Posts

Showing posts with the label রোগাক্রান্ত হলে রোযা

কেমন রোগাক্রান্ত হলে রোযা ভঙ্গ করা যায়?

Image
আল -কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ(৭০) মুহাদ্দিস রবিউল বাশার  -------------------------------------------------------------- সুরা আল বাকারার ১৮৪ নং আয়াতের বাকী ব্যাখ্যা : ★কেমন রোগে রোযা ভঙ্গ করা যায়? রোগের দুটি অবস্থা।যথা (১)যে রোগে কোন অবস্থায় রোযা রাখতে সক্ষম হবে না। এমন রোগে রোযা ভঙ্গ করা ওয়াজিব। (২)যে রোগে ক্ষতি ও কষ্টসহকারে রোযা রাখতে সক্ষম। এমন রোগে রোযা ভঙ্গ করা মুস্তাহাব। এ অবস্থায় মুর্খ ব্যক্তি ছাড়া কেউ রোযা রাখে না। (তাফসীরে কুরতুবী) ★ইমাম আবু হানীফা (রহঃ) বলেন,রোযাদার ব্যক্তি রোযা রেখে যখন আশংকা করবে যে, যদি রোযা ভঙ্গ না করে, তাহলে তার চোখের বেদনা বেড়ে যাবে এবং তার জ্বর কঠিন আকার ধারন করবে, তখন রোযা ভঙ্গ করা যাবে। নইলে রোযা ভঙ্গ করা যাবে না। ★অধিকাংশ আলিমদের অভিমত হলো, যখন রোযাদার ব্যক্তির এমন রোগ হবে, যা ব্যাথা, যন্ত্রনা ও কষ্টদায়ক, রোগ দীর্ঘায়িত বা রোগ বৃদ্ধি পাওয়ার আশংকা হবে, তখন রোযা ভঙ্গ করা শুদ্ধ। ইবনে আতিয়্যা বলেন, ইমাম মালিক (রহঃ) এর দুরদৃষ্ট সম্পন্ন সাথীদের ইহাই মাযহাব। তারা এইমত নিয়ে বিতর্ক করতেন। ইমাম মালিক (রহঃ ) এর ভাষা হলো, রোযা ভঙ্গ করা শুদ্ধ হয় এমন রোগে, যাতে ...