Posts

Showing posts with the label মুসাফিরের রোযা

মুসাফিরের জন্য কখন রোযা ভঙ্গ করা জায়েয?

Image
আল -কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ(৭৩) মুহাদ্দিস  রবিউল বাশার  -------------------------------------------------------------- ★মুসাফিরের জন্য কখন রোযা ভঙ্গ করা জাইয? জবাব : মুসাফিরের জন্য রোযা ভঙ্গ করার দুটি শর্ত আছে। যথা (১)সফরের দুরত্ব এমন হতে হবে, যাতে নামায কসর করা জাইয বা ওয়াজিব হয়। (২)ফাযরের সময় হওয়ার পুর্বে সফর শুরু করে ফাযরের সময় হওয়ার পুর্বে এমন স্থানে পৌছাতে হবে, যে স্থানে নামায কসর শুরু করতে হবে। তবে সফর যদি নামায কসর করাকে জাইয বা আবশ্যক না করে, তাহলে রমাদানের রোযা ভঙ্গ করা জাইয নয়। যেহেতু আল্লাহ বলেন, ﻓﻤﻦ ﻛﺎﻥ ﻣﻨﻜﻢ ﻣﺮﻳﻀﺎ ﺍﻭ ﻋﻠﻲ ﺳﻔﺮ ﻓﻌﺪﺓ ﻣﻦ ﺍﻳﺎﻡ ﺍﺧﺮ অর্থ অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ্য থাকলে বা সফরের উপর থাকলে, তারপর (রোযা ভঙ্গ করলে )অন্যদিন গননা করে রোযা রাখা উচিৎ। ★"সফরের উপর থাকলে "শব্দের মাধ্যমে দুটি বিষয় জানা যায়। যথা (1)দীর্ঘ সফর বুঝায়, যা নামায কসর করাকে মুবাহ বা ওয়াজিব করে দেয়।( 2)সফর শুরু করার পুর্বে রোযা ভঙ্গ করার অনুমতি দেয়া হয়নি। মুসাফিরের জন্য রোযা ভঙ্গ করা বৈধ হওয়ার জন্য এই দুটি শর্ত সম্পর্কে হানাফী, মালিকী ও শাফিয়ী মাযহাবের আলিমগন ঐক্যমত পোষন করে...