আল্লাহ্ কী আপনার উপর সন্তুষ্ট আছেন??
জেনে নিনঃ কেমন করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা? বিসমিল্লাহির রহমানির রাহিম نحمده ؤنصلي على محمد কারো সম্পদ বৃদ্ধি পাওয়া, কারো সন্তানদের অধিক সাফল্য যেমন ভাল জায়গায় পড়ালেখা করা, উন্নত বেতনের চাকরী পাওয়া, কারো ব্যবসায় উন্নতি হওয়া প্রভৃতি ইত্যকার বিষয় দেখে আমরা অনেকেই মন্তব্য করি, নিশ্চয়ই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট! নতুবা আমি এত নামাজ পড়েও সাফল্য পাই না আর সে কিনা মাঝে মাঝে নামাজ পড়েই এত এত সাফল্য পাচ্ছে। আচ্ছা তাই যদি হয় তাহলে একটু ভাবুন তো, চেয়ে দেখুন আল্লাহতে অবিশ্বাসীরা তো আরো বেশী পার্থিব সাফল্যে ভরপুর যেমন: ব্যবসায় অনেক অর্থকরি উপর্জন করছে, উন্নত বেতনের চাকরী করছে উদাহরণ স্বরুপ বাংলাদেশে ক্রিকেট টিমের কোচ জেমি সিডন্স যার বেতন মাসে আট হাজার মার্কিন ডলারের উপরে! আল্লাহতে অবিশ্বাসীরা উন্নত টেকনলজি ব্যবহার করছে—– আমাদের চেয়ে তারা ভাল অবস্থা সম্পন্ন তাহলে কি তাদের উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট?!! আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট এটা বুঝার মাপকাঠি কি এগুলো? নাকি অন্যকিছু? আপনি কি করে বুঝবেন? সেই বিষয়েই কিছুটা আলোকপাত করব, ইনশাল্লাহ বিষয়টি আমাদের বোধগম্য হবে।...