উপলব্ধি আর অনুধাবনের অংশে যোগ হয়েছে অনেক বেশি, আলহামদ...

বাবা হওয়া :: নুমান আলী খান।

Image
বাবা হওয়া :: নুমান আলী খান। নূমান তো নূমানই। তিনি সেইসব বিরল লোকদের একজন যার বক্তব্য শুনলে কট্টর নাস্তিকও ইসলামের প্রতি নমনীয় ধারণা পোষণ করে। লোকটার মধ্যে কোন জঙ্গীবাদ নেই,হামবড়া ভাব নেই, নারীবিদ্বেষ নেই। আধুনিক তরুণতরুণীদের ইসলামের পথে ডাকতে নূমানের বিকল্প খুঁজে পাওয়া ভার। তারি একটা লেকচার নিয়ে আমার এই পোস্ট। যারা বাবা হয়েছেন বা হবেন, তারা একটু কষ্ট করে পড়বেন কি ? তিনি কথা শুরু করলেন ভাঙা বাংলায় “কেমুন আসেন?” বলে তারপর….. ১। সন্তান দ্বীন শিখলো কীনা – এই নিয়ে উদ্বেগ খুবই স্বাভাবিক একটা বিষয় এবং এটাও দ্বীনেরই অন্তর্ভুক্ত। নুহ (আ.) থেকে মুহাম্মদ (সা.) কেউই এই উদ্বেগ থেকে মুক্ত ছিলেননা। মুহাম্মদ (সা.) তার মেয়ে ফাতিমাকে সরাসরি বলেছিলেন,” আল্লাহকে ভয় করো। তোমার কোনো উপকারে (পরকালে) আসার ক্ষমতা কিন্তু আমার নেই”। ২। সন্তানদের বিপথগামীতা একটা চ্যালেনজ, যা নুহ, ইয়াকুব (আ.) প্রমূখ প্রখ্যাত নবীকেও মোকাবেলা করতে হয়েছে; নুহের (আ.) ছেলে তো তওবা না করেই মারা গেল। সুতরাং এ চ্যালেনজ থেকে আমরা ছাড়া পাবো – এমন মনে করার কোন কারণ নেই। ৩। আমরা যারা বিশেষতঃ মেয়ের বাবা, তারা অবশ্যই গর্বিত যে স্বয়ং রাসুল (সা.)...

'হাশরের ময়দানে দেখা হবে' বলে বাসর রাতে স্ত্রী থেকে বিদায় নেবার গল্প।

Image
'হাশরের ময়দানে দেখা হবে' বলে বাসর রাতে স্ত্রী থেকে বিদায় নেবার গল্প। সাহাবাদের (রা) কাহিনী পড়ে অঝোরে কাঁদতে থাকি... কী ছিল তাদের ভালোবাসা আল্লাহর রাসূল (সা) আর ইসলামের জন্যে! আর কোথায় আমরা? নিজের শরীরটাকে দুঃখে ছিন্নভিন্ন করে ফেলতে ইচ্ছা করে! ইয়া আল্লাহ, আমাদেরকে তাদের মত করে আত্মত্যাগ করার তওফিক দাও, আমীন! সা'দ আল আসওয়াদ আস-সুলুমী (রা)-এর কথা কি আপনারা জানেন? নামটাও হয়তো অনেকে শুনে নি কোনদিন। তাঁর সমাজে হাই-স্ট্যাটাস ছিল না, তিনি ছিলেন গরীব, গায়ের রঙ কালো। কেউ তাঁর কাছে নিজের মেয়েও বিয়ে দিতে চাইতো না। সা'দ (রা) একদিন আল্লাহর রাসূল (সা) এর কাছে দুঃখ করে বলেছিলেন, "ইয়া রাসূলুল্লাহ! আমিও কি জান্নাতে যাবো?" "আমি তো নীচু মাপের ঈমানদার হিসেবে বিবেচিত হই" "কেউ আমাকে নিজের মেয়ে দিতে রাজি হয় না" রাসূলুল্লাহ (সা) সাহাবীদের দুঃখ বুঝতেন নিজের আপন ভাইয়ের মত করে, নিজের সন্তানের মত করে। তিনি তাদেরকে অনুভব করতেন অন্তরের অন্তঃস্থল থেকে। তিনি এই সা'দকে পাঠিয়েছিলেন ইবন আল-ওয়াহহাবের কাছে। সাধারণ কোন ব্যক্তি ছিলেন না ইবন ওয়াহহাব। তিনি হলেন মদীনার নেতাদের এ...

মা, যে কথাটি হয়না বলা!

Image
মা, যে কথাটি হয়না বলা বিয়ের ২১ বছর পর আমার স্ত্রী আমাকে বলল অন্য একজন মহিলাকে নিয়ে বাইরে বেড়াতে ও খেতে নিয়ে যেতে। সে বলল, “আমি তোমাকে ভালবাসি, কিন্তু আমি জানি এই মহিলাটিও তোমাকে ভালবাসেন এবং তিনি তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতেও ভালবাসবেন।” আমার স্ত্রী যার সাথে আমাকে বাইরে যেতে বলছিল, তিনি ছিলেন আমার মা, যিনি ১৯ বছর আগে বিধবা হয়ে গেছেন; কিন্তু আমার কাজের চাপ আর তিন সন্তানের দায়িত্বের কারনে শুধু কোন উপলক্ষ হলেই তার সাথে আমার দেখা হওয়া সম্ভব হত। সেই রাতে আমি মাকে ফোন করে একসাথে বাইরে বেড়াতে ও খেতে যাওয়ার আমন্ত্রন জানালাম। তিনি প্রশ্ন করলেন, ‘কি ব্যপার বাবা, তুমি ভাল আছ তো?’ আমার মা হলেন এমন একজন মানুষ যিনি গভীর রাতে ফোন কল বা আকস্মিক দাওয়াতকে কোন দুঃসংবাদ বলে আগাম আশঙ্কা করেন। মায়ের প্রশ্নে আমি বললাম, ‘ভাবছি তোমার সাথে কিছু ভাল সময় কাটাবো মা। শুধু তুমি আর আমি।’ তিনি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, “এমন হলে আমার খুবই ভাল লাগবে বাবা।” কাজ শেষে সেদিন যখন ড্রাইভ করে মাকে তুলে নিতে গেলাম, কিছুটা নার্ভাস বোধ করছিলাম। যখন সেখানে পৌঁছলাম, খেয়াল করলাম, তিনিও যেন এভাবে দেখা করার ...

যুবক, যিনা, যৌনতা : একটি শিক্ষণীয় ঘটনা ও ব্যভিচার হতে তওবা

Image
যুবক, যিনা, যৌনতা : একটি শিক্ষণীয় ঘটনা ও ব্যভিচার হতে তওবা একদা এক মজলিসে এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ,আমাকে যিনা করার অনুমতি দিন।’একথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (আদরের সহিত) আমার কাছে এসো, সে কাছে এল। বললেন, বসো, সে বসলো। এরপর (তার ঊরুতে হাত রেখে) বললেন, ‘তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে?’ সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন। কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তোমার মেয়ের জন্য?’ যুবকটি বলল, না, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী (সা) জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার বোনের জন্য?’ যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, ‘তাহলে তোমার ফুফুর জন্য?’ যুবক বলল,‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তা...

হায়রে বিয়ে! হায়রে লজ্জা! - ( শেষ পর্ব)

Image
হায়রে বিয়ে! হায়রে লজ্জা! - ( শেষ পর্ব) টম অ্যান্ড জেরির খুব জনপ্রিয় একটি পর্ব আছে , I am ugly. কার্টুন টা আমার খুব প্রিয়। আধা ঘণ্টার একটা কার্টুন। এটায় সেই পিচ্চি লুতুপুতু হলুদ হাঁসখানা আছে, যে নিজেকে অসুন্দর ভাবে এবং মনের দুঃখে বারবার টমের কাছে নিজেকে সঁপে দেয় যাতে টম তাকে খেয়ে ফেলে। সে আর বাঁচতে চায়না, কিন্তু বিপত্তি ঘটায় জেরি। সে বারবার তাকে বাঁচায় এবং নানা ভাবে তাকে সাজিয়ে দেখায় যে তাকে সুন্দর লাগছে। কিন্তু এতে তার মন গলেনা , সে তবুও নিজেকে অসুন্দর মনে করে ।সে বারবার আত্মহত্যা করতে চায়। অবশেষে এই হাঁসকুলেরই একজন রমণী কে দেখে সে নিজে কতোটা সুন্দর বুঝতে পারে, এবং ২ জন একসাথে মিলে যায়। এই কার্টুন টা আসলে শিখায় , নিজেকে নিজের কাছে সব সময় ই অসুন্দর মনে হয় , কিন্তু নিজের প্রকৃত গুরুত্ব ও মর্যাদা তখনি বুঝা যায় যখন তার সাথে মানসিকতা আর সব কিছুর মিল আছে এমন কেউ সঙ্গী হয়। তাই তো ইসলামে জীবনসঙ্গীকে একে অপরের লেবাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই লেবাসের মাপ টা হওয়া চাই একি রকম , এতে মানসিকতা , সামাজিক অবস্থান , আদর্শগত বিশ্বাসের যদি গড়মিল হয়ে যায় তাহলে মাপটাও যেমন বড় ছোট হয়ে যায় , ঠিক তেমনি জীবন...

হায়রে বিয়ে! হায়রে লজ্জা ! ( পর্ব - ৩)

Image
হায়রে বিয়ে! হায়রে লজ্জা ! ( পর্ব - ৩) বিয়ের পরে আজকালকের সমাজে সবচেয়ে বেশি যে জিনিষটা নিয়ে সমস্যা হয় সেটা হোল চাকরি। অনেক ছেলেরা নিজের বউয়ের বাহিরে যাওয়া মেনে নিতে পারেনা, আবার অনেকে বউ চাকরি করবেনা এটা মেনে নিতে পারেনা। আসলে এ ব্যাপারে ইসলাম কি বলে? তাত্ত্বিক কথায় না যেয়ে সহজ ভাষায় বললে বলা যায়, ইসলাম নারীকে চাকরি করতে বাঁধা ও দেয়না, এবং বাধ্য করায় ও বিশ্বাসী নয়। নারী যদি নিজের পর্দা ও শরীয়ত ঠিক রেখে চাকরী করতে পারে ইসলামের এতে আপত্তি নেই। কিন্ত এক্ষেত্রে কথা থেকে যায়। ইসলাম নারীর এতো কঠিন জীবন চায়না। কারন এতে নারীর শারীরিক ও মানসিক চাপ বাড়ে। তাই প্রয়োজন ও সুযোগ বুঝে চাকরী করাই উত্তম। যাই হোক , সেদিকে যাচ্ছিনা আর। আজকের ঘটনায় চলে যাচ্ছি । ঘটনা - ৪ হৃদিতা বাবা মার বড় মেয়ে। পড়ুয়া আর খুব চটপটে মেয়ে। দেখতে খুব আহামরি সুন্দরী নয়, তবে স্বাস্থ্য ভালো । ভিকারুন্নিসায় যখন পড়তো তখনি পরিচয় হয় রিফাতের সাথে। তখন রিফাত তেজগাঁ কলেজের অনার্সের ছাত্র। দেখতে শুনতে কোন দিক দিয়েই রিফাত হৃদিতার যোগ্য নয় হয়তো, কিন্তু প্রতিদিন হৃদিতার জন্য কলেজের সামনে যেয়ে দাড়িয়ে থাকতো রিফাত। এই জন্য মায়া থেকেই রিফাত কে ভা...

হায়রে বিয়ে! হায়রে লজ্জা ! (পর্ব- ২)

Image
হায়রে বিয়ে! হায়রে লজ্জা ! (পর্ব- ২) ঝুমানাদের ক্লাসে দুজন নতুন নতুন প্রেমে পড়েছে। দুজনই মাশাল্লাহ দেখতে শুনতে সেরকম। সবাই জানে তাদের খবর। তো সেদিন ইফতার পার্টির আয়োজন নিয়ে কথা হচ্ছিলো সবার সাথে। খাবারের আইটেম আর পরিমাণ দেখে একজন বলছিল - এতো রকম খাবার! এটা তো পুরা বিয়ের আয়োজন মনে হচ্ছে! তার সামনেই সেই জুটির মেয়েটি দাড়িয়ে ছিল। তার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল, ঝুমানা বলল - তাহলে এক কাজ করি! ওদের ২ জনের বিয়ে দিয়ে দেই। এভাবে প্রেম করে ঘুরে বেড়ানোর চেয়ে বিয়ে করে যা খুশি করুক, কি বলিস তোরা? হায়! হায়! ঝুমানার প্রস্তাব দেখি কেউ সমর্থন করেনা। একজন তো মুখ বাঁকিয়ে বলেই বসলো - হ! খাইয়া কাম নাই! এই বয়সে বিয়ে করবে! জীবনটাই নষ্ট। এটা আমাদের সমাজের খুব সাধারণ একটা চিত্র। এটা এমন এক সমাজ যেখানে বিয়েকে সবচেয়ে কঠিন একটা সামাজিক প্রথায় পরিণত করা হয়েছে আচার আনুষ্ঠানিকতার বেড়াজালে। আর এমন সমাজেই প্রেম করা বিয়ে করার চেয়ে ১০১ গুন বেশি সহজ বলে পরিগনিত হওয়াটাই কি স্বাভাবিক নয়? গত পর্বে ছেলেদের সুন্দরের প্রতি অন্ধ ভালবাসার কাহিনী ও কুফল বলেছিলাম। এ পর্বে মেয়েদের কিছু বলবো। মেয়েরা জন্মগতভাবেই নিজেদের নিয়ে সবসময় অনিশ্...

হায়রে বিয়ে! হায়রে লজ্জা! (পর্ব - ১)

Image
হায়রে বিয়ে! হায়রে লজ্জা! (পর্ব - ১) ক্লাসে একদিন মুদ্রাস্ফীতি পড়াতে পড়াতে কাগুজে টাকা ও স্বর্ণের প্রসঙ্গ আসলো । ম্যাম মজা করে ছেলেদের জিজ্ঞেস করলেন বলতো – স্বর্ণের দাম বাঁড়ায় তোমাদের কি ক্ষতি হয়েছে। ছেলেরা কেউ মুচকি মুচকি হাসছিল, কেউ বা বুঝতে না পেরে এদিক ওদিক মাথা নাড়ছিল । ম্যাম বললেন- স্বর্ণের দাম বেড়ে গেলে তোমাদের বিয়ে শাদী করতে দেরী হবে। তখন মেয়েরা হি হি করে হাঁসা শুরু করলো । ক্লাসে হাসির রোল পড়ে গেলো। ম্যাম এবার মেয়েদের দিকে ফিরে বললেন- তোমরা হাসছ কেন? ছেলেদের বিয়ে করতে দেরী হলে তোমাদের বিয়ের বয়স ও গড়ে ২ বছর বাড়ল এটা বুঝনা?মেয়েদের হাসি থেমে গেলো। ম্যাম এরপর ছেলেদের বললেন- তোমরা যারা তাড়াতাড়ি বিয়ে করতে চাও তাদের একটা সিক্রেট বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তোমরা আফ্রিকার জোহানেসবারগ এ চলে যাবে। ওখানে ১০ ক্যরেট এর স্বর্ণ পাওয়া যায় , একদম কম দাম। ২০ ভরি স্বর্ণ দিবে বউকে একটু ও কষ্ট হবেনা। উপরের গল্পটা নিছক মজার একটা ঘটনা হলেও এখান থেকে আমাদের সমাজের আসল চিত্র টা ফুটে ওঠে । এই সমাজে বিয়ের মতো হালাল সম্পর্কে জড়াতে বুড়া কাল পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায় , অন্তত টাকা পয়সার ব্যাপারে এমন বরের চাহিদা ই...

প্রেম ১

Image
প্রেম ১ আমার এক ক্যানাডিয়ান সহকর্মী আলাপ করছিল, ওর বাবামার যখন বিয়ে হয় তখন ওর মায়ের বয়স আঠারো আর বাবার বয়স বিশ। বিয়ের তিনমাসের মাথায় ওর বড়বোনের জন্ম। বোঝাই যায় বিয়েটা ছিল সামাজিকতা রক্ষার তাগিদে, সুখের টানে নয়। বিয়ের পর ওর বাবা সংসারের দায়িত্বের চাপে পড়াশোনা চালিয়ে যেতে ব্যার্থ হয়, ওর মা পড়াশোনা করে উকিল হন। এক পর্যায়ে এই শিক্ষিতা, স্মার্ট এবং মোটা টাকা উপার্জনকারী মহিলার এই অশিক্ষিত এবং স্বল্প উপার্জনকারী স্বামীকে নিজের সাথে বড় বেমানান মনে হতে থাকে। বিয়ের একুশ বছর পর স্ত্রী এক পুরুষকে এবং স্বামী আরেক মহিলাকে নিয়ে আলাদা হয়ে যান। আমার সহকর্মী মেয়েটির বয়স তখন সতেরো। সতেরো বছর বয়সে সে অভিভাবকহীন হয়ে পড়ে। এ’সময় থেকে সে অসহায়ত্ব এবং একাকীত্ব থেকে মুক্তি পেতে এক বয়ফ্রেন্ড থেকে আরেক বয়ফ্রেন্ডের আশ্রয় নিতে থাকে। তবে গত বারো বছর যাবত সে একজনের সাথে বসবাস করছে। আমার চাইনিজ বান্ধবী জেইন বলল, ‘তুমি তাকে বিয়ে করলেই পারো’। সে বলে, ‘পাগল! আমার মায়ের ডিভোর্স হয়ে যাবার পর আমি কিছুদিন জীবিকা নির্বাহের জন্য একটি পারিবারিক আইন অফিসে কাজ করেছি। সেখানে আমার বিবাহবিচ্ছেদ ন...

প্রেম ২

Image
প্রেম ২ ‘আপু, একটা বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছিলাম’। ‘বল’। ‘হয়েছে কি, আমি একটা মেয়েকে পড়াই। মেয়েটার বাবামা খুব বিশ্বাস করে আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। মেয়েটির স্বভাব চরিত্র অত্যন্ত ভাল। আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। আমি ওকে বিয়ে করতে চাই’। ‘ছাত্রীদের বিয়ে করা কোন ভাল কথা নয়, এটা আমার ব্যাক্তিগত অভিমত। শিক্ষক যে বয়সেরই হোক না কেন তাঁকে আমি সবসময়ই পিতৃসম সম্মানার্হ মনে করি। শিক্ষকরা যদি ছাত্রীদের দিকে নজর দেয়া শুরু করেন তাহলে তো সমাজে বিশ্বাসের কোন মূল্য থাকবেনা। তবু যদি তুমি তাকে বিয়ে করতে চাও তাহলে তোমার অবিলম্বে কথা বলা উচিত’। ‘তাহলে কি আমি ওকে প্রপোজ করব?’ ‘কাকে?!’ ‘মেয়েটিকে’। এবার সত্যি সত্যি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। ‘মেয়েটিকে কেন প্রপোজ করবে? মেয়েটিকে কি প্রপোজ করবে?!’ ‘বলব তাকে আমার ভাল লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। এই উদ্দেশ্যে তাকে নিয়ে কিছুদিন ঘুরাঘুরি করে, তার সাথে কথা বলে দেখতে চাই আমাদের কতটুকু বনবে’। ‘বাবারে! এই নিয়ম কোথায় পেলে ভাই? ইসলামের নিয়ম হোল তোমার কাউকে পছন্দ হলে তার বাবা, ভাই বা যিনি অভিভাবক তার সাথে যোগাযোগ করতে হবে। ওরা তোমার সাথে কথা বলে...

প্রেম -ভালবাসা অতীব জরুরি! !??

Image
আজকাল আমাদের কাছে প্রেম,ভালবাসা শব্দদ্বয় অতীব সুখকর এবং পরিচিত শব্দ। কোন কোন ছেলেরা এটাকে cool সাজারও একটা অন্যতম উপায় বলে মনে করে। কারো যদি গার্লফ্রেন্ড না থাকে সে তার পুরুষত্ব নিয়েও প্রশ্নের সম্মুখীন হয়েছে এরকম উদাহরনও নেহায়েত কম নয়। কিছুদিন আগে একজন ফেসবুকে প্রেম করার খায়েস হইছে জানিয়ে স্ট্যাটাস দিল দেখলাম (May be পুরুষত্ব না থাকার অপবাদ ঘোচানোর জন্য), আবার অনেকে আছে একাধিক connection এ connected। একটা সময় নচিকেতার খুব ফ্যান ছিলাম বাদ্যসহ গানবাজনা হারাম বলে এখনও আর ওসকল গান না শুনার চেষ্টা করি। নচিকেতা তার গানে গেয়েছিলেন “সংকীর্ন মনের মানুষ যারা তারাই তো ভালবাসে একবার যার মন বড় যত দেখে ভাল অবিয়ত তারাই তো ভালবাসে বারবার।” হয়ত অনেকে কয়েকটি প্রেম করে বড় হৃদয়ের চেষ্টায় আছে কিনা আমি জানি না। ফেসবুকে একটা পেজ দেখলাম, “গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ড” একটা হলে ভাল হয়, দুটি হলে আর নয়। অনেকে বড় মনের পরিচয় দেয়ার জন্য প্রেম করে তা নয়। আমার এক পরিচিত লোকের সম্পর্কে শুনলাম দুই তিনটার সাথে লাইন মারছে (দুঃখিত চলতি ভাষা ব্যবহারের জন্য) কারন জিজ্ঞেস করতেই বলল, “আরে মামু Back up রাখলা...

ভাইয়া/ আপু উদ্দাম- আনন্দে ভাসার আগে একটু ভেবো কিন্তু ...

Image
আপু / ভাই উদ্দাম আনন্দে ভাসার আগে একটু ভেবো কিন্তু !!! প্রিয় বোন আমার, তোমার কন্ঠের আবেগটুকু তোমার সম্পদ, তোমার হাসিখানি তোমার সম্পদ, তোমার আবেগভরা ভালোবাসার প্রকাশ তোমার সম্পদ। তোমার সমস্ত সৌন্দর্যই তোমার সম্পদ। এই সম্পদটুকু যদি তুমি সংরক্ষণ কর সেই মানুষটার জন্য, যে হয়ত তোমার কথা স্মরণ করেই চোখ নিচু করে শহরের পথে গলি ঘুঁপচিতে চলছে, তোমার জন্য তার মনের আবেগ আর ভালোবাসাগুলোকে সাজিয়ে রাখছে। তোমাকে উপহার দিবে বলে সযত্নে জমিয়ে রেখেছে ভালোবাসার প্রতিটি বর্ণ। তুমি যদি কারো জন্য অপেক্ষা না করো, তুমি কী করে আশা করবে এমন একজন জীবনসঙ্গী যে তোমার জন্য অপেক্ষার প্রহর গুণে চলেছে এই সময়েও? কখনো গালাগালি করিও না, গালাগালি সুন্দর মনের প্রকাশ না, আল্লাহও পছন্দ করেন না। তোমার সম্পদগুলোকে পথের ধারে, প্রকাশ্যে- অপ্রকাশ্যে সস্তা করে বিকিয়ে দিয়ো না যেখানে সেখানে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে নিজেকে সম্মান করো। আল্লাহ নিশ্চয়ইধৈর্যশীলদের সাথে আছেন। আপু, যে ছেলেটা ফোন করে বলে তুমি সুন্দর, তোমার কন্ঠ সুন্দর, হাসলে তোমাকে ভালো লাগে; অথচ সে তোমার বাবার কাছে গিয়ে বলতে চায়না যে তোমাকে বিয়ে করবে, মনে রেখো, সে তোমাকে চ...

যে ভালো থাকার সে এমনিতেই থাকবে !!

Image
যে ভাল থাকার সে এমনিতেও ভাল থাকবে? ছেলেমেয়ের ভবিষ্যৎ জীবনের দোহাই দিয়ে কতিপয় অকাটমূর্খ অভিভাবকেরা তাদের জাহেলী ধ্যানধারনাকে প্রতিষ্ঠিত করতে , "বিয়ের পরেও অনেক ছেলেমেয়ে বিবাহ বহির্ভুত সম্পর্কে লিপ্ত হয়। সুতরাং যে ভাল থাকার সে এমনেও ভাল থাকবে আর যে খারাপ থাকার সে বিয়ে করলেও খারাপই থাকবে।" যুক্তিতে চরিত্র হেফাযতে বিয়ের বিষয়কে অগ্রাহ্য করে। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, লেখাপড়া করতে করতে চুলে পাক ধরিয়ে, শত শত ডিগ্রি নিয়েও কত লোক যে কর্মসংস্থানের খোঁজে ঘুরতে ঘুরতে জুতোর তলা ক্ষয় করছে তার ইয়ত্তা নেই। সুতরাং যে লেখাপড়ার দোহাই দিয়ে ছেলে-মেয়েকে বিয়ে থেকে দূরে রাখছেন সে লেখাপড়ার জন্য অযথা দুশ্চিন্তা বাদ দিয়ে ছেলে-মেয়েকে বিয়ে দিয়ে দিলেই পারেন। যে টাকা আয় করবার সে এমনিতেও করবে, আর যে না করার শত ডিগ্রিও তার রোজগারের ব্যবস্থা করতে পারবে না। আমাদের যুক্তি নিতান্তই সাধারন। বেঁচে থাকতে হলে খাদ্য খেতেই হবে; হোক সেটা হারাম শুকরের মাংস কিংবা হালাল গরুর গোশত। তেমনি খাদ্যের মত অন্যান্য জৈবিক চাহিদা প্রত্যেক মানুষেরই আছে। সেটা পুরন করার জন্য হারাম পথ যেমন আছে তেমনি আল্লাহ য...

নফসকে দমন রাখতে হবে।

Image
মানব সত্তা বড় বিচিত্র । অনেক সময় বা কোন কোন সময় মন এমন কিছু পেতে চায় যা বিবেক সমর্থন করে না। এতে স্পষ্ট বুঝা গেল যে , মানব সত্তা একক নয়। মানুষের দুটো সত্তা রয়েছে। একটি দেহসত্তা, অপরটি নৈতিক সত্তা। দেহ হলো বস্তুসত্তা । দুনিয়াটাও বস্তুসত্তা। বস্তুজগতের কতক উপাদানেই মানব দেহ গঠিত। তাই বস্তুজগতের প্রতি মানবদেহের প্রবল আকর্ষণ থাকাই স্বাভাবিক। এ পৃথিবীতে ভোগ করার মতো যা কিছু আছে তাই দেহ পেতে চায়। দেহের মুখপাত্রই হলো মন। দেহ যা চায় তাই মনের মাধ্যমে প্রকাশ পায়। সুতরাং বুঝা গেল যে, মন যা চায় তা দেহেরই দাবী। কুরআন পাকে দেহের দাবীর নাম দেয়া হয়েছে ‘নাফস’। নাফস মানে দেহের দাবী । নাফসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেনঃ ‘নিশ্চয়ই নাফস মন্দের দিকে প্ররোচনা দেয়।’ (সূরা ইউসুফ ৫৩ আয়াত) অর্থাৎ দেহের যেহেতু কোন নৈতিক চেতনা নেই সেহেতু সে দাবী জানাবার সময় উচিত বা অনুচিত কিনা তা বিবেচনা করতে পারে না। তাই এটা নিশ্চিতভাবে ধরেই নিতে হবে যে দেহের সব দাবীই মন্দ। অবশ্য বিবেক যদি দেহের কোন কোন দাবীকে মন্দ নয় বলে স্বীকার করে তাহলে কোন সমস্যা নেই। ভাল মন্দের বিচার কে করবে? মানুষের বিবেক বা নৈতিক সত্তাই দেহের দাবী সম্পর...