Posts

বিশ্বাসের ছয় টি খুটি- এখানেইই মানবতার শান্তি

Image
বিশ্বাসের ছয়টি খুঁটি-এখানেই মানবতার মূল শক্তি নিহিত আছে লেখক- আব্দুল্লাহিল হাদী সম্মানিত ভাই, আমাদের নিঃশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের শক্তি এবং আমাদের প্রেরণা সব কিছুর মূলে যে জিনিসগুলো অবস্থান করছে সেগুলো মাত্র ছয়টি। এ ছয়টি জিনিসের উপরই মানবজাতির পরলৌকিক জীবনের চুড়ান্ত মুক্তি নির্ভর করছে। এগুলোকে বলা হয় ’আরকানুল ঈমান’-মানে ঈমানের স্তম্ভ। এর মাধ্যমেই মুসলমান ও অমুসলামের মাঝে পার্থক্য রচিত হয়। এগুলোর বুঝার ক্ষেত্রে ত্রুটি থাকলে মুসলমানের দেহ সত্বায় ঘাটতি সৃষ্টি হয়। এখানে খুব অল্প কথায় এ বিষয়গুলোর ব্যাখ্যা দেয়া হয়েছে। ১) আল্লাহর প্রতি বিশ্বাসঃ আল্লাহ তা’আলা বলেনঃ ﻗُﻞْ ﺇِﻥَّ ﺻَﻠَﺎﺗِﻲ ﻭَﻧُﺴُﻜِﻲ ﻭَﻣَﺤْﻴَﺎﻱَ ﻭَﻣَﻤَﺎﺗِﻲ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ- ﻟَﺎ ﺷَﺮِﻳﻚَ ﻟَﻪُ ﻭَﺑِﺬَﻟِﻚَ ﺃُﻣِﺮْﺕُ ﻭَﺃَﻧَﺎ ﺃَﻭَّﻝُ ﺍﻟْﻤُﺴْﻠِﻤِﻴﻦَ “(হে নবী!) বলুন, আমার নামায, আমার কুরবাণী, আমার জীবন ও মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। তার সাথে অন্য কেউ অংশিদার নেই। এ জন্যই আমি নির্দেশ পেয়েছি এবং এতে আমি সর্বপ্রথম আত্মসমর্পণ করছি।”(সূরা আনআমঃ ১৬২ ও ১৬৩) ইসলাম হল তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থার নাম। ইসলাম ত্রি...

কন্যা পক্ষের অশ্রু বর পক্ষের উল্লাস : যৌতুক

Image
যৌতুক : কনের অশ্রু, বরের উল্লাস. বর-কনে পছন্দের পর উভয় পক্ষ আলোচনায় বসে। বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কোথায় আকদ হবে, কনেকে কবে তুলে দেওয়া হবে, ওলিমা কবে হবে-এসব সাব্যস্ত হয়। এর সঙ্গে সমাজের একটি বড় অংশে আলোচনা হয় ‘দেনা-পাওনা’ নিয়ে। এই দেনা পাওনার আলোচনাটা অনেক সময় একদম শুরুতেই হয়। কখনো কখনো বর-কনে পছন্দেরও আগে। যেন ‘দেনা- পাওনা’টাই মুখ্য, বর ও কনের পছন্দের বিষয়টি গৌন। ‘দেনা- পাওনা’ মনমতো হলে ‘কালা-ধলা’ কোনো ব্যাপারই নয়। এই দেনা- পাওনাটা কী? মেয়েপক্ষ বর ও বরের পরিবারকে কী কী দেবে তা সাব্যস্ত করাই দেনা-পাওনা। বহু পরিবারে বিয়ের ক্ষেত্রে এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের আলোচনার সমস্ত মনোযোগ ও বুদ্ধিমত্তা এখানে প্রয়োগ করতে দেখা যায়। বাস্তবে এ দেনা- পাওনার কিছু অংশ নগদ ও কিছু বকেয়া রাখা হয়। সেটা পরে মেয়েপক্ষের কাছ থেকে উসূল করে নেওয়া হয়। কিংবা উসূল করতে গিয়ে নব পরিণীতা মেয়েটির জীবন দুর্বিষহ করে তোলা হয়। এরই নাম-যৌতুক। দুই. বিয়ে উপলক্ষে মেয়েপক্ষের ওপর চাপিয়ে দেওয়া যৌতুকের এই অভিশাপ কেবল আমাদের দেশে সীমাবদ্ধ নয়। এর বিস্তৃতি পুরো উপমহাদেশজুড়ে। অর্থাৎ বাংলাদেশ, ...

বিবাহ বহির্ভূত প্রেম ইসলামী শরিয়ত কী বলে?

Image
বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামী শরিয়তে জায়েজ নেই আজকাল পশ্চিমা বিশ্বের মতই আমাদের দেশেও নানাবিধ অশ্লিলতা ও চরিত্রহীনতা শিমা অতিক্রম করেছে । পশ্চিমা মিডিয়া ও পশ্চিমা নিয়ন্ত্রিত পার্শবর্তি দেশ গুলো মিডিয়ার (স্যাটেলাইট টিভি চ্যানেল,ইন্টারনেট) মাধ্যমে ব্যাপক সাংকৃতিক আগ্রাসন চালাচ্ছে । এর প্রভাব আমাদের দেশের মিড়িয়াতেও পড়েছে । আমাদের দেশের মিডিয়া (টিভি চ্যানেল) গুলোও এখন বিজাতিও ধাচে অনুষ্ঠান সম্প্রচার করছে । নাচ-গান,সুন্দরী প্রতিযোগি,অবৈধ প্রেম-পরকিয়া ও যৌন শূড়শূড়ি সম্বলীত নাটক - সিনেমা ও বিজাতীয় রূস্মো-রেওয়াজ সম্প্রচারের মাধ্যমে শিশু-কিশোর,যুবক-যুবতি,বৌ-ঝি এমনকি বয়স্ক মানুষের মনে ধর্ম বিমূখতা ও চরম অশ্লিলতা,শিরকি,কূফরি__ ধ্যান-ধারনা ঢেলে দেওয়া হচ্ছে __________ যার বাস্তব প্রতিফলন আমরা রাস্তা-ঘাটে বের হলে দেখতে পাই । জন্তু-জানোয়ারের মত প্রকাশ্যে দিনের বেলায় যুবক-যুবতীদের অবাধ ও বাধভাঙা মেলা- মেশা এখন সবখানে দেখা যায় । হিন্দি আর কলিকাতার পরকিয়া আর বিকৃত যৌনাচার সম্বলীত নাটোক- সিরিয়াল দেখে এদেশের বৌ-ঝি'রাও যারপনাই অনুপ্রনিত ও হতবিহম্বল হয়ে পরকিয়ায় জড়িয়ে পড়ছে । যুবকদের চরিত্র ধ্বংস করে ইভটি...

বিশ্ব ভালবাসা দিবস! How interesting

Image
বিশ্ব ভালোবাসা দিবস পালন করা ইসলাম কতটুকু সমর্থন করে? প্রত্যেক মুসলিম ভাই-বোনদের পড়ার জন্য অনুরোধ ৷ লেখক ও সম্পাদনায়: আব্দুল্লাহ্ আল বাকী বিশ্ব ভালোবাসা দিবস কে আল্লামা সাঈদী নাম দিয়েছেন“বিশ্ববেহায়া দিবস"তিনি আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে ৷ এবং কেউ মনোযোগ দিয়ে শুনলে অনেক তথ্যবহুল পয়েন্ট পাবে ৷ আলহামদুলিল্লাহ সেই ভিডিওটি আপনাদের সহায়তায় প্রায় ষাট হাজার মানুষের কাছে পৌছে এবং বিপুল ভিউ ও শেয়ার হয় ৷ এতে আমার কোন লাভ নেই ৷ লাভ একটায় যদি কেউ শুনে ভালো হয় এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ৷ আমি একজন মুসলিম,পৃথিবীর সকল কিছুকে সবসময় ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য,ঘৃণাও করি আল্লাহর জন্য ই ৷ আমরা দিন নির্ধারিত করে কাউকে ভালোবাসি না ৷ যারা সর্বদাই মানুষকে ভালোবাসতে পারে না তারাই শুধু এই নোংরামি করে ৷ আল্লাহ তা'আলা বনি আদমকে কেয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নড়তে পারবেনা;তন্মধ্যে “তোমার যৌবনকাল কোন পথে ব্যায় করেছ?" দেখুন!এখানে বৃদ্ধকাল ও শিশুকাল উল্লেখ নেই ৷ কেননা শিশু ও বৃদ্ধের মধ্যে অন্যায় কাজ করার প্রবণতা খুবই কম ৷ একজন ১৮ ...

বিয়ের আগে প্রেম করা যাবে না কেন?

Image
বিয়ের আগে প্রেম করা যাবে না কেন?? লেখক ও সম্পাদনায়: আব্দুল্লাহ্ আল বাকী চলুন এই প্রশ্নের উত্তর পেতে ইসলামের আলো থেকে ঘুরে আসি। একটা ছেলের প্রতি একটা মেয়ের আকর্ষণ থাকবে অথবা একটা মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ থাকবেই,এটাই স্বাভাবিক । যদি করো মাঝে এই feel,(অনুভূতি) না থাকে তবে সে ছেলে,মেয়ে কোনটিই না। কাউকে ভালো লাগলে তার প্রতি আকর্ষণ জন্মায়।আর এই আকর্ষণকে অধিকারে রুপান্তরের নামই ভালবাসা। এই অধিকারটা বিয়ের আগে বা পরে যেকোনো সময় ঘটতে পারে। আসুন আমরা আলোচনা করি, বিয়ের আগের অবস্থা নিয়ে। আগেই বলে রাখি,যেহেতু এটা হারাম,তাই শয়তানের প্ররোচনা থাকবেই।এখন ভাবি,বিয়ের আগে এই অধিকারটা জন্মাল দুটি মনেই। তারা পরস্পর মাঝে এই অধিকার স্বীকৃত করল। সাথে সাথে শয়তানের প্ররোচনা বেড়ে গেল। এরপর তারা তাদের অবৈধ অধিকার ,ধীরে ধীরে কথা বলা থেকে বিছানা পর্যন্ত নিয়ে যাই। ইসলামে যেটা যিনা নামে পরিচিত। এ বেপারে আল্লাহ্ বলেছেনঃ “বেভিচারি পুরুষ কেবল বেভিচারিনী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করে এবং বেভিচারিনীকে কেবল বেভাচারি অথবা মুশরিক পুরুষ বিয়ে করে এবং এদের কে মুমিন দের জন্য হারাম করা হয়েছে । (সুরা আননুর-৩)” আর যারা এটা l...

প্রেম থেকে বিয়ে! তারপর............?

Image
নারী–পুরুষের অবৈধ আবেগী প্রেম অতঃপর বিবাহ যার পরবর্তী ফলাফল ভয়াবহ ৷ —আব্দুল্লাহ আল বাকী অবৈধ প্রেম হলো ইসলামের সাথে সাংঘর্ষিক কতকগুলো হারাম বিষয়ের সংমিশ্রন ৷ এক্ষেত্রে একজন নারী ও একজন পুরুষের মধ্যে বিবাহ বহির্ভুত সম্পর্ক গড়ে ওঠে, যাকে লোকেরা “প্রেম” বা “ভালবাসা” বলে । প্রেমের ক্ষেত্রে একজন পুরুষ একজন বেগানা মহিলার সাথে একাকী কাটানো, তার দিকে তাকানো, তাকে স্পর্শ করা, তার সাথে প্রেমালাপ করা কিংবা তাকে চু… দেওয়া ইত্যাদি কুপ্রভৃতি জড়িত থাকে । সুতরাং কোন বিবেকবান লোকেরই সন্দেহ থাকতে পারে না যে বিষয়টি হারাম। এ ধরনের সম্পর্ক এর চাইতেও মারাত্নক দিকে গড়াতে পারে, যেমনটি বর্তমানে ঘটছে। দ্বিতীয়ত, গবেষনায় দেখা গেছে : ১.একজন পুরুষ ও একজন মহিলার মধ্যকার বিবাহপূর্ব প্রেমের উপর ভিত্তি করে গড়ে ওঠা বৈবাহিক সম্পর্ক ব্যর্থ হয় । ২.অন্য দিকে যে সকল বিয়ে এ ধরনের হারাম সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠে নি যেগুলোকে লোকেরা “প্রথাগত বিয়ে” বলে থাকেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়। একজন ফ্রেঞ্চ সমাজবিজ্ঞানী কর্তৃক মাঠপর্যায়ে চালানো এক গবেষনায় উঠে এসেছে, “যখন দুই পক্ষ বিবাহ পূর্ব প্রেমের সম্পর্কে লি...

স্বামীর পরশে বদলে গেল স্ত্রীর জীবন

Image
স্বামীর পরশে বদলে গেল স্ত্রীর জীবন Rate This নাম তার আব্দুল ওয়াহ্হাব। আমেরিকান এক মুসলমান। কয়েকদিন পূর্বে বিয়ে করেছেন। স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলেছেন এক ষোড়শী যুবতীকে। যুবতীর নাম রাইহানা। যুবতী বেশ সুন্দরী। অনিন্দ্য সুন্দরী। ওর বাইরের রূপটা যে কোনো পুরুষকে মুগ্ধ করলেও ভিতরটা তার ঘোর অন্ধকারে ঢাকা। কারণ ইসলামের আলো এখনো তার অন্তর জগতে প্রবেশ করেনি। কালেমায়ে শাহদাত পড়ে মুসলমান হয়নি। ধর্মে ছিল সে খৃস্টান। আর এ অবস্থায়ই নববধূ হয়ে চলে আসে জনাব আব্দুল ওয়াহ্হাবের স্ত্রী হয়ে। রাইহানা ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত আব্দুল ওয়াহ্হাব সাহেবকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। মোকাবেলা করতে হয়েছে মারাত্মক পরিস্থিতির। পাঠকবৃন্দ! চলুন, জনাব আব্দুল ওয়াহ্হাব সাহেবের মুখ থেকেই তাদের কাহিনীটা হৃদয়ঙ্গম করি। সেই সাথে নিজেরা শিক্ষা গ্রহণ করে তদানুযায়ী নিজেদের জীবনকে ঢেলে সাজাতে চেষ্টা করি। জনাব আব্দুল ওয়াহ্হাব সাহেব বলেন, রাইহানাকে বিয়ে করার সময় আমি ছিলাম নামে মুসলমান। ইসলামী বিধি-বিধান পালনের কোনো গুরুত্ব আমার মধ্যে ছিল না। তাই সেগুলো রীতিমত পালনও করতাম না। এমনকি কোনো খৃস্টান মেয়ের সাথে...

যৌতুক নিন!! তো কুকুর গোশত খান!

Image
যৌতুক প্রথাকে বন্ধ করতে না পারলেও ঘৃণা করতে তো পারবো…!!! লিখেছেন – শেখ ফরিদ আলম একটা খবর দেখে মাথা খারাপ হয়ে গেল। একজন মহিলাকে বিয়ের পর যৌতুকের জন্য এতটা অত্যাচার করা হয়েছিল যে, সে বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রি করে টাকা দিয়েছিল শ্বশুর বাড়িতে। কিন্তু তাতেও তাদের মন ভরেনি। অত্যাচারের মাত্রাও কমেনি। তাই বাধ্য হয়ে নিজের গা’য়ে আগুন দিয়েছেন সেই মহিলা। বর্তমানে যৌতুকের নামে কত নারীকে স্বাভাবিক সুখ থেকে বঞ্চিত করা হয়, অকারণে অত্যাচার করা হয়, পরিকল্পিতভাবে খুন করা হয়, আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেওয়া হয়, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় তার হিসেব করা কঠিন। এটা অনেক বড় সমস্যা এবং নারীদের সাথে চরম অন্যায়। সবথেকে খারাপ লাগে যখন দেখি, মানুষ পণ দেওয়া নেওয়াকে খারাপই মনে করেনা। এটাকে স্বাভাবিক করে নিয়েছে। পণ আর কেউ চোরের মতো চাই না, বুক ফুলিয়ে চাই। কত বেশি হারামের টাকা ঘরে তুলতে পারলাম তারও প্রতিযোগিতা চলে। শুধু যে ছেলেপক্ষ যৌতুক চাই বলে দিতে হয় তা নয়। বর্তমানে সমাজে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে যৌতুক প্রথা। মেয়েপক্ষও এটাকে নিজেদের জন্য ফরয মনে করে ফেলেছেন। যেন দিতেই হবে, না দেওয়াটা অন্যায়। অনেকে আবার বলেন, আমাদের কোন ...

বেপর্দার শাস্তি ও কুফল : অশান্তির ছায়া

Image
ﺇِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ، ﻧَﺤْﻤَﺪُﻩُ ﻭَﻧَﺴْﺘَﻌِﻴْﻨُﻪُ ﻭَﻧَﺴْﺘَﻐْﻔِﺮُﻩُ ، ﻭَﻧَﻌُـﻮْﺫُ ﺑِﺎﻟﻠﻪِ ﻣِﻦْ ﺷُﺮُﻭْﺭِ ﺃَﻧْﻔُﺴِﻨَﺎ ، ﻭَﻣِﻦْ ﺳَﻴِّﺌَﺎﺕِ ﺃَﻋْﻤَﺎﻟِﻨَﺎ ، ﻣَﻦْ ﻳَّﻬْﺪِﻩِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻣُﻀِﻞَّ ﻟَﻪُ ، ﻭَﻣَﻦْ ﻳُّﻀْﻠِﻞِ ﺍﻟﻠﻪُ ﻓَﻼَ ﻫَﺎﺩِﻱَ ﻟَﻪُ ، ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَّ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ ، ﻭَﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻋَﺒْﺪُﻩُ ﻭَﺭَﺳُﻮْﻟُﻪُ যাবতীয় প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টতা ও আমাদের কর্মসমূহের খারাপ পরিণতি থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে হেদায়েত দেন, তাকে গোমরাহ করার কেউ নেই। আর যাকে গোমরাহ করেন তাকে হেদায়েত দেয়ারও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত ও সালাম নাযিল হোক তার উপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের উপর এবং যারা কিয়ামত অবধি এহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় বান্দাদ...