Posts

Showing posts with the label শিক্ষনীয় ঘটনা

ইসলামে নারীর অবদান

সলামে নারীর অবদান * সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন খাদিজা (রাযিঃ)। * সর্বপ্রথম নারী শহীদ সুমাইয়া (রাযিঃ)। * দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন-সম্পদ দান করেন খাদিজা (রাযিঃ)। * সবচেয়ে বড় মুহাদ্দিস আয়শা সিদ্দীকা (রাযিঃ)। । * দ্বীনের জন্য সিমাহীন কষ্ট সহ্য করেন ফেরাউনের স্ত্রী। পুরুষ্কারঃ * এক জন নেককার নারী ৭০ জন ওলীর চেয়ে উত্তম। * এক জন বদকার নারী ১০০০ জন বদকার পুরুষের চেয়েও নিকৃষ্ট। * এক জন গর্ভবতী মহিলার ২ রাকাত নামাজ একজন গর্ভহীন মহিলার ৮০ রাকাত নামাজের চেয়েও উত্তম। * যখন স্বামী বাইরে থেকে পেরেসান হয়ে বাড়ী ফিরে তখন যদি তারা স্ত্রী স্বামীকে সান্তনা দেয়,ঐ স্ত্রীকে জিহাদের অর্ধেক নেকী দান করা হয়। * যে মহিলার সন্তানের কারনে রাতে ঘুমাতে পারেনা,তাকে ২০টি গোলাম আজাদ করার নেকি দানকরা হয়। * যে মহিলা যিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়,আল্লাহ তার আমল নামায় খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার ছোয়াব দান করেন। * যে মহিলা নামাজ রোজার পাবন্দী করে,পবিত্রতা রক্খা করে চলে,স্বামীর তাবেদারী করে চলে তাকে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। * ২ব্যক্তির নামাজ মাথার উপর উঠেনা,১_যে গোলাম মালিক থেকে প...

ফিরতি।

ফিরতি ১/ দলিল উদ্দীন মন্ডল। বিরাট ব্যাবসায়ী। নিজের বাড়ী, একাধিক গাড়ী, চার ছেলেমেয়ে। দলিল মন্ডলের জীবনে একমাত্র অর্থবহ বস্তু টাকা। সে পাকা ব্যাবসায়ী, সে জানে টাকায় টাকা আনে। নিজে বি এ পাশ হলেও বড় ছেলেকে ডাক্তারী পড়িয়েছে, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ারিং। ছেলেদের মেধা নেই তো কি হয়েছে, মেধায় যা অর্জন করা যায়না টাকায় তা ছিনিয়ে আনা যায়। ছেলেদের ডিগ্রী তার জন্য বিনিয়োগ। এবার সে দুই ছেলেকে চড়া মূল্যে বিক্রি করবে। তারপর ওরা মানুষ মারে তো মারুক, ওদের তৈরী বিল্ডিং ভেঙ্গে পড়ে তো পড়ুক, তাতে দলিল মন্ডলের কিছু এসে যায়না। বড় ছেলেকে অলরেডি নিলামে তোলা হয়েছে। দরদাম ভালোই পাওয়া যাচ্ছে। কিন্তু কয়েক জায়গায় পাকা দেখে এসেও বেচারা ছেলের বিয়ে দিতে পারেনি। দলিল মন্ডলের কি দোষ? আংটি পরিয়ে বাসায় এসে যদি দেখে আরো ভাল প্রস্তাব অপেক্ষা করছে তখন বরং আংটি গচ্চা দিয়ে প্রস্তাবটা লুফে নেয়াটাই বেশি লাভজনক মনে হয়। ছেলে অবশ্য প্রথম প্রথম সামান্য কোঁ কোঁ করছিল, কিন্তু দলিল মন্ডল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘তোমার নামের পাশে যে ডাক্তারীর সিল সেটা আমার পয়সায় কেনা, সুতরাং বিয়ে আমার কথামত হবে’। ছেলেও বাধ্য হয়ে কোরবানীর গরুর মত সেজেগুজে বাপের ...

উট বিক্রি করা ঘটনা (শিক্ষনীয় ঘটনা)

Image
এক সাহাবী নিজের একটি উট বিক্রি করার জন্য ছেলেকে বাজারে পাঠালেন। কিন্তু যাবার সময় ছেলেকে নসিহত করলেন যে, উটটি বিক্রি করার সময় উটের মধ্যে যে খুত/খারাবী আছে তাঅবশ্যই ক্রেতাকে জানিয়ে দিবে। তাতে কোন ক্রেতা উট কিনলে কিনবে না হয় উটটি কে বাড়িতে ফেরত নিয়ে আসবে।ছেলেটিও বাজারে উটটি বিক্রি করে বাবাকে টাকা দেওয়ার পর ছেলেকে প্রশ্ন করলেন,তুমি কি বিক্রির সময় ক্রেতাকে উটের ত্রুটিরকথা গুলো বলেছিলে?কিন্তু ছেলে উট বিক্রির সময় সে কথা ভুলে যাবার কথা বললো আর তাতে বাবা বললো, তাহলে তো তুমিবড় অন্যায় করে ফেলেছো। অতপর উক্ত সাহাবী তার ছেলেকে সাথে নিয়ে ক্রেতাকে খুঁজতে বের হলেনএবং খুঁজতে খুঁজতে ক্রেতার বাড়িতে পৌঁছে গেলেন।ক্রেতাও একজন সাহাবী ছিলেন তাই তিনি মেহমাননের সম্মানার্থে গোস্ত দিয়ে মেহমানদারীর ব্যবস্থা করলেন।খাবার পর বিক্রেতা সাহাবী বললেন, ভাই,আমার ছেলে ত ভূল করে আপনার কাছে উটের ত্রুটিসমূহ প্রকাশ না করেই উটটি বিক্রি করে অনেক বেশি অন্যায় করে ফেলেছে। তাই এখন আমি আপনার কাছে উক্ত উটটির ত্রুটি সমূহ প্রকাশ করছি, তাতে যদি আপনি এখন উক্ত উটটি নিজের কাছে রাখতে চান তা পারেন অথবা যদি আপনি আপনার টাকা ফেরত নিত...

যুবক, যিনা, যৌনতা : একটি শিক্ষণীয় ঘটনা ও ব্যভিচার হতে তওবা

Image
যুবক, যিনা, যৌনতা : একটি শিক্ষণীয় ঘটনা ও ব্যভিচার হতে তওবা একদা এক মজলিসে এক যুবক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ‘ইয়া রাসূলুল্লাহ,আমাকে যিনা করার অনুমতি দিন।’একথা শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (আদরের সহিত) আমার কাছে এসো, সে কাছে এল। বললেন, বসো, সে বসলো। এরপর (তার ঊরুতে হাত রেখে) বললেন, ‘তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে?’ সে বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে আপনার প্রতি উৎসর্গিত করুন। কোনো মানুষই তার মায়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাহলে তোমার মেয়ের জন্য?’ যুবকটি বলল, না, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী (সা) জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার বোনের জন্য?’ যুবক বলল, ‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না।’ নবীজী জিজ্ঞাসা করলেন, ‘তাহলে তোমার ফুফুর জন্য?’ যুবক বলল,‘না ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার প্রতি উৎসর্গিত। কোনো মানুষই তা...

আসলে ভালবাসা কী? ভালবাসার আসল রুপ। জানতে হলে পড়তে হবে।

Image
বিসমিল্লাহহীর রাহমানের রাহিম “ভালোবাসা” পৃথিবীর সবচেয়ে আরাধ্য এবং শিহরন জাগানো এক শব্দ। চার অক্ষরের এই ছোট্ট শব্দটিকে কেন্দ্র করে কত কিছু যে আবর্তিত হচ্ছে তার ইয়েত্তা নেই। ভালোবাসা কারো কাছে আরাধনা, কারো কাছে স্বপ্ন, কারো কাছে ধ্যান-ধারণা, কারো কাছে হয়ত জীবন। এই ভালোবাসা নিয়ে কত উপন্যাস,কত চলচিত্র, কত নাটক, কত কবিতা, কত গান, কত সুর রচিত হয়েছে এবং হচ্ছে তার কোন হিসেব নেই। কত জন যে এই ভালোবাসার জন্যে নিজের জীবন দিয়ে.ইতিহাসের (?) পাতায় নাম লিখিয়েছে তাও লিখে শেষ করা যাবে না। পত্রিকার পাতা খুললেই দেখা যায় আধুনিক লাইলি-মজনু, শিরি-ফরহাদরা ভালোবাসার জন্যে নিজের মহা মুল্যবান জীবনটাকেই বিসর্জন দিচ্ছেন। আসলে এই ভালোবাসা জিনিসটা কি? এটা খায় নাকি মাথায় দেয়? আর ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে এত আরাধনার বিষয়টা নিয়েই বা কি বলে? ভালোবাসা নিয়ে আমার ধ্যান ধারনা সেই কৈশোর থেকেই শুরু। বলতে পারেন অনেকটা পি এইচ ডি করার মত অবস্থা। আর ভালোবাসার সঠিক সংজ্ঞাটি আবিষ্কার করার জন্যে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, জীবননান্দ, সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে যে কত বিনিদ্র রজনী কাটিয়েছি তার হিসেব নেই। জীব...

নেতৃত্ব ও অানুগত্যের মধ্যেই কল্যাণ নিহিত (শিক্ষনীয় ঘটনা)

Image
✿•✿ একটি শিক্ষাণীয় গল্প ✿•✿ এক বনে বাঘ, সিংহ, ভালুক জোটবদ্ধ ছিল। তাদের আক্রমণে হরিণগুলো প্রায় প্রতিদিন হতাহত হতে লাগলো। হরিণদের সর্দার গোষ্ঠী রক্ষার কোন উপায় না পেয়ে, এক পর্যায় দু:শ্চিন্তায় মারা যায়। তার মৃত্যুর পর এক তরুন হরিণ নতুন সর্দার নির্বাচিত হয়। নতুন সর্দার দায়িত্ব গ্রহণ করেই ঘোষণা দিলেন, তিনি এই দায়িত্বের যোগ্য নন এবং সর্দার.হবার মতো কোন যোগ্য হরিণ বর্তমানে তাদের নেই, তাই খুব শীঘ্রই বাঘ, সিংহ, ভালুক কে আহবান জানানো হবে, যেন তাদের কেউ একজন হরিণদের সর্দার হন। এ ঘোষণার পর হরিণেরা ক্ষুদ্ধ হয় কিন্তু তাদের করার কিছু ছিল না। তারা দল নেতার হুকুম মানতে বাধ্য। এদিকে এ ঘোষণা শুনে বাঘ, সিংহ, ভালুক তো মহা খুশী। তারা হরিণদের নতুন সর্দারকে বাহবা দিলেন। আর সাথে সাথে মতলবও আঁটতে শুরু করলো। তারা প্রত্যেকেই চায় হরিণদের সর্দার হতে।  তাদের বিশ্বাস হরিণদের সর্দার হতে পারলেই বিনা বাঁধায় প্রতিদিন পেট ভরে হরিণের মাংস খাওয়া যাবে। সুতরাং তারা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। এক পর্যায় বাঘ ঘুমন্ত অবস্থায় সিংহকে হত্যা করে। তখন ভালুক অনুমান করে যে, সর্দার হতে বাঘ তাকেও ছাড় দিবে না। যে কোন সময় বা...

ন্যায় ও ইনসাফের প্রতীক ( শিক্ষনীয় ঘটনা)

Image
:::::একটি শিক্ষনীয় ঘটনা :::::: হযরত মূসা (আলাইহিস সালাম) একবার আল্লাহর কাছে আরয করেন- হে আল্লাহ! আমাকে আপনার ন্যায় বিচার ইনসাফের কিছু নমুনা দেখান। আল্লাহ বললেন- ঠিক আছে, অমুক দিকে যাও, সেখানে আমার ইনসাফের নমুনা দেখতে পাবে। হযরত মূসা (আলাইহিস সালাম) সেদিকে কিছু দূর যাওয়ার পর এক ঘন বৃক্ষরাজির ঝোপ দেখলেন, যার পাশে পাশ দিয়ে স্বচ্ছ ও পরিস্কার ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছিল। তিনি সেই ঝোপের আড়ালে বসে পড়লেন। একটু পরে এক অশ্বারোহী এসে ঝর্ণা থেকে পানি পান করে চলে গেল। চলে যাওয়ার সময় ভূলে এক হাজার স্বর্ণমুদ্রার একটি থলি ফেলে গেল। একটু পরে একটি ছেলে সেই পথ দিয়ে যাওয়ার সময় থলিটা দেখতে পেল এবং নিয়ে চলে গেল। ছেলেটি চলে যাওয়ার পর এক অন্ধ ব্যক্তি এসে ঝর্ণায় অযু করতে লাগলো। এদিকে অশ্বারোহী কিছু দূর যাওয়ার পর থলির কথা স্বরণ হলে সঙ্গে সঙ্গে ঝর্ণার দিকে ফিরে আসলো এবং থলি খুজে না পেয়ে অন্ধ লোকটিকে জিজ্ঞেস করলো। অন্ধ লোকটি বললো, আমি কিছু জানিনা আমি কোন থলি পাইনি। এতে অশ্বারোহী খুবই রাগান্বিত হয়ে ওকে খুন করে ফেললো। হযরত মূসা (আলাইহিস সালাম) আড়ালে বসে এ সব ঘটনা দেখছিলেন এবং মনে মনে ভাবছিলেন এটা কোন্ ধরনের বিচার? ...

ইমানের মুল পূর্ণতা অর্জনের ৬ টি বিষয়

Image
আল -কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ(৪৩- ৪৭) ★মুল পুর্ন হলো পাঁচটি বিষয়ের প্রতি ঈমান আনার সাথে সমাজে ছয় শ্রেনীর ব্যক্তিদের আর্থিক প্রয়োজন মিটানো। যে ছয় শ্রেনীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন, ﻭﺍﺗﻲ ﺍﻟﻤﺎﻝ ﻋﻠﻲ ﺣﺒﻪ ﺫﻭﻱ ﺍﻟﻘﺮﺑﻲ ﻭﺍﻟﻴﺘﻤﻲ ﻭﺍﻟﻤﺴﺎﻛﻴﻦ ﻭﺍﺑﻦ ﺍﻟﺴﺒﻴﻞ ﻭﺍﻟﺴﺎﻳﻠﻴﻦ ﻭﻓﻲ ﺍﻟﺮﻗﺎﺏ অর্থ আর সে সম্পদের ভালবাসা সত্বেও (১)নিকট আত্মীয়দের, (২)ইয়াতীমদের, (৩)মিসকীনদের, (৪)মুসাফির -মেহমানকে, (৫)প্রার্থীদের ও (৬)গোলাম আযাদ করার ক্ষেত্রে সম্পদ দান করে। ★মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। সমাজবদ্ধ বসবাস করতে পরস্পরের মধ্যে সহযোগীতা, সহমর্মিতা ও ভালবাসা থাকা আবশ্যক। এটা না থাকলে সীমাবদ্ধ জীবন যাপন করা যায়না। (১)প্রথম নিকটাত্মীয়দের প্রতি খেয়াল রাখা। তাদের সাথে সম্পর্ক গভীর করা। তাদের প্রয়োজন দেখা, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া। (ক) আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব অনেক। তাই আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, ﻻ ﻳﺪﺧﻞ ﺍﻟﺠﻨﺔ ﻗﺎﻃﻊ ﺍﻟﺮﺣﻢ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ অর্থ আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (সহীহ আল বুখারী) (খ) সাধারনত সমাজের ধার্মিক শ্রেনী...

ইমানের মুল পূর্ণতা অর্জন করা ।

Image
ঈমান ছাড়া কোন কল্যান বা পুর্নের কাজ মহান আল্লাহর কাছে গ্রহনযোগ্য নয়। কেহ কেবলার দিক ফেরাকে মুল পুর্ন মনে করে। কেহ শুধু জিহাদ করাকে মুল পুর্ন মনে করে। কেহ তাবলীগ করাকে মুল পুর্ন মনে করে। কেহ পীর মরীদীর কার্যকলাপকে মুল পুর্ন মনে করে। কিন্তু মুলত মুল পুর্ন হলো ঈমান ও ঈমান ভিত্তিক আমল বা সৎকাজ। ইয়াহুদী ও খৃষ্টানরা বাইতুল মুকাদ্দাসের পুর্ব বা পশ্চিম দিকে ফিরে ইবাদাত করাকে মুল পু্র্নের কাজ মনে করতো। আল্লাহ বলেন, পুর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরানো মুল পু্র্ন নয়। মুল পু্র্ন হলো ঈমান ও আনুগত্য। ঈমান না থাকলে ও সর্বক্ষেত্রে আনুগত্য না থাকলে বাহ্যিক কর্মের কোন মুল্য নেই। ★ ঈমান সম্পর্কিত আলোচনা : ﻭﻟﻜﻦ ﺍﻟﺒﺮ ﻣﻦ ﺍﻣﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭﺍﻟﻴﻮﻡ ﺍﻻﺧﺮ ﻭﺍﻟﻤﻼﻳﻜﺔ ﻭﺍﻟﻜﺘﺎﺏ ﻭﺍﻟﻨﺒﻴﻦ অর্থ কিন্তু মুল পুর্ন হলো আল্লাহ, শেষ দিন, ফেরেস্তামন্ডলী, আসমানী কিতাব ও নাবীউ - রাসুলগনের প্রতি ঈমানদারের পুর্ন। ★পুর্ব বা পশ্চিম দিক ফিরে নামাজ পড়া মুল পুর্ন নয়। কুরবানীর গোস্ত ও রক্ত কাবা শারীফের গাত্রে মাখানো আল্লাহর দরবারে পৌছে না।বরং তোমাদের ঈমান ও তাকওয়া পৌছে। (ক)মুল পুর্ন আল্লাহর প্রতি ঈমান। শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয়। আল্লাহ বিশ্বে...

আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা

Image
★আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালবাসবে এবং ঘৃনা করবে। সাধারনত দেখা যায় মানুষ নিজের স্বার্থের প্রতি খেয়াল করে কাউকে ভালবাসে এবং কাউকে ঘৃনা করে। স্বার্থ পাওয়া যাবে না, সেখানে ভালবাসা থাকবে না এবং স্বার্থ পাওয়া যাবে, সেখানে ভালোবাসাও পাওয়া যাবে। স্বার্থহানী ঘটবে, সেখানে ঘৃনা করবে, যদিও সেটা ভাল কাজ। ★ তাই আল্লাহর রাসুল (সাঃ) বলেন, ﻣﻦ ﺍﺣﺐ ﻟﻠﻪ ﻭﺍﺑﻐﺾ ﻟﻠﻪ ﻭﺍﻋﻄﻲ ﻟﻠﻪ ﻭﻣﻨﻊ ﻟﻠﻪ ﻓﻘﺪ ﺍﺳﺘﻜﻤﻞ ﺍﻻﻳﻤﺎﻥ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻓﻲ ﻛﺘﺎﺏ ﺍﻻﻳﻤﺎﻥ অর্থ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালবাসবে, আল্লাহর উদ্দেশ্যে ঘৃনা করবে, আল্লাহর উদ্দেশ্যে দেবে এবং আল্লাহর উদ্দেশ্যে দেবেনা, তার ঈমান পরিপুর্ন হলো। (সহীহ আল - বুখারী ঈমান অধ্যায়ে) ★আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাওয়ার কারন। আল্লাহর রাসুল (সাঃ) বলেন, ﺳﺒﻌﺔ ﻳﻈﻠﻬﻢ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻇﻠﻪ ﻳﻮﻡ ﻻﻇﻞ ﺍﻻ ﻇﻠﻪ ﺍﻣﺎﻡ ﻋﺎﺩﻝ ﻭﺭﺟﻞ ﻧﺸﺄ ﻓﻲ ﻋﺒﺎﺩﺓ ﺍﻟﻠﻪ ﻭﺭﺟﻞ ﻗﻠﺒﻪ ﻣﻌﻠﻖ ﺑﺎﻟﻤﺴﺠﺪ ﻭﺭﺟﻼﻥ ﺗﺤﺎﺑﺎ ﻓﻲ ﺍﻟﻠﻪ ﺍﺟﺘﻤﻌﺎ ﻋﻠﻴﻪ ﻭﺗﻔﺮﻗﺎ ﻋﻠﻴﻪ ﻭﺭﺟﻞ ﺩﻋﺘﻪ ﺍﻣﺮﺃﺓ ﺫﺍﺕ ﺣﺴﺐ ﻭﺟﻤﺎﻝ ﻓﻘﺎﻝ ﺍﻧﻲ ﺍﺧﺎﻑ ﺍﻟﻠﻪ ﻭﺭﺟﻞ ﺗﺼﺪﻕ ﺑﺼﺪﻗﺔ ﻓﺎﺧﻔﺎﻫﺎ ﺣﺘﻲ ﻻﺗﻌﻠﻢ ﺷﻤﺎﻟﻪ ﻣﺎﺗﻨﻔﻖ ﻳﻤﻴﻨﻪ ﻭﺭﺟﻞ ﺫﻛﺮﺍﻟﻠﻪ ﺧﺎﻟﻴﺎ ﻓﻔﺎﺿﺖ ﻋﻴﻨﺎﻩ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ★অর্থ সাতশ্রেন...

কেমন রোগাক্রান্ত হলে রোযা ভঙ্গ করা যায়?

Image
আল -কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ(৭০) মুহাদ্দিস রবিউল বাশার  -------------------------------------------------------------- সুরা আল বাকারার ১৮৪ নং আয়াতের বাকী ব্যাখ্যা : ★কেমন রোগে রোযা ভঙ্গ করা যায়? রোগের দুটি অবস্থা।যথা (১)যে রোগে কোন অবস্থায় রোযা রাখতে সক্ষম হবে না। এমন রোগে রোযা ভঙ্গ করা ওয়াজিব। (২)যে রোগে ক্ষতি ও কষ্টসহকারে রোযা রাখতে সক্ষম। এমন রোগে রোযা ভঙ্গ করা মুস্তাহাব। এ অবস্থায় মুর্খ ব্যক্তি ছাড়া কেউ রোযা রাখে না। (তাফসীরে কুরতুবী) ★ইমাম আবু হানীফা (রহঃ) বলেন,রোযাদার ব্যক্তি রোযা রেখে যখন আশংকা করবে যে, যদি রোযা ভঙ্গ না করে, তাহলে তার চোখের বেদনা বেড়ে যাবে এবং তার জ্বর কঠিন আকার ধারন করবে, তখন রোযা ভঙ্গ করা যাবে। নইলে রোযা ভঙ্গ করা যাবে না। ★অধিকাংশ আলিমদের অভিমত হলো, যখন রোযাদার ব্যক্তির এমন রোগ হবে, যা ব্যাথা, যন্ত্রনা ও কষ্টদায়ক, রোগ দীর্ঘায়িত বা রোগ বৃদ্ধি পাওয়ার আশংকা হবে, তখন রোযা ভঙ্গ করা শুদ্ধ। ইবনে আতিয়্যা বলেন, ইমাম মালিক (রহঃ) এর দুরদৃষ্ট সম্পন্ন সাথীদের ইহাই মাযহাব। তারা এইমত নিয়ে বিতর্ক করতেন। ইমাম মালিক (রহঃ ) এর ভাষা হলো, রোযা ভঙ্গ করা শুদ্ধ হয় এমন রোগে, যাতে ...

মুসাফিরের জন্য কখন রোযা ভঙ্গ করা জায়েয?

Image
আল -কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ(৭৩) মুহাদ্দিস  রবিউল বাশার  -------------------------------------------------------------- ★মুসাফিরের জন্য কখন রোযা ভঙ্গ করা জাইয? জবাব : মুসাফিরের জন্য রোযা ভঙ্গ করার দুটি শর্ত আছে। যথা (১)সফরের দুরত্ব এমন হতে হবে, যাতে নামায কসর করা জাইয বা ওয়াজিব হয়। (২)ফাযরের সময় হওয়ার পুর্বে সফর শুরু করে ফাযরের সময় হওয়ার পুর্বে এমন স্থানে পৌছাতে হবে, যে স্থানে নামায কসর শুরু করতে হবে। তবে সফর যদি নামায কসর করাকে জাইয বা আবশ্যক না করে, তাহলে রমাদানের রোযা ভঙ্গ করা জাইয নয়। যেহেতু আল্লাহ বলেন, ﻓﻤﻦ ﻛﺎﻥ ﻣﻨﻜﻢ ﻣﺮﻳﻀﺎ ﺍﻭ ﻋﻠﻲ ﺳﻔﺮ ﻓﻌﺪﺓ ﻣﻦ ﺍﻳﺎﻡ ﺍﺧﺮ অর্থ অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ্য থাকলে বা সফরের উপর থাকলে, তারপর (রোযা ভঙ্গ করলে )অন্যদিন গননা করে রোযা রাখা উচিৎ। ★"সফরের উপর থাকলে "শব্দের মাধ্যমে দুটি বিষয় জানা যায়। যথা (1)দীর্ঘ সফর বুঝায়, যা নামায কসর করাকে মুবাহ বা ওয়াজিব করে দেয়।( 2)সফর শুরু করার পুর্বে রোযা ভঙ্গ করার অনুমতি দেয়া হয়নি। মুসাফিরের জন্য রোযা ভঙ্গ করা বৈধ হওয়ার জন্য এই দুটি শর্ত সম্পর্কে হানাফী, মালিকী ও শাফিয়ী মাযহাবের আলিমগন ঐক্যমত পোষন করে...

রোগাক্রান্ত ব্যক্তি বা মুসাফির যদি কাযা রোযা আদায় করার আগো মার যায়!

Image
আল -কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ(৭৬) মুহাদ্দিস রবিউল বাশার ------------------------------------------------------------- ★যে রোগের বা সফরের কারনে রমাদান মাসের রোযা ভঙ্গ করেছে, ঐ রোগে বা সফরে মারা গেলে,ঐ রোযার হুকুম কি? ------------------------------------------------------------ ---------------------------------------- ★জামহুরে (অধিকাংশ) আলিমগনের অভিমত হলো, কোন ব্যক্তি যে রোগের কারনে বা যে সফরের কারনে রমাদান মাসের রোযা রাখেনি, সে ব্যক্তি যদি সে রোগেই বা সে সফরেই মৃত্যুবরন করে, তার উপর কোন দায়িত্ব থাকেনা। কেননা সে মৃত্যবরন করার কারনে,তার জন্য কাযা করা সম্ভব না এবং একজন মিসকীনের ফিদইয়া দেয়া জরুরী না। কেননা আল্লাহ বলেছেন, ﻓﻤﻦ ﻛﺎﻥ ﻣﻨﻜﻢ ﻣﺮﻳﻀﺎ ﺍﻭ ﻋﻠﻲ ﺳﻔﺮ ﻓﻌﺪﺓ ﻣﻦ ﺍﻳﺎﻡ ﺍﺧﺮ অর্থ তারপর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ্য হবে বা সফরের উপরে থাকবে, (তারপর সে রোযা ভঙ্গ করবে) তার উপর অন্যদিন গননা করে রোযা রাখা আবশ্যক। ★এই আয়াত অনুযায়ী অন্যদিন বেঁচে থাকলে রোগের বা সফরের কারনে যে কয়দিন রোযা রাখেনি, সে কয়দিন গননা করে রোযা রাখা জরুরী। কিন্তু যেহেতু মৃত্যবরন করার কারনে অন্যদিন রোযা রাখার সুযোগ পায়নি, সেজন্য ...

দ্বীন কায়েমে আলেমদের ভূমিকা

Image
দ্বীন কায়েমে আলিমদের ভুমিকা: মুহাদ্দিস রবিউল বাশার   ★সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করা  দ্বীন কায়েমের জন্য আলিমদের বিশেষ দায়িত্ব ★সমাজের বিভিন্ন স্তরে ইসলাম বিরুধী কার্যকলাপ হয়। সমাজকে এবং নিজের মহলকে পরিচ্ছন্ন রাখার জন্য এ দায়িত্ব পালন করার মুসলিম জাতির আবির্ভাব। ইসলাম কায়েম করার ও কায়েম রাখার জন্য "আমরে বিল মারুফ এবং নাহয়ি আনিল মুনকার "এর দায়িত্ব পালন আবশ্যক। আল্লাহ বলেন, ﻛﻨﺘﻢ ﺧﻴﺮ ﺍﻣﺔ ﺍﺧﺮﺟﺖ ﻟﻠﻨﺎﺱ ﺗﺎﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﺗﻨﻬﻮﻥ ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ، ﺳﻮﺭﺓ ﺍﻝ ﻋﻤﺮﺍﻥ অর্থ তোমরা শ্রেষ্ঠজাতি, বিশ্বমানবতার কল্যানের জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজের নিষেধ করবে।  (সুরা আলে ইমরান, আয়াত নং ১১০) ﺍﻟﺬﻳﻦ ﺍﻥ ﻣﻜﻨﺎﻫﻢ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﺍﻗﺎﻣﻮﺍﺍﻟﺼﻠﻮﺓ ﻭﺍﺗﻮﺍﺍﻟﺰﻛﻮﺓ ﻭﺍﻣﺮﻭﺍ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﻧﻬﻮﺍ ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺤﺞ অর্থ (নির্যাতিত মুমিনগন)যাদের আমি যদি পৃথীবিতে প্রতিষ্ঠিত করি, তাহলে তারা নামায কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে। ( সুরা আল -হাজ্জ, আয়াত নং৪১) এ দায়িত্ব পালন না করায় আলিমদেরকে কঠিন তিরস্কার ও ভৎসনাও আল্লাহ করেছেন। অন্য দুনিয়াতেই শাস্তির কথা উ...

আলে কোরআন বর্নিত মুমিনদের আদেশ নিষেধ (২৭)

Image
আল-কুরআনে মুমিনদের আদেশ-নিষেধ২৭ মুহাদ্দিস  রবিউল বাশার  ★সুরা আল বাকারার ১৭৩ নং আয়াতে চারটি বিষয় হারাম করা হয়েছে ,তার ব্যাখ্যার বাকী অংশ : ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺽ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﺍﺣﻠﺖ ﻟﻨﺎ ﻣﻴﺘﺘﺎﻥ ﻭﺩﻣﺎﻥ ﺍﻣﺎ ﺍﻟﻤﻴﺘﺘﺎﻥ ﻓﺎﻟﺤﻮﺕ ﻭﺍﻟﺠﺮﺍﺩ ﻭﺍﻣﺎﺍﻟﺪﻣﺎﻥ ﻓﺎﻟﻜﺒﺪ ﻭﺍﻟﻄﺤﺎﻝ ﺭﻭﺍﻩ ﺍﺣﻤﺪ ﻭﺍﺑﻦ ﻣﺎﺟﺔ অনু বাদ হযরত ইবনে ওমার (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ)ইরশাদ করেন, আমাদের জন্য দুটি মৃত জীব এবং দুটি রক্ত হালাল করা হয়েছে। দুটি মৃত জীব হলো মাছ ও টিড্ডি (পঙ্গপাল) আর দুটি রক্ত হলো কলিজা ও প্লীহা। (মুসনাদে আহমাদ ও সুনানে ইবনে মাযাহ)   ★মৃতজীবের গোস্ত ও রক্ত খেতে কোন সুস্থ মন -মনজ চায়না। পবিত্র কুরআন ও তার পুর্ববর্তী তাওরাত কিতাবে এদুটি জিনিষকে হারাম ঘোষনা করেছে। তার হাজার হাজার বৎসর পরে সাস্থ্য বিজ্ঞানীদের কাছে উহা মানবদেহের জন্য ক্ষতিকর প্রমানিত হয়েছে। আরো ক্ষতিকর উপাদান ভবিষ্যতে স্পষ্ট হওয়া অসম্ভব নয়। আল্লাহ হলেন স্রষ্টা, তার কাছে সকল জিনিষের ভাল -মন্দ স্পষ্ট। তিনি যা হারাম করেন, মানবের দৈহিক ও মানষিক কল্যানের জন্যই হারাম করেন। তাই মেনে চলাই তার সৃষ্টির জন্য দায়িত্ব ও কর্তব্য। নইলে তার ক্ষতি শুধু দু...

আল কোরআনে বর্নিত মুমিনদের আদেশ নিষেধ ২১

Image
আল কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ২১ মুহাদ্দিস রবিউল বাশার♣ ১)ইসলাম কায়েম করতে সর্বাত্মক সংগ্রাম করা মুমিনদের দায়িত্ব, আল্লাহ বলেন, ﻭﺟﺎﻫﺪﻭﺍ ﻓﻲ ﺍﻟﻠﻪ ﺣﻖ ﺟﻬﺎﺩﻩ ﻫﻮ ﺍﺟﺘﺒﺎﻛﻢ অনুবাদ :আর তোমরা আল্লাহর ব্যাপারে জিহাদ কর যেমন জিহাদ করার হক আছে। তিনি তোমাদেরকে(জিহাদের জন্য) মনোনীত করেছেন। (সুরা আল -হাজ্জ, শেষ আয়াত) (২)বিশ্ব মানবতাকে সৎকাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করার দায়িত্ব মুসলিম জাতির। আল্লাহ তায়ালা বলেন, ﻛﻨﺘﻢ ﺧﻴﺮ ﺍﻣﺔ ﺍﺧﺮﺟﺖ ﻟﻠﻨﺎﺱ ﺗﺎﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﺗﻨﻬﻮﻥ ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ ﻭﺗﻮﻣﻨﻮﻥ ﺑﺎﻟﻠﻪ অনুবাদ : তোমরা শ্রেষ্ঠ জাতি, বিশ্বমানবতার কল্যানের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে, তোমরা ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখ। (সুরা আলে ইমরান, আয়াত, নং১১০) (৩)বিশ্বমানবতার কাছে সত্যের সাক্ষ্য দেয়ার দায়িত্ব মুমিনদের। আল্লাহ তায়ালা বলেন, ﻭﻛﺬﺍﻟﻚ ﺟﻌﻠﻨﺎﻛﻢ ﺍﻣﺔ ﻭﺳﻄﺎ ﻟﺘﻜﻮﻧﻮﺍ ﺷﻬﺪﺍﺀ ﻋﻠﻲ ﺍﻟﻨﺎﺱ ﻭﻳﻜﻮﻥ ﺍﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻜﻢ ﺷﻬﻴﺪﺍ،ﺳﻮﺭﺓﺍﻟﺒﻘﺮﺓ অনুবাদ :আদ অনুরুপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী বা উত্তম ন্যায়বিচারক জাতি বানিয়েছি, যাতে তোমরা মানবজাতির কাছে সাক্ষ্যদাতা হতে পার আর রাসুলও তোমাদের কাছে সাক্ষ্যদ...

আল্লাহর পথে খরচ করার ফজিলত ।

Image
আল্লাহর পথে খরচ করার ফাদ্বীলাত : মুহাদ্দিস রবিউল বাশার  (১)আল্লাহর পথে এক খরচ করলে সাতশতগুন সাওয়াব পাওয়া যাবে। আল্লাহ বলেন, ﻣﺜﻞ ﺍﻟﺬﻳﻦ ﻳﻨﻔﻘﻮﻥ ﺍﻣﻮﺍﻟﻬﻢ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﻛﻤﺜﻞ ﺣﺒﺔ ﺍﻧﺒﺘﺖ ﺳﺒﻊ ﺳﻨﺎﺑﻞ ﻓﻲ ﻛﻞ ﺳﻨﺒﻠﺔ ﻣﺌﺎﺓ ﺣﺒﺔ ﻭﺍﻟﻠﻪ ﻳﻀﺎﻋﻒ ﻟﻤﻦ ﻳﺸﺎﺀ ﻭﺍﻟﻠﻪ ﻭﺍﺳﻊ ﻋﻠﻴﻢ، ﺳﻮﺭﺓ ﺍﻟﺒﻘﺮﺓ، ٢٦١ (২)আল্লাহর পথে দান করা যন্ত্রনাদায়ক শাস্তি থেকে মুক্তির উপায়। আল্লাহ বলেন, ﻫﻞ ﺍﺩﻟﻜﻢ ﻋﻠﻲ ﺗﺠﺎﺭﺓ ﺗﻨﺠﻴﻜﻢ ﻣﻦ ﻋﺬﺍﺏ ﺍﻟﻴﻢ 0 ﺗﻮﻣﻨﻮﻥ ﺑﺎﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ﻭﺗﺠﺎﻫﺪﻭﻥ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﺑﺎﻣﻮﺍﻟﻜﻢ ﻭﺍﻧﻔﺴﻜﻢ ﺫﺍﻟﻜﻢ ﺧﻴﺮﻟﻜﻢ ﺍﻧﺘﻢ ﺗﻌﻠﻤﻮﻥ0 ﺳﻮﺭﺓ ﺍﻟﺼﻒ، ١١،١٢ (৩)মুমিন তো নিজের জান ও মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর পথে ব্যয় করার জন্য। আল্লাহ বলেন, ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺍﺷﺘﺮﻱ ﻣﻦ ﺍﻟﻤﻮﻣﻨﻴﻦ ﺍﻧﻔﺴﻬﻢ ﻭﺍﻣﻮﺍﻟﻬﻢ ﺑﺎﻥ ﻟﻬﻢ ﺍﻟﺠﻨﺔ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺘﻮﺑﺔ، ١١١ (৪)আল্লাহর পথে দান করা অর্থ আল্লাহ সে সম্পদকে আল্লাহ ঋন হিসাবে গ্রহন করেন, আল্লাহ তা কয়েকগুন বেশী ফেরৎ দেবেন। আল্লাহ বলেন, ﻣﻦ ﺫﺍﻟﺬﻱ ﻳﻘﺮﺽ ﺍﻟﻠﻪ ﻗﺮﺿﺎ ﺣﺴﻨﺎ ﻓﻴﻀﺎﻋﻔﻪ ﻟﻪ ﻭﻟﻪ ﺍﺟﺮﻛﺮﻳﻢ ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺤﺪﻳﺪ، ١١ (৫) বিজয়ের পুর্বে দান করা আর বিজয়ের পরের দান করার মধ্যে মার্যাদার অনেক পার্থক্য আছে। বিজয়ের পুর্বে দানের মার্যাদা অনেক বেশী। আল্লাহ বলেন, ﻻﻳﺴﺘﻮﻱ ﻣﻨﻜﻢ ﻣﻦ ﺍﻧﻔﻖ ﻣﻦ ﻗﺒﻞ ﺍﻟ...

রাসুলুল্লাহ সাঃ সর্বদা নিজের কাজ নিজে করতেন

Image
রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম সর্বদা নিজের কাজ নিজে করতেন মুহাদ্দিস রবিউল বাশার    আদর্শ আত্মনির্ভরশীল অন্যতম মানুষ রাসূলুল্লাহ (সাঃ)।তিনি নিজের কাজ নিজে করতে লজ্জা করতেন না। আধুনিকতার ছোঁয়ায় নিজের কাজ নিজে করতে লজ্জায় মাথা নীচু হয়ে যায়। যে জাতির লোকেরা নিজের নিজে করে আনন্দ অনুভব করে, সে জাতি উন্নত। রাসূলুল্লাহ (সাঃ) নিজের উম্মাহকে আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন।তিনি বলেছেন ,তোমার ছড়ি যদি ঘোড়ার পিঠে থাকতে পড়ে যায় ,তবে কারো নিকট চেয়ে তুলে নেবে না ! নিজেও আত্মনির্ভরশীলতার আদর্শ রেখেছেন। (ক) ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺽ ﻗﺎﻟﺖ ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﻳﺨﺼﻒ ﻧﻌﻠﻪ ﻭﻳﺨﻴﻂ ﺛﻮﺑﻪ ﻭﻳﻌﻤﻞ ﻓﻲ ﺑﻴﺘﻪ ﻛﻤﺎﻳﻌﻤﻞ ﺍﺣﺪﻛﻢ ﻓﻲ ﺑﻴﺘﻪ ﻭﻗﺎﻟﺖ ﻛﺎﻥ ﺑﺸﺮﺍ ﻣﻦ ﺍﻟﺒﺸﺮ ﻳﻔﻠﻲ ﺛﻮﺑﻪ ﻭﻳﺤﻠﺐ ﺷﺎﺗﻪ ﻭﻳﺨﺪﻡ ﻧﻔﺴﻪ ﺭﻭﺍﻩ ﺍﻟﺘﺮﻣﺬﻱ অর্থ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) নিজের জুতা নিজে সিলাই করতেন, পট্টি লাগাতেন। নিজের কাপড় সিলাই করতেন। তোমাদের কেহ যেমন নিজের ঘরে করে, তেমনি তিনি নিজের ঘরে কাজ করতেন। হযরত আয়েশা (রাঃ) আরো বলেন, তিনি মানুষের মধ্যকার একজন মানুষ ছিলেন। তিনি নিজের কাপড়ে পোকা -মাকড় লেগেছে কিনা নজর ...

আচার -ব্যবহারে রাসুলুল্লাহঃ সা ছিলেন শ্রেষ্ঠ আদর্শ

Image
রাসুলুল্লাহ সাঃ ছিলেন উত্তম আচার -ব্যবহার কারী। মুহাদ্দিস রবিউল বাশার    আদর্শ মানব বিশ্বনাবী ও শ্রেষ্ঠরাসূল মুহাম্মাদ (সাঃ) এর মানববিক গুন, আচরন ও ব্যবহার মানুষের মন আকর্ষন করে। এমনকি শত্রুহনন মনও জয় করতে পারে। মানুষকে যেমন দৈহিক কাঠামো ও আকল-বিবেক দিয়ে সৃষ্টির সেরা করা হয়েছে, অনুরুপ মানবিক আচরন ও ব্যবহার না থাকলে পশুর চেয়েও অধম হয়ে যায়। রাসূলুল্লাহ (সাঃ) আচরন ওও বব্যবহারে শ্রেষ্ঠ আদর্শ ব্যক্তিত্ব। নিম্মে আদর্শ স্থানীয় আচরন ও ব্যবহার তুলে ধরা হলো। (ক) মুচকি হাসিতে মানুষের মন কেড়ে নেয়। গম্ভীর মেজায মানুষের মনে ক্ষতের সৃষ্টি করে। গুরু -গম্ভীর মেজায রাসূলুল্লাহ (সাঃ) এর ছিল না। রাসূলুল্লাহ (সাঃ) নিজেই বলেছেন, ﺍﻥ ﺗﻠﻘﻲ ﺍﺧﺎﻙ ﺑﻮﺟﻪ ﻃﻠﻴﻖ ﺻﺪﻗة অর্থ : তুমি তোমার  ভাইয়ের সাথে হাস্যোজ্জল মুখে সাক্ষাত করা সাজদাকারীকে তুল্য। (মিশকাত) রাসূলুল্লাহ (সাঃ) ব্যপারে হাদীসে আছে, ﻋﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﺍﻟﺤﺎﺭﺙ ﺑﻦ ﺟﺰﺀ ﻗﺎﻝ ﻣﺎ ﺭﺍﻳﺖ ﺍﺣﺪﺍ ﺍﻛﺜﺮ ﺗﺒﺴﻤﺎ ﻣﻦ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﺭﻭﺍﻩ ﺍﻟﺘﺮﻣﺬﻱ অর্থ আবদুল্লাহ বিন আল -হারিস বিন জুয (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) চেয়ে অধিক মুচকি হাসতে আর কাউকে দেখিনি। (তিরমিযী) (খ...