Posts

Showing posts with the label বিবাহের প্রয়োজনীয়তা

নারীদের বিবাহের জন্যে ‘ওয়ালী’ বা অভিভাবক ও তার শর্তাবলী, অভিভাবকের বাঁধা ও করণীয়ঃ

নারীদের বিবাহের জন্যে ‘ওয়ালী’ বা অভিভাবক ও তার শর্তাবলী, অভিভাবকের বাঁধা ও করণীয়ঃ লিখেছেনঃ শায়খ আব্দুল্লাহিল আল-কাফী। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “(নারীদের জন্যে) ওয়ালী বা অভিভাবক ব্যতীত কোন বিবাহ নেই।” সুনানে তিরমিযীঃ ১১০১, সুনানে আবু দাউদঃ ২০৮৫; শায়খ আলবানী (রহঃ) হাদিসটিকে ‘সহীহ’ বলেছেন। তিনি আরো বলেন, “যে নারী নিজে নিজের বিবাহ সম্পন্ন করবে তার বিবাহ, বাতিল, বাতিল বাতিল। অভিভাবকরা যদি ঐ নারীর বিবাহে বাঁধা সৃষ্টি করে, তবে যার ওয়ালী নেই সুলতান বা শাসক তার ওলী বা অভিভাবক হবে।” মুসনাদে আহমাদ, তিরমিযীঃ ১১০২, আবু দাউদঃ ২০৮৩, ইবনে মাজাহ, মিশকাতঃ ৩১৩১। তাই কোন নারীর বিবাহের জন্য ‘ওয়ালী’ বা অভিভাবক আবশ্যক। অভিভাবক উপযুক্ত হওয়ার জন্য ৬টি শর্ত রয়েছেঃ (১) ‘আকল’ বা বিবেক সম্পন্ন হওয়া (পাগল হলে হবে না) (২) প্রাপ্ত বয়স্ক হওয়া (৩) স্বাধীন হওয়া (৪) পুরুষ হওয়া (বিবাহের ক্ষেত্রে কোন নারী অন্য একজন নারীর অভিভাবক হতে পারবে না) (৫) অভিভাবক ও যার অভিভাবক হচ্ছে উভয়ে একই দ্বীনের অনুসারী হওয়া। (কোন কাফের ব্যক্তি মুসলিম নারীর অভিভাবক হতে পারবে না। কোন মুসলিম কোন কাফের...

অনন্যার অরণ্যপ্রেম [ভালোবাসার অণুগল্প]।

Image
অনন্যার অরণ্যপ্রেম [ভালোবাসার অণুগল্প]। অনন্যা হঠাৎ এতটা বদলে যাবে আশা করিনি। ও সবসময়েই আমাকে পছন্দ করত, আর সেইটা বাড়াবাড়ি টাইপের পছন্দ ছিল। সেই পছন্দের সাথে মুগ্ধতা ছিল বলে মনে হত আমার। অনন্যাকে নিয়ে আমার অধিকার অনুভব করার ব্যাপার ছিল সেই স্কুলে পড়ার সময় থেকেই। আমার স্কুল ছুটি হত আগে, সে বাসায় ফেরার সময় আমি মাঝে মাঝে দরজা খুলে দাঁড়িয়ে যেতাম। সিঁড়িতে দিয়ে উঠার সময় আমার দিকে হাসি দিতো অনন্যা। ও হাসলে গালে টোল পড়ত, আমার সেইটা খুব পছন্দের ছিল। ক্লাস ফোরে উঠতেই আমাদের বাসা বদলে গেল। ওরা তখনো আগের বাসায় থাকে। অনেকদূর হেঁটে ওদের বাসায় যেতে হত। আমি যেতাম মাঝে মাঝেই। খালাম্মা আগের মতন আদর করত না টের পেতাম। আগে বাসায় গেলেই খুব আগ্রহ নিয়ে আমাকে স্কুলের প্রশ্ন করতেন, আম্মা আর ভাইয়া আপুদের কথা জিজ্ঞেস করতেন, পরে কেমন না দেখার ভান করতেন যেন। বুঝতে পারতাম তাল কেটে গেছে। বড় হতে হতে সব কিছু বুঝে যাতায়াতও কমিয়ে দিয়েছিলাম। কথাবার্তা কম হতে হতে একদিন ভুলেও গিয়েছিলাম ওর কথা। মাঝে মাঝে মনে হত, যখন কবিতা পড়তাম। রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলাম ক্ষণমিলন — “মূহুর্ত আলোকে কেন হে অন্তরতম, ...

কতিপয় হলকায়ে জিকির আর আমাদের এফএম প্রজন্মের ভালোবাসার গল্প।

Image
কতিপয় হলকায়ে জিকির আর আমাদের এফএম প্রজন্মের ভালোবাসার গল্প। আমার বাসার নীচতলায় পুরো স্পেসটাই ফাঁকা থাকে, বাড়ির মালিক একটি দরবার শরীফের পীরের মুরিদ। আজকে তাদের পাক্ষিক জিকির দিবস। ঘরভর্তি জনাত্রিশেক লোকের 'লা ইলাহা এল্লাল্লাহ' (ইল্লাল্লাহ হওয়া উচিত) চিৎকারে এলাকা প্রকম্পিত হবার অবস্থা। আল্লাহর একত্ববাদকে কেবলমাত্র চিৎকারের মাধ্যমে জনসাধারণের মনে বসিয়ে দেয়ার ভাবনায় এই আয়োজন কিনা তা কে জানে!! বিগত ঘন্টাখানেক ধরেই এই সশব্দ জিকির চলছে। চলবে অন্তত রাত দশটা অবধি... গমগম শব্দে তৈরি হয়েছে এক ভয়াল পরিবেশ, বুকে আতঙ্ক ছড়িয়ে দেয়। তাদের এই সশব্দ স্মরণশালায় নেই কোন সৌন্দর্য, মাধুর্য, শুনে আত্মায় কোন প্রশান্তি আসে না... পরিষ্কার মনে আছে, কয়েক সপ্তাহ আগে এমনই একদিন শুক্রবারে, এই জিকির পার্টি চলে যাবার পরে পাশের বিল্ডিং এর ছাদে কোন এক কিশোর/ কিশোরীর উপলক্ষে ব্যাণ্ড কনসার্টের আয়োজন হয়েছিল। সেখানে শোনা গিয়েছিলো -- "মীরাবাঈ, হেইলা, দুইলা দরবার নাচায়। ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা " -- জাতীয় আরো কিছু গান। সেই রাতে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক -- সমগ্র এলাকাবাসী দুলছিলো, তা...

বাবার কাছে বিবাহযোগ্য মেয়ের চিঠি।

Image
বাবার কাছে বিবাহযোগ্য মেয়ের চিঠি। প্রিয় বাবা, যদিও তুমি অনেক কাছেই আছো, তবুও কিছু কথা তোমাকে কিছুতেই মুখে বলতে পারছিনা। কিছুটা সামাজিক আচারের প্রতি নিষ্ঠা, আবার কিছুটা জড়তা এবং তোমার উত্তপ্ত চাহনি বিনিময়ের ভয়েই লেখার আশ্রয় নিচ্ছি। কারন, উত্তপ্ত বাক্য বিনিময়ে আর যাই হোক কোন গঠনমূলক আলোচনা হতে পারেনা। বুঝলে বাবা! পৃথিবীর বেশীরভাগ মানুষই মনে হয় দ্বিচারী মানসিকতার! তুমি আমি আর আমাদের মতো সাধারণ মানুষরা এই অভ্যাস কিংবা স্বভাব থেকে কিছুতেই বের হতে পারছি না। বাবা হিসেবেই আমার যে কাজটা তুমি মেয়ে হিসেবে সমর্থন করো নি, ছেলের জন্য সেই একই কাজকে দ্বিগুণ উৎসাহে করার উপদেশ দিয়েছ সবসময়। যাই হোক! কিন্তু আজ জীবনের একটা বড় বাঁকে এসেও তুমি সেই কাজই করছ। তোমার মনে আছে কি? ভাইয়ার যখন বিয়ের কথা চলছিলো তখন এই তুমিই বাসার সমস্ত হাদিস বই নামিয়ে হারিকেন জ্বেলে খুঁজছিলে মোহরানা যেন মাত্রাতিরিক্ত বা বোঝা হয়ে না দাড়ায় সেই সংক্রান্ত বিধি বিধান। এবং পেয়েও গিয়েছিলে । যেদিন লতা ভাবির বাসায় এই সংক্রান্ত আলাপে গিয়েছিলে সেদিন হাদিস বইটিও সাথে করে নিয়ে গিয়েছিলে, যেন তোমার ছেলেকে মেয়ে পক্ষ মোহরানার চাপে পিষ্ট করে ফেলতে না ...

দেরিতে বিয়ে করার ফলে নারী ও পুরুষ যেসব ঝামেলার মুখোমুখি হতে পারে।

Image
দেরিতে বিয়ে করার ফলে নারী ও পুরুষ যেসব ঝামেলার মুখোমুখি হতে পারে। পুঁজিবাদী সমাজের বেঁধে দেয়া বিয়ের বয়সের কারণে "Late Marriage" এর প্রচলন দিন দিন বেড়েই যাচ্ছে।এর প্রধান কারণ হল পুঁজিবাদী সমাজ অর্থনীতিকে বেশি গুরুত্ব দেয়।যেকোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেবার সময় তারা মূলত সে বিষয়ের "Economical " দিকের কথা চিন্তা করেই সিদ্ধান্ত দেয়। "Biological,Physical" দিক তারা বেশি গুরুত্ব দেয় না।বিয়ের ক্ষেত্রেও তারা "Economical " দিক বেশি গুরুত্ব দেয় যেখানে তাদের বেশি গুরুত্ব দেবার কথা ছিল "Biological" দিককে।ফলে যাই হবার তাই হচ্ছে,মানুষ দেরি করে বিয়ে করে যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছে,স্বামী/স্ত্রীর অক্ষমতার কারণে ডিভোর্স এর ঘটনা বেশি হচ্ছে। "Late Marriage" এর কারণে নারী-পুরুষ উভয়ই তাদের বিবাহিত জীবনে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হয়। ১)পুরুষরা সাধারণত যেসব ঝামেলার মুখে পড়েঃবর্তমানে পুরুষরা নারীদের থেকে অনেক বেশি "Late Marriage" করছে।কারণ একটাই সেটা হল "ক্যারিয়ার"।বেশিরভাগ পুরুষই এখন ৩০-৩৭ এই বয়সের মধ্য বিয়ে করছে ,ফলে অনেকেই ...

হায়রে বিয়ে! হায়রে লজ্জা! (পর্ব - ১)

Image
হায়রে বিয়ে! হায়রে লজ্জা! (পর্ব - ১) ক্লাসে একদিন মুদ্রাস্ফীতি পড়াতে পড়াতে কাগুজে টাকা ও স্বর্ণের প্রসঙ্গ আসলো । ম্যাম মজা করে ছেলেদের জিজ্ঞেস করলেন বলতো – স্বর্ণের দাম বাঁড়ায় তোমাদের কি ক্ষতি হয়েছে। ছেলেরা কেউ মুচকি মুচকি হাসছিল, কেউ বা বুঝতে না পেরে এদিক ওদিক মাথা নাড়ছিল । ম্যাম বললেন- স্বর্ণের দাম বেড়ে গেলে তোমাদের বিয়ে শাদী করতে দেরী হবে। তখন মেয়েরা হি হি করে হাঁসা শুরু করলো । ক্লাসে হাসির রোল পড়ে গেলো। ম্যাম এবার মেয়েদের দিকে ফিরে বললেন- তোমরা হাসছ কেন? ছেলেদের বিয়ে করতে দেরী হলে তোমাদের বিয়ের বয়স ও গড়ে ২ বছর বাড়ল এটা বুঝনা?মেয়েদের হাসি থেমে গেলো। ম্যাম এরপর ছেলেদের বললেন- তোমরা যারা তাড়াতাড়ি বিয়ে করতে চাও তাদের একটা সিক্রেট বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তোমরা আফ্রিকার জোহানেসবারগ এ চলে যাবে। ওখানে ১০ ক্যরেট এর স্বর্ণ পাওয়া যায় , একদম কম দাম। ২০ ভরি স্বর্ণ দিবে বউকে একটু ও কষ্ট হবেনা। উপরের গল্পটা নিছক মজার একটা ঘটনা হলেও এখান থেকে আমাদের সমাজের আসল চিত্র টা ফুটে ওঠে । এই সমাজে বিয়ের মতো হালাল সম্পর্কে জড়াতে বুড়া কাল পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায় , অন্তত টাকা পয়সার ব্যাপারে এমন বরের চাহিদা ই...

আসলে ভালবাসা কী? ভালবাসার আসল রুপ। জানতে হলে পড়তে হবে।

Image
বিসমিল্লাহহীর রাহমানের রাহিম “ভালোবাসা” পৃথিবীর সবচেয়ে আরাধ্য এবং শিহরন জাগানো এক শব্দ। চার অক্ষরের এই ছোট্ট শব্দটিকে কেন্দ্র করে কত কিছু যে আবর্তিত হচ্ছে তার ইয়েত্তা নেই। ভালোবাসা কারো কাছে আরাধনা, কারো কাছে স্বপ্ন, কারো কাছে ধ্যান-ধারণা, কারো কাছে হয়ত জীবন। এই ভালোবাসা নিয়ে কত উপন্যাস,কত চলচিত্র, কত নাটক, কত কবিতা, কত গান, কত সুর রচিত হয়েছে এবং হচ্ছে তার কোন হিসেব নেই। কত জন যে এই ভালোবাসার জন্যে নিজের জীবন দিয়ে.ইতিহাসের (?) পাতায় নাম লিখিয়েছে তাও লিখে শেষ করা যাবে না। পত্রিকার পাতা খুললেই দেখা যায় আধুনিক লাইলি-মজনু, শিরি-ফরহাদরা ভালোবাসার জন্যে নিজের মহা মুল্যবান জীবনটাকেই বিসর্জন দিচ্ছেন। আসলে এই ভালোবাসা জিনিসটা কি? এটা খায় নাকি মাথায় দেয়? আর ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে এত আরাধনার বিষয়টা নিয়েই বা কি বলে? ভালোবাসা নিয়ে আমার ধ্যান ধারনা সেই কৈশোর থেকেই শুরু। বলতে পারেন অনেকটা পি এইচ ডি করার মত অবস্থা। আর ভালোবাসার সঠিক সংজ্ঞাটি আবিষ্কার করার জন্যে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, জীবননান্দ, সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে যে কত বিনিদ্র রজনী কাটিয়েছি তার হিসেব নেই। জীব...

বিয়ে আর ডেটিং কী একই?!

Image
বিয়ে  আর ডেটিং কি একই??? আসুন আমরা একটু চিন্তা করি, বিয়ের মাধ্যমে নিজের লজ্জাস্থান সংরক্ষিত রাখার বিষয়ে। বর্তমান সময়ে একজন যুবক বিয়ে করার পূর্বে কি করছে? ধরুন সে এদিক সেদিক কিছু মুভি দেখেছে, মানে তাওবা করে ধার্মিক হওয়ার আগে আরকি। আর এসব মুভির মাধ্যমে তার মধ্যে ভালোবাসা আর বিয়ে নিয়ে কিছু ধারণা গড়ে উঠছে। প্রায়ই ভাইয়েরা আমার কাছে এসে বলে, “ভাই, আমার বিয়ে করা খুবই জরুরি”। তাদের ভিতর এমন একটা ধারণা হয়েছে যে, একবার বিয়ে হয়ে গেলেই যাবতীয় লালসা নিমিষেই উধাও হয়ে যাবে, জীবন শান্তিতে পূর্ণ হবে, “আমরা একসাথে কুরআন পড়ব” ইত্যাদি ইত্যাদি...। এটা একটা আধ্যাত্মিক ব্যাপার হয়ে উঠবে, আর এভাবে তাদের মনে বিয়ে নিয়ে অতিরঞ্জিত একটি ধারণা গড়ে উঠে। আপনারা যারা বিবাহিত তারা খুব সম্ভবত হাসতেও ভুলে গিয়েছেন, আপনারা ভাবছেন “এইসব কি বলছে?” কারন আপনারা ভুলেই গিয়েছেন এসব অনুভুতির কথা। অবশ্যই আপনারা কখনও কখনও কঠিন বাঁধার সম্মুখীন হন, কারন আমাদের বিয়ে সম্পর্কে যা দেখানো হয়, যে ধারণা দেয়া হয়, বিশেষ করে আধুনিক সময়ে, সে মুসলিমই হোক আর অমুসলিম, আধুনিক সময়ে নারী আর পুরুষের মাঝে ভালোবাসা, নির্ভরশীল...

রহস্য গল্প- একজন আদর্শ স্বামী

Image
' (রহস্য গল্প)একজন আদর্শ স্বামী. পয়ত্রিশ বছর বয়সে মেগাসিটি ঢাকায় নিজের ফ্ল্যাটে বসে সিগারেট ধরাতে গিয়ে পনের বছর বয়সে গ্রামের আখ ক্ষেতের আড়ালে গিয়ে সিগারেট ধরানোর মধ্যে অদ্ভুত এক সাদৃশ্য লক্ষ্য করলাম। সিগারেট ধরাতে চাচ্ছি কিন্তু পারছিনা।হাত কাঁপছে। এভাবেই কেঁপেছিল এখন থেকে মোটামুটি বছর বিশেক আগে সেই আখ ক্ষেতে বসে জীবনে প্রথমবারের মত সিগারেট ধরানোর সময়।এরপর অসংখ্যবার কাজটা করা হলেও আজকের মত কখনোই হয়নি। আমি আবাব্রো লাইটার ধরিয়ে মুখের কাছে আনতেই দেখতে পেলাম শিখাটা কাঁপছে। বিশ বছর আগের সেইদিনটার সাথে আরো একটা ক্ষেত্রে মিল আছে আজকের দিনটার।সেদিন যেমন জীবনের প্রথম কোনও নিষিদ্ধ কাজ করার উত্তেজনায় হাত কেঁপে উঠেছিল আজও একই ব্যাপার।নিষিদ্ধ কাজগুলো বোধহয় সবসময়ই স্নায়ুকে এভাবেই শিথিল করে দেয়।প্রাথমিক উত্তেজনা কেটে যেতেই একটা অবসাদ এসে ভর করে শরীরে। আমি আপাতত সিগারেট ধরানো বাদ দিয়ে ঘুরে খাটের উপর বসা নীলার দিকে তাকালাম।একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে ও।আমি তাকাতেই আমার দিকে কেমন একটা হাসি দিয়ে খাট থেকে নেমে পাশের রুমে চলে গেল। আমি আবার সিগারেট ধরানোয় মন দিলাম।আশ্চর্য!এবার কোনো ধরনের কাঁপাকাঁপ...

আসলে বিয়ে কখন করা উত্তম?

Image
আসলে বিয়ে কখন করা উত্তম? বিয়ে যখন করা সম্ভব তখন করাই উত্তম। কিন্তু তা করা হয়ে ওঠে না কিছু কারনে। আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি, আর এই বয়সে বিয়ে করলে মানুষ বলবে কি!…বয়স ছোট হলেও সে বুঝতে শিখেছে সবই। এই অবস্থায় তার দ্বারা যদি পাপে লিপ্ত হওয়ার প্রবণতা থাকে তবে তার জন্য বিয়ে করা ফরয। যেহেতু পাপ থেকে বেচে থাকা ফরয। এই ক্ষেত্রে বাবা-মা চাইলে ছেলেকে বিয়ে দিতে পারেন। যদি তারা আল্লাহ্কে এবং পরকালের হিসাবের ভয় করেন এবং ছেলেকে ফিতনা থেকে মুক্ত রাখতে চান। পড়াশুনা শেষ হয়নি, প্রেম চলছে একের পর এক। বিভিন্ন মেয়ে সম্পর্কে জানা হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে কার সাথে আমার জীবন ভাল কাটবে!… একের পর এক প্রেম চলছে, যা বড় একটি ফিতনার কারণ। আর একজন মুসলিম বিয়ের আগে প্রেম করতে পারে না। কেননা এতে করে সে পৃথিবীতে কাঁদবে এবং পরকালেও কাঁদবে। কেননা এরূপ গুপ্ত প্রেম ইসলাম কখনই সমর্থন করে না। ডিগ্রি, মাস্টার্স, ডক্টরেটের পড়াশুনা চলছে বিয়ে করতে পারছি না। প্রেম চলছে, পড়াশুনাও চলছে এরূপ অবস্থা হলে অবশ্যই বিয়ে করা ফরয। বাবা- মায়ের এর জন্য অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। কেননা এর দ্বারা ছেলে যদি যেনার দিকে পা বাড়ায় তবে সে তার ঈমান হা...

মানুষ বিয়ে করে কেন?

Image
বিয়ে মানুষ কেন করে? তার অনেক কারণই আছে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন রকমই হয়ে থাকে। কারো বয়স হয়েছে বিয়ে করার, তাই বিয়ে করছে, কারো চাকরী হয়েছে তাই, কেউ দীর্ঘদিন পড়াশুনা করছে কিন্তু পড়াশুনা শেষ হচ্ছে না, কিন্তু বয়স বেড়েই যাচ্ছে তাই বিয়ে করছে, কেউ বা প্রেম করছে তাই, কারো দাদী বা নানী চাচ্ছে তাই, বিভিন্ন কারণে মানুষ বিয়ে করে। এসব কারণের মূল কারণ হচ্ছে মানুষকে বিয়ে করতে হবে, তাই কোন কিছুকে উপলক্ষ করে মানুষ বিয়ে করে। এভাবেই সাধারণ মানুষের ধ্যান ধারনা কাজ করে। বর্তমানে বিয়ের বাজার কেমন যাচ্ছে? এজন্যই বাজার বলছি কারণ এখন তা টাকার সাথে সম্পর্কিত। টাকা ছাড়া যেমন বাজার করা যায় না, তেমনি বিয়েও করা যায় না। রাসূল (সা:) এর জামানায় লোহার আংটি, জুতা- স্যান্ডেল মোহর দিয়েও বিয়ে হতো। কিন্তু এখন সেটা কল্পনারই বিষয়, বাস্তবে লোহার আংটি, জুতা-স্যান্ডেল দিয়ে বিয়ে করা সম্ভবই নয়। এমন কি অপমান করা হবে যে তুমি বিয়ে করতে কেন চাইছো? কিন্তু স্বর্ণ যুগে মানুষ (রা:) বিয়ে দিয়ে দিতেন যদিও ছেলের মোহরের টাকা না থাকতো। তবে বাকি মোহরে কেউ বিয়ে করতো না। বর্তমানে সবার স্বপ্ন তাদের Dream...

মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কী গুনাহ হবে?

Image
মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কি গুনাহ্ হবে? Posted by IslamQABangla ধরুন একজন মেয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব এসেছে এবং মেয়েটার ছেলেটাকে পছন্দ হয়নি, এ জন্য সে তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তার পরিবারের মানুষ ছেলেটাকে পছন্দ করেছে। এখন মেয়েটার কি এতে গুনাহ্ হবে? তাছাড়া মেয়েটা ইস্তিকহারাও করেছে কিন্তু তার দিকে কোন মতে মন যায় না। সে যে প্রত্যাখ্যান করেছে এ জন্য তার কতটুকু গুনাহ্ হবে? সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য। ইসলাম মেয়েকে তার বিয়ের জন্য তার মতকে প্রাধান্য দেয়, যেই রূপে অবিভাবকের মতকে প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ একটি বিয়ে হওয়ার জন্য সমভাবে মেয়ের এবং তার অবিভাবকের মত প্রয়োজন। কোন ক্ষেত্রে একজনের মত না থাকলে, শরীয়ত মতে সে বিয়ে সম্পন্ন হবে না। সন্তানের জন্য পিতা-মাতার আদেশ মানা ফরয যদি তা ইসলাম শরীয়ত মতে সঠিক হয়। এমন যদি হয় পিতা-মাতা কোন শরীয়তী কাজে বাধা দিচ্ছে , তবে সেই কাজের জন্য পিতা- মাতার আদেশ মানা যাবে না, সেই ক্ষেত্রে কোন গুনাহ, হবে না। যেমন: মা ছেলেকে ঈশার সলাতে মুসজিদে যেতে নিষেধ করে কোন অনিষ্টের কারণে এই ক্ষেত্রে, মায়ের আদেশকে অমান্য ক...

অনার্স ১ম বর্ষের ছেলেরা বিয়ে করলে সমস্যা?

Image
অবশ্যই পড়বেন জীবনের একটি গুরুত্বপূন বিষয় - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরপ্রথম বর্ষের ছাত্র জুবায়ের বিয়ের ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি বিষয়ে কথা বলেন। তার কথাগুলো তুলে ধরলাম- " আমি ইসলামের পথে আসার আগে মূর্খতার যুগে আমার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে একাধিক মেয়ে ছিল। তাদের একজনের কাছে জেনেছিলাম,তাদেরকলেজের মেয়েরা কীভাবে হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে। তার অনেক বান্ধবীই বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে,এর মধ্যে কেউ কেউ বহুগামী। মানে একটা মেয়ে কয়েকজন ছেলের সাথে রাত কাটিয়েছে। ওদের ক্লাসের এক মেয়ে হঠাৎ প্রেগন্যান্ট হয়ে পড়ায় এইচএসসি পরীক্ষার মাত্র ২০ দিন আগে তার গর্ভপাত করা হয়। এছাড়া শারীরিক সম্পর্কের দৃশ্য ক্যামেরায় ধারণ করে আদান-প্রদান, সম্পুর্ণ উন্মুক্ত হয়ে ছবি তুলে বয়ফ্রেন্ডের মোবাইলে প্রেরণ-এসব তো ছিলই। আমি শুনে অবাক হতাম-আমাদের দেশেও এসব চলছে !! আমি জানতাম এ পশ্চিমাদের সংস্কৃতি। ধীরে ধীরে বুঝতে পারি এসব আমার আশেপাশেই হচ্ছে। এক হাতে তালি বাজেনা। মেয়েদের কথা উল্লেখ করলাম মানে এই নয় যে ছেলেরা সাধু। তারাও সমানভাবে অপকর্মে লিপ্ত। তখন আমি উপলব্ধি করতে পারলাম কেন বিয়ের প্রতি বর্তমান...

হালাল প্রেম ও হারাম প্রেম : কাছে আসার গল্প

Image
হারাম প্রেম বনাম হালাল বিয়ে এবং কাছে আসার গল্প . যারা হারাম সম্পর্ক প্রেম করে, তাদের মাঝে সারাক্ষণ একটা চোর-চোর ভাব থাকে। তারা অচেনা ছেলের/মেয়ের সাথে আজেবাজে সময়ে বেড়ায়, রিকসায় চড়ে যা-তা করে, ফাস্টফুডে ঢুকে লুকিয়ে থাকে, ফোনে আরো অনেকের সাথে আলাপ করে। কেউ সন্দেহ করে কিছু বললেই তাদের টেনশন হয়। প্রেমিক বা প্রেমিকার নামে কেউ কুৎসা বললে তাদের বিশ্বাস হয়ে যায় কেননা তারা নিজেরাই তো একটা অন্যায় ও অশ্লীল আচরণ করছে। এভাবে সন্দেহ আর অশান্তি তাদের মনে গেঁড়ে যায় একদম। প্রেম যারা করে তাদের চরিত্রে তাই অস্থিরতা বেশি হয়, দৃঢ়তার অভাব হয়। যারা আল্লাহর সন্তুষ্টির আশায় বিয়ে করে, তারা জানে প্রিয় মানুষটা সমস্ত দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকে, তার কাছে ফিরে তার সমস্ত আবেগ ভাগাভাগি করতে। তাদের প্রতিটি বাক্য আর খুনসুঁটি তাদের আত্মবিশ্বাস জাগায়। তাদের দু'জনার উপস্থিতিতে আনন্দ ভাগ করে নেয়ার সময়গুলোতে তারা জানে, এই মূহুর্তগুলো ইবাদাতের সমতূল্য কেননা তারা অন্যায় সমস্ত পথ থেকে দূরে থেকে আল্লাহর হালাল করে দেয়া উপায়ে আনন্দ উপভোগ করছেন... তাই, বিবাহপূর্ব প্রেমকে না বলুন। প্রেম থেকে দূরে থাকুন। নিজের চরিত্রকে সংরক্ষণ...

যে ধরনের মেয়েকে বিবাহ করতে হবে

Image
কোন ধরণের মেয়েকে বিবাহ করতে হবে প্রশ্নঃ ইসলামী দৃষ্টিতে কোন ধরণের মেয়েকে বিবাহ করতে হবে ? উত্তরঃ ইসলামের দৃষ্টিতে কেমন নারীকে বিবাহ করতে হবে। তা আমরা নিম্নোক্ত হাদীসগুলো থেকে বুঝতে পারব। নিচে এ ব্যাপারে বর্ণিত হাদীস ও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়া হল। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- নারীকে চার কারণে বিবাহ করা হয় (১) তার সম্পদের কারণে। (২) তার বংশ মর্যাদার কারণে। (৩) তার সৌন্দর্যের কারণে এবং (৪) তার ধর্মের কারণে। সুতরাং তুমি ধার্র্মিক নারী লাভ করে কামিয়াব হও। তোমাদের হস্তদ্বয় ধ্বংস হোক অর্থাৎ- তুমি ধ্বংস হও। (যদি অন্য নারী চাও)। [দেখুনঃ বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ] এ হাদীসের সংক্ষিপ্ত ব্যাখ্যা – সাধারণতঃ মানুষ বিবাহের সময় হাদীসে উল্লেখিত দিক লক্ষ্য রাখে। কিন্তু হাদীস থেকে জানা গেল যে, দ্বীনদার লোকদের ধার্মিকতাকে অর্থাৎ ধার্মিক নারীকে প্রাধান্য দেয়া উচিত। তোমার হস্তদ্ব ধ্বংস হোক কথাটি মূলত বদদোয়া হলেও এখানে বদদোয়া করা উদ্দেশ্য নয়, বরং ধর্মিক নারীর প্রতি অধিক আগ্রহান্বিত করাই মূল উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ বিন আমর (র...