Posts

Showing posts with the label হিল্লা বিয়ে

তালাকের বিধান ও হিল্লা বিয়ে

Image
হিল্লা বিয়ে নিয়ে চিল্লাচিল্লি ইসলামকে একটি অসভ্য বা বর্বর প্রথা-সর্বস্ব অমানবিক ধর্ম প্রমাণ করতে যতগুলো বিষয় নিয়ে বিভিন্ন ব্লগে মাঝে মধ্যে ইসলাম- বিরোধীরা হৈচৈ করে থাকেন সেগুলোর মধ্যে হিল্লা বিয়েও একটি। তবে যে হিল্লা বিয়ে নিয়ে এত চিল্লাচিল্লি হচ্ছে সে বিয়েটি আসলে কী? ইসলামী আইন অনুযায়ী কোন স্বামী তার স্ত্রীকে চূড়ান্ত ভাবে ৩ তালাক দিয়ে দিলে সেই স্ত্রী তার স্বামীর জন্য আর বৈধ থাকেনা, হারাম হয়ে যায়। স্বামী চাইলেও সেই স্ত্রীকে আবার নিজের কাছে ফিরিয়ে নেয়া ইসলামী আইনে সম্ভব হয় না। তবে এই মহিলাটির যদি স্বাভাবিক ভাবে আস্থা, ভালবাসা ও আজীবন বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগ্রহে অন্য এক পুরুষের সাথে ২য় বিয়ে হয়, এবং পরবর্তীতে সেই স্বামীর মৃত্যু বা তার কাছ থেকে সংগত কোন কারণে ঐ মহিলা তালাক প্রাপ্তা হয়ে যান বা পরবর্তীতে ২য় স্বামীর সাথে বনিবনা না হলে তার কাছ থেকে খুলা নেন। এরপর ইদ্দত কাল অতিবাহিত হবার পর পূর্বতন স্বামী- স্ত্রী নতুন ভাবে বিয়েতে আবদ্ধ হতে ইসলামী আইনে কোন বাঁধা থাকেনা। কিন্তু বড়ই দুঃখের বিষয় এক শ্রেণীর মূর্খ ও বক ধার্মিক লোকেরা, শিক্ষিত ও ব্যক্তিত্বশালী আলেমদের কাছে না গিয়ে অল্প শিক্ষিত মোল্...

তালাক নিয়ে ভ্রান্ত মাসয়ালা

তালাক সম্পর্কিত কিছু ভুলত্রুটি এ সংখ্যায় শুধু এ বিষয়ে আলোচনা করাই মুনাসিব মনে হল। একটি কথা তো বারবার লেখা হয়েছে, ওলামা-মাশায়েখও আলোচনা করে থাকেন যে, অতীব প্রয়োজন (যা শরীয়তে ওজর বলে গণ্য) ছাড়া স্বামীর জন্য যেমন তালাক দেওয়া জায়েয নয় তেমনি স্ত্রীর জন্যও তালাক চাওয়া দুরস্ত নয়। তালাকের পথ খোলা রাখা হয়েছে শুধু অতীব প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য। বর্তমান সমাজে, বিশেষ করে আমাদের এতদাঞ্চলে কোনো পরিবারে তালাকের ঘটনা যে কত ফাসাদ-বিশৃঙ্খলা, জুলুম- অত্যাচার এবং ঝগড়া-বিবাদের কারণ হয় তা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। তালাক প্রদানের ক্ষমতাকে শরীয়তের নির্ধারিত নীতিমালার বাইরে ব্যবহার করা নিঃসন্দেহে আল্লাহর বিধানের সাথে বালখিল্যতার শামিল। এজন্য কেউ দাম্পত্য জীবনে পা রাখার চেষ্টা করলে তার অপরিহার্য কর্তব্য হবে, বিয়ের আগেই দাম্পত্য জীবনের নিত্য প্রয়োজনীয় মাসআলাগুলোর সাথে তালাকের বিধানসমূহ জেনে নেওয়া। তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কেউ এই ক্ষমতার অপব্যবহার করলে কিংবা ভুল পন্থায় তা প্রয়োগ করলে সে একদিকে যেমন গুনাহগার হবে অন্যদিকে তালাকও কার্যকর হয়ে যাবে। তাই প্রতিটি বিবেচক স্...