Posts

Showing posts with the label love

ভাইয়া/ আপু উদ্দাম- আনন্দে ভাসার আগে একটু ভেবো কিন্তু ...

Image
আপু / ভাই উদ্দাম আনন্দে ভাসার আগে একটু ভেবো কিন্তু !!! প্রিয় বোন আমার, তোমার কন্ঠের আবেগটুকু তোমার সম্পদ, তোমার হাসিখানি তোমার সম্পদ, তোমার আবেগভরা ভালোবাসার প্রকাশ তোমার সম্পদ। তোমার সমস্ত সৌন্দর্যই তোমার সম্পদ। এই সম্পদটুকু যদি তুমি সংরক্ষণ কর সেই মানুষটার জন্য, যে হয়ত তোমার কথা স্মরণ করেই চোখ নিচু করে শহরের পথে গলি ঘুঁপচিতে চলছে, তোমার জন্য তার মনের আবেগ আর ভালোবাসাগুলোকে সাজিয়ে রাখছে। তোমাকে উপহার দিবে বলে সযত্নে জমিয়ে রেখেছে ভালোবাসার প্রতিটি বর্ণ। তুমি যদি কারো জন্য অপেক্ষা না করো, তুমি কী করে আশা করবে এমন একজন জীবনসঙ্গী যে তোমার জন্য অপেক্ষার প্রহর গুণে চলেছে এই সময়েও? কখনো গালাগালি করিও না, গালাগালি সুন্দর মনের প্রকাশ না, আল্লাহও পছন্দ করেন না। তোমার সম্পদগুলোকে পথের ধারে, প্রকাশ্যে- অপ্রকাশ্যে সস্তা করে বিকিয়ে দিয়ো না যেখানে সেখানে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে নিজেকে সম্মান করো। আল্লাহ নিশ্চয়ইধৈর্যশীলদের সাথে আছেন। আপু, যে ছেলেটা ফোন করে বলে তুমি সুন্দর, তোমার কন্ঠ সুন্দর, হাসলে তোমাকে ভালো লাগে; অথচ সে তোমার বাবার কাছে গিয়ে বলতে চায়না যে তোমাকে বিয়ে করবে, মনে রেখো, সে তোমাকে চ...

প্রেম করা ইসলামে হালাল নাকি হারাম।

Image
ইসলামে প্রেম করা হালাল নাকি হারাম?? শরীয়তের দৃষ্টিতে প্রেম স্বাভাবিক দুরুত্বে অবস্হান করে প্রেমঃ অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, দুরুত্ব রেখে প্রেম করলে তো সমস্যা হবার কথা না। তাছাড়া সাধারণ মানুষের মতো আচরণ করলে সমস্যা কি? উত্তরঃ উমর (রা:) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন পুরুষ যখন কোন নারীর সাথে একান্তে থাকে, তখন তাদের মাঝে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয় স্বয়ং শয়তান তাদের মাঝে ভাবাবেগকে উৎসাহিত.করে এবং উভয়ের মাঝে খারাপ কুমন্ত্রণা দিতে থাকে এবং সর্বশেষে লজ্জাকর পরিস্থিতির উদ্ভব ঘটায়। সুতরাং বোঝা যায় যে নিভৃতে বেগানা নারী পুরুষ এক সাথে নির্জন স্হানে বসা যায়েয নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাঃ কে লক্ষ্য করে বলেনঃ “হে আলী! তুমি একবার তাকাবার পর পুনর্বার তাকাবে না। তোমার প্রথম দৃষ্টিপাত ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয়বার নয়।” অনেকেই মনে করেন যে কোন নারী হিজাব অবস্হায় থাকলে (মুখ ও কব্জি যদি খোলা থাকে) তখন বারবার তাকানোতে দোষ নেই। এই.হাদীস থেকে আশা করি তারা শিক্ষা নিতে পারবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “লালসার দৃষ্টি চোখে...

যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে দুঃখে ভুগছেন তাদের জন্য লেখা ।

Image
যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে  দুঃখে ভুগছেন তাদের জন্য  লেখা । অনেক ভাই এবং বোন ভুলে নানান প্রেমঘটিত বা হৃদয়ঘটিত সমস্যায় জড়িয়ে পড়ে। তাদের জীবনটা যন্ত্রণায় জর্জরিত হয়ে যায়। যারা বুঝেন তারা ভুল করেছেন, তাদের পিছু ছাড়েনা সেই স্মৃতি কিংবা সেই যন্ত্রণাগুলো। হয়ত তারা নিজেদেরকে খারাপ ভাবতে থাকেন বা মনে করেন যে তারা আর আগের মতন 'পবিত্র' নেই। কারো কারো মনে হয়, আল্লাহ হয়ত তাকে আর মাফ করবেন না, তিনি হয়ত আর পবিত্র একজন জীবনসঙ্গী পাবেন না। অথচ যারা না বুঝে ভুল করে ফেলে এবং পরে ভুল বুঝতে পেরে তাওবা করে, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে আমাদের ধারণা না থাকলে তখনই আমরা এরকম ভুল চিন্তা করতে থাকি... যারা ভুল করে ফেলে, তাদের উচিত তাওবা করে আল্লাহর পথে ফিরে আসা। ভুলগুলোকে ঢেকে ফেলে উত্তম কাজ। তাই আমাদের উচিত ইসলামকে শেখার কাছে নিয়োগ করা নিজেকে, আল্লাহর দ্বীনের পথে সময় ব্যয় করা, নামাজে নিয়মিত হওয়া, কুরআন পড়া। ইসলামের পথে অন্যদেরকে ডাকা। মানুষের উপকার করা উচিত, সাদাকাহ করা উচিত। আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হয়। পবিত্র জীবনসঙ্গীও দোয়া করে চাইতে হয়। আল্লাহ সমস্তু দোয়া শোনেন। পবি...

প্রেম করার গুরুত্ব পূর্ণ টিপস

Image
আমার দূর আত্মীয়ের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল। মেয়ের মা মেয়েকে বলেছে সে যেন আমাকে ছেড়ে দেয়, কারন আমি তার মায়ের কাছে খারাপ চরিত্রের মানুষ। আমি তার মায়ের সাথে খারাপ আচরণ করেছি, তার জন্য আমার অনুশোচনা হয় এবং তার কাছে ক্ষমা চেয়েছি। আমি তার মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা চেয়েছি। মেয়ের মা বলেছেন, তিনি আমাকে ক্ষমা করেছেন, কিন্তু তার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন না। তার মেয়ে আমার সাথে ছিল ৫ বছর ধরে এবং আমরা যিনা করেছি অগণিত বার, যার জন্য আমরা অনুশোচনা করি এবং আল্লাহ্র কাছে ক্ষমা চাই। মেয়েটি আমার সাথে সৎ ছিল এবং আমিও তার সাথে সৎ ছিলাম, সে বলেছিল আমরা দুজন বিয়ে করব কারন আমরা যিনা করেছি। তার পর আমি তার মায়ের সাথে খারাপ আচরণ করি এবং তার পা ধরে ক্ষমা চাই, তার পর তাঁর মেয়ে আমার সাথে ছিল প্রায় ১ বছর ৬ মাস। তার মা তাকে প্রতিনিয়ত বলতে থাকে আমাকে ত্যাগ করার জন্য, কিন্তু সে আমাকে ত্যাগ করেনা কারন সে আমার সাথে সৎ ছিল এবং যেহেতু আমরা যিনা করেছি এবং যেহেতু আমরা একে অপরকে বিয়ে করতে চাই। কিন্তু হঠাৎ করে সে বলল, সে আমার সাথে থাকতে পারবে না এবং আমাকে ছেড়ে চলে যায়। এক বছর ধরে আমি খুব চেষ্টা ...

হালাল প্রেম ও হারাম প্রেম : কাছে আসার গল্প

Image
হারাম প্রেম বনাম হালাল বিয়ে এবং কাছে আসার গল্প . যারা হারাম সম্পর্ক প্রেম করে, তাদের মাঝে সারাক্ষণ একটা চোর-চোর ভাব থাকে। তারা অচেনা ছেলের/মেয়ের সাথে আজেবাজে সময়ে বেড়ায়, রিকসায় চড়ে যা-তা করে, ফাস্টফুডে ঢুকে লুকিয়ে থাকে, ফোনে আরো অনেকের সাথে আলাপ করে। কেউ সন্দেহ করে কিছু বললেই তাদের টেনশন হয়। প্রেমিক বা প্রেমিকার নামে কেউ কুৎসা বললে তাদের বিশ্বাস হয়ে যায় কেননা তারা নিজেরাই তো একটা অন্যায় ও অশ্লীল আচরণ করছে। এভাবে সন্দেহ আর অশান্তি তাদের মনে গেঁড়ে যায় একদম। প্রেম যারা করে তাদের চরিত্রে তাই অস্থিরতা বেশি হয়, দৃঢ়তার অভাব হয়। যারা আল্লাহর সন্তুষ্টির আশায় বিয়ে করে, তারা জানে প্রিয় মানুষটা সমস্ত দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকে, তার কাছে ফিরে তার সমস্ত আবেগ ভাগাভাগি করতে। তাদের প্রতিটি বাক্য আর খুনসুঁটি তাদের আত্মবিশ্বাস জাগায়। তাদের দু'জনার উপস্থিতিতে আনন্দ ভাগ করে নেয়ার সময়গুলোতে তারা জানে, এই মূহুর্তগুলো ইবাদাতের সমতূল্য কেননা তারা অন্যায় সমস্ত পথ থেকে দূরে থেকে আল্লাহর হালাল করে দেয়া উপায়ে আনন্দ উপভোগ করছেন... তাই, বিবাহপূর্ব প্রেমকে না বলুন। প্রেম থেকে দূরে থাকুন। নিজের চরিত্রকে সংরক্ষণ...