Posts

পবিত্র রমজানের কতিপয় আদব রক্ষা করুন . আপনার জানা জরুরি

Image
রোজার আদব আদব হল মানুষের জীবনের সৌন্দর্য। ইবাদত- বন্দেগির আদবসমূহ ইবাদতকে উজ্জ্বল ও স্বচ্ছ করে দেয়। তাই প্রত্যেকটি ইবাদতের রয়েছে কিছু আদব-কায়দা বা শিষ্টাচার। কিছু আদব হল অবশ্য পালনীয় যা বাস্তবায়ন না করলে ইবাদতটি গ্রহণযোগ্য হবে না, আর কিছু হল মোস্তাহাব অর্থাৎ যা পালন করলে ইবাদতটি পরিপূর্ণতার সহায়ক হয় এবং ইবাদতের মাঝে কোন ক্ষতি হয়ে গেলে তা কাটিয়ে উঠা যায় ও পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। তাই আমরা এখানে সিয়ামের কতিপয় আদব আলোচনা করব। আমরা যদি এ আদবসমূহ মান্য করে সিয়াম আদায় করতে পারি তবে আল্লাহর ফজলে আমরা সিয়ামের পূর্ণ সওয়াব বা প্রতিদান লাভ করতে সক্ষম হব। (১) ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করা : সিয়াম পালনকারী তো বটেই প্রত্যেক মুসলিমের কর্তব্য হল আল্লাহ যা কিছু আদেশ করেছেন তা পালন করা। আর যা কিছু করতে তিনি নিষেধ করেছেন তার প্রত্যেকটি বর্জন করা। এর নামই হল ইসলাম বা স্রষ্টার কাছে মানুষের পূর্ণ আত্মসমর্পণ। একজন মুসলিম যেমন কখনো নিজের প্রবৃত্তির অনুসরণ করতে পারে না তেমনি অন্য মানুষের খেয়াল-খুশি বা তাদের রচিত বিধানের অনুগত হতে পারে না। যদি হয় তবে তা স্রষ্টার কাছে আত্মসমর্পণ ক...

জান্নাতি মানুষের পরিচয়

একজন জান্নাতি মানুষ আনাস রা. হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘এখন তোমাদের সামনে একজন জান্নাতী ব্যক্তি উপস্থিত হবে’। কিছুক্ষন পর আনসারীদের মধ্য থেকে এক ব্যক্তি উপস্থিত হলেন। তার দাড়ি থেকে ফোঁটায় ফোঁটায় উযুর পানি ঝরছিল। বাম হাতে তার জুতো ধরা। পরদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুরূপ বললেন। অতঃপর প্রথম বারের মতো সেই লোকটিই উপস্থিত হলো। তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই কথা বললেন। এবারও সেই একই লোক উপস্থিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৈঠক ত্যাগ করলেন, তখন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ‘স তার পিছু নিলেন। তাকে তিনি বললেন, আমি আমার পিতার সঙ্গে ঝগড়া করেছি। এক পর্যায়ে কসম করেছি তিনদিন আমি তার কাছে যাব না। তুমি যদি আমাকে এ সময়টুকু তোমার কাছে থাকতে দিতে? তিনি বললেন, ঠিক আছে। আনাস রাযি. বলেন, আবদুল্লাহ বলেন, তিনি তার সাথে তিনটি রাত অতিবাহিত করেছেন। তাকে তিনি রাতে (তাহাজ্জুদ) নামায পড়তে দেখেননি। তবে এতটুকু দেখেছেন যে, রাতে যখন তিনি ঘুম থেকে জাগ্রত হন, তখন তিনি পা...

১০ বিষয় দেখে বিয়ে করুন

বিয়ে অনেক বড় একটি সিদ্ধান্ত। হুটহাট বিয়ের সিদ্ধান্ত আবেগের বশে হয়তো নিয়ে নেয়া যায় কিন্তু তা খুব বেশীদিন টেকে না। কারণ বিয়ের পরবর্তী জীবন শুধুমাত্র আবেগ দিয়ে কাটে না। বিয়ের পরের জীবনের জন্য প্রয়োজন অনেক কিছুরই। তাই যতোই মনে প্রানে কাউকে ভালোবাসুন না কেন মনে রাখবেন, কিছু গুণ সঙ্গীর মধ্যে না থাকলে আপনাদের আবেগের এই বিয়ে বেশীদিন টিকিয়ে রাখতে পারবেন না। ভালোবাসা জীবনের অংশ কিন্তু যখন প্রয়োজন সামনে আসে তখন ভালোবাসা তার সামনে দাড়িয়ে থাকতে পারে না বেশীক্ষণ। তাই বিয়ে করুন তাকেই যার মধ্যে রয়েছে এই ১০ টি বিশেষ গুণ। ১) সততা ও বিশ্বস্ততা একজন সৎ মানুষ নির্লোভ, স্বার্থহীন, ভালো মানুষ হন। বিয়ের পরের জীবনে এই বিশ্বস্ততার প্রয়োজন অনেক বেশি। কারণ সম্পর্কের মূল ভিত্তিটাই নির্ভর করে বিসশস্ততার উপরে। তাই সঙ্গীর মধ্যে একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ দেখতে পান কিনা পরখ করে নিন। ২) নিজের পরিবারের সাথে ভালো সম্পর্ক মানুষকে তার আচরণ এবং স্বভাব দিয়ে যেভাবে বিচার করা যায় তেমনই তার পরিবারের সাথে সম্পর্ক কেমন তা দিয়ে বিচার করা যায় তিনি সম্পর্কে কেমন হবেন। তাই এই ব্যাপারেও নজর রাখুন। যিনি পরিবারের সাথে ভালো সম্পর্কে আছেন...

হে আমার মেয়ে, আমার একটি কথা শোন

Image
হে আমার মেয়ে! আমি চল্লিশের জগৎ পার হয়ে পঞ্চাশের পথে পা রেখেছি। যৌবনকে বিদায় দিতে যাচ্ছি, সেও আমার কাছ থেকে বিদায় নিতে চায়। নতুন কোন স্বপ্ন এবং উচ্চ আকাঙ্খা আর নেই। আমি অনেক দেশ ও শহর ভ্রমণ করেছি, বহু জাতির সাহচর্য লাভ করেছি এবং জীবন ও জগৎ সম্পর্কে অনেক ধারণা অর্জন করেছি। আজ আমার কাছ থেকে কয়েকটি কথা শুন! কথাগুলো সঠিক ও সুস্পষ্ট। এগুলো আমার বয়স ও অভিজ্ঞতার আলোকেই তোমাকে বলছি। আমি ছাড়া আর কেউ তোমাকে এগুলো বলবে না। আমি অনেক লিখেছি, মিম্বারে ও সমাবেশে দাঁড়িয়ে অনেক ভাষণ দিয়েছি, অনেক নসীহত পেশ করেছি। উত্তম চরিত্র অর্জনের আহবান জানিয়েছি, অশ্লীলতা বর্জন ও সকল প্রকার অন্যায় কাজ বর্জনের ডাক দিয়েছি। নারীদেরকে ঘরে ফিরতে ও কুরআনের সুপ্রসিদ্ধ বিধান পর্দার আবরণে আবৃত হওয়ার আহবান জানিয়েছি, তাদের সৌন্দর্য্যরে স্থানগুলো ঢেকে রাখতে বলেছি। লিখতে লিখতে কলম এখন দুর্বল হতে চলছে, কথা বলার সময় মুখে তা আটকে যাচ্ছে। এত কিছু করার পরও আমি মনে করি না যে, আমরা কোন অশ্লীল কাজ সমাজ থেকে দূর করতে পেরেছি। বেহায়াপনা দিন দিন বেড়েই চলছে, পাপাচারিতা দ্রুত প্রসারিত হচ্ছে এবং অশ্লীলতা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। আমার মনে হয়...

পড়ে দেখুনঃ যেমন কর্ম তেমন ফল

এটি ছিল প্রথম বিশ্ব যুদ্ধের পূর্বের ঘটনা। তখন রেল বা মোটরযান ছিলনা। সহযাত্রীদের সাথে খালেদ চলছে সিরিয়ার পথে। ইরাকের পণ্য সিরিয়ায় বিক্রি করে সিরিয়ার পণ্য ইরাকে আনবে। পিতার ব্যবসার দায়িত্ব গ্রহণ করে খালেদ নিয়মিত ইরাক ও সিরিয়ায় যাতায়াত করতে লাগল। একবার সিরিয়া থেকে ইরাকে ফেরার পথে এক সুন্দরী যুবতীর দিকে তার দৃষ্টি পড়ল। তখন সন্ধ্যা বেলা। নেই কোন জনমানব। একটু পরেই সূর্য পশ্চিমাকাশে উদাও হবে। যুবতীর রূপ-সৌন্দর্য্য দেখে খালেদ নিজেকে সংবরণ করতে না পেরে শয়তানের পাকানো রশিতে নিজেকে জড়িয়ে ফেলল। যুবতীকে জড়িয়ে ধরে একটি চুম্বন করল। এরপরই যুবতীটি তার আক্রমণ থেকে পালিয়ে গেল। সেও পিছনে চলে আসল এবং কতৃকর্মের জন্য লজ্জিত হল। এই ঘটনা গোপন রইল। সহযাত্রীদের কেউ তা জানতে পারেনি। ঐ দিকে তাদের বাড়িতে একটি ঘটনা ঘটে গেল। তাদের বাড়িতে একটি যুবক যাতায়াত করত। মিঠা পানি সরবরাহ করাই ছিল যুবকটির প্রধান কাজ। প্রতিদিনের মতই একদিন যুবকটি পানির কলসী নিয়ে তাদের বাড়িতে এসে ঘরের দরজায় করাঘাত করল। কলসী ভর্তি পানি বাড়িতে রেখে খালী কলসী নিয়ে ফেরত যাবে। খালেদের বোন দরজা খুলে খালি কলসী ঘরের বাইরে রাখল। যুবকটি পানি ভর্তি কলসীটি রেখ...

স্বামী বা স্ত্রী দুরে অবস্থান করলে ৭ বিষয় খেয়াল রাখুন

Image
বহু দূরে থেকেও যারা একে অপরের একান্ত মানুষ, তাদের জন্যে সম্পর্কের বিশেষ যত্ন নেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ। সাধারণত স্বামী বিদেশে থাকেন কিংবা কিছু সময়ের জন্য কাজের তাগিদে দেশের অন্য কোথাও, এমন মানুষদের মাঝে মনের টান ধরে রাখতে বাড়তি কিছু করতে হয়। আধুনিক যুগে এই সম্পর্ককে আগের মতোই রাখতে নিন ৭টি পরামর্শ। ১. একটা লক্ষ্য স্থির করুন : দুজনের মাঝে পথের বিশাল দূরত্ব থাকলে দুজনেরই ভবিষ্যত লক্ষ্যটা স্থির করে নিতে হবে। এভাবে আজীবন সম্পর্ক টেকে না। এখন হয়তো দূরে রয়েছেন, কিন্তু ভবিষ্যতে কি করবেন এবং কিভাবে আবার দুজন একসঙ্গে থাকতে পারবেন তা নিয়ে পরিকল্পনা করে রাখুন। তাহলে এই লক্ষ্যকে সামনে রেখে মানুষ এগিয়ে যেতে পারে। ২. মনের কথা তুলে ধরুন : দূরে থাকা অবস্থায় দুজনের নানা বিষয় নিয়ে মনে সন্দেহ দানা বাঁধতে পারে। তাই কিছু বিষয় পরিষ্কার করে নিন। একজন অপরের অনুপস্থিতিতে কি কি করতে পারবেন বা পারবেন না, তা নিয়ে কথা বলুন। আপনার মনে যদি বিশেষ কিছু করার ইচ্ছা থাকে তবে তা পরিষ্কারভাবে তুলে ধরুন। এতে করে বিশ্বস্ততা নষ্ট হবে না। ৩. দূরে থেকেও একসঙ্গে থাকুন : দুজনের দেহ দুটো বহু দূরে রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে, আপ...

তুই বিয়ে করবি? হাঃহাঃহাঃ..

Image
ভার্সিটির শেষ বর্ষে বিয়ে করলাম, বর্তমান আদু ভাই টাইপ সমাজে এটা নাকি অল্প বয়সে বিয়ে করা। যাই হোক , আমি আর আমার বউ সি এন জির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, হঠাৎ ভার্সিটির এক স্যারের সাথে দেখা, আমার মত একজন দাঁড়িওয়ালা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলো এক নিকাবির পাশে। ব্যস, স্যার ২+২=৪ মিলায় দিলেন। – কি ব্যাপার ! তুমি বিয়া করসো নাকি ! – জ্বি স্যার ! – হুহ ! ( স্যার একটা অদ্ভুত শব্দ করলেন, উচ্চারণটা হুহ+ঘুত এর কাছাকাছি, অবজ্ঞাসূচক ও ব্যাঙ্গাত্মক। কিছু বলার সুযোগ না দিয়েই তিনি তার আয়নার মত চকচকে শেভ করা গালে বিকালের রোদ প্রতিফলিত করতে করতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন) ফিতনা থেকে বাঁচার জন্য ও নিজের পবিত্রতা রক্ষার জন্য আল্লাহর দেয়া সমাধান গ্রহণের বিকল্প নেই। যখন অনুভব করলাম সমাধান গ্রহণের সামর্থ্য ও তাওফিক উভয়টাই আল্লাহ করে দিয়েছেন তখন আর দেরি করা নির্বুদ্ধিতা বলে মনে হল। সমাধানের প্রথমটা হল সিয়াম বা চলতি কথায় রোযা রাখা, আর দুই নাম্বার বিয়ে করা ! ১ নাম্বার সমাধানটা স্থায়ী সমাধান নয়, বিশেষ অবস্থায় অস্থায়ী সমাধান, আর ২ নম্বর হচ্ছে স্থায়ী ও অপেক্ষাকৃত উত্তম সমাধান। দাওয়াতের কাজ নাকি ঘর...

বিয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী হলো ধর্ষক

Image
এই মাথামোটা মানুষগুলো বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলছে এবং বাল্য প্রেমের দিকে আহবান এবং উৎসাহিত করছে । এরা বৈধ উপায়ে শারীরিক সম্পর্কের বিরুদ্ধে অর্থ্যাৎ বিয়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কারন বৈধ পথ নিষিদ্ধ করতে পারলেই তো আর থাকে অবৈধ পথ ।আর তারা অবৈধ পথে বাছবিচার হীন ভাবে কূবৃত্তি মেটানোর ব্যবস্থা করতেছে । …তারা বলে অল্প বয়সে বিয়ে করলে স্বাস্থ খারাপ হয় । আজব লাগে তাদের মূর্খের মতো কথা বলতে দেখলে । আরে মাথামোটা গন্ডমূর্খ বিয়ে করলে নয়, অল্প বয়সে বাচ্চা নিলে হয়তো স্বাস্থ খারাপ হয় । তো অল্প বয়সে বাচ্চা নেওয়া নিষিদ্ধ করুন , বিয়ে নিষিদ্ধ করছেন কেনো??? আসলে বিয়ে নিষিদ্ধ করতে পারলেই তো যাকে তাকে লাগনো যায়, ধর্ষণ করা যায় , নারীদের পন্য হিসেবে পতিতালয়ে ব্যবহার করা যায় । ….প্রকৃত পক্ষে দেখা গেছে যৌবন আসার পরও দেশের মানব রচিত আইনের কারনে বিয়ে করতে না পেরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে মান ইজ্জত, কুমারিত্ব হারায় সেই সাথে আল্লাহ তা’য়ালার আদেশ লঙ্ঘন করে পরকালও হারায় । অর্থ্যাৎ এই মানব রচিত আইন মানুষকে আল্লাহ তা’য়ালার আইন না মানতে বাধ্য করছে । …তারপর দেখা গেছে অবৈধ সম্পর্ক দুই দিন পর ভেঙ্গে যায় , আবার আরেকটা অবধ...

পৃথিবীর সবচেয়ে জ্ঞানী কে?

Image
হযরত ইবনু আব্বাস (রা:) হ’তে বর্ণিত তিনি বলেন, হযরত উবাই ইবনু কা‘ব (রা:) রাসূলুল্লাহ (সা:) হ’তে আমাদের নিকট বর্ণনা করেছেন যে, হযরত মূসা (আঃ) একদা বনী ইসরাঈলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাঁকে জিজ্ঞেস করা হ’ল, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমিই সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করার কারণে আল্লাহ্ তাকে তিরস্কার করে বললেন, বরং দু’সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে, যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মূসা (আঃ) বললেন, ‘হে আমার প্রতিপালক! তার নিকট পৌছাতে কে আমাকে সাহায্য্ করবে? কখনো সুফইয়ান এভাবে বর্ণনা করেছেন, আমি কিভাবে তাঁর সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হ’ল, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও। যেখানে তুমি মাছটি হারাবে, সেখানেই আমার সে বান্দা আছে। অতঃপর হযরত মূসা (আঃ) একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তাঁর সঙ্গী ইউশা বিন নূনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন।মূসা (আঃ) ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর সে সমুদ্রে সুড়ঙ্গের মত পথ করে নিল।আর আল্লাহ্ মাছট...

এই দেখুন সতী নারী.

Image
সতী নারীরা এমনই হয় সতীসাধ্বী নারীর সম্ভ্রম খোয়ানো যায় না। নষ্ট করা যায় না তার ইজ্জত সম্মান। সতীত্ব ও সম্ভ্রম রক্ষার প্রশ্নে প্রয়োজনে সে অকাতরে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। বিলিয়ে দেয় সব কিছু। এ চির সত্যটিই প্রমাণ করার জন্য ইমাম খাত্তাবী ( রহঃ ) তাঁর বিখ্যাত গ্রন্থ 'আদালাতুস সামা'য় একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন আজ থেকে চল্লিশ বছর আগে বাগদাদ শহরে এক কসাই ছিল। ফজরের অনেক আগেই সে দোকানে চলে যেত। সেখানে ছাগল জবাই করত এবং রাত থাকতেই বাড়ি ফিরে আসত। অতঃপর কিছু বেলা উঠলে সবকিছু ঠিকঠাক করে গোশত বিক্রির জন্য দোকান খুলে বসত। একদিন সে ছাগল জবাই করে বাড়ি ফিরছিল। তখনো রাতের আঁধার কাটেনি। আজ অনেক রক্ত লেগেছে তার জামা-কাপড়ে। পথিমধ্যে সে গলির মধ্যে একটা কাতর আর্তনাদ শুনতে পায়। আর্তনাদের আওয়াজ লক্ষ্য করে সে দ্রুত সামনে অগ্রসর হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পরই হঠাৎ একটা মানব দেহের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। কসাই বেচারা সোজা হয়ে দাঁড়ালো। সে দেখল একটা লোক মটিতে গড়াগড়ি খাচ্ছে। ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত। জখম গুরুতর। ওকে বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দরদর করে রক্ত বেরুচ্ছে। ছুরুটা...

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়

Image
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের এমন কোনো সমস্যা বা এমন কোনো দিক ও বিষয় নেই ইসলাম যে ব্যাপারে সমাধান বা পথ-নির্দেশনা প্রদান করেনি। একজন পুরুষ এবং একজন নারীর বৈধ সম্পর্ক-বিবাহের মাধ্যেম একটি পবিত্র সংসার রচিত হয়। একটি দাম্পত্য জীবনের সূচনা এবং যাপন নিশ্চত হয়। একটি সংসার বা একটি দাম্পত্য জীবনের নানান মৌলিক উপাদান-বিষয়ের মাঝে স্বামী-স্ত্রী যৌন জীবন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন স্বামী বা একজন স্ত্রী দাম্পত্য জীবনের এই যৌন আয়োজনে সুখি না হলে কোনো ভাবেই সুখি হয় না তাদের দাম্পত্য জীবন। যদিও একটি বিবাহ বা একটি সংসার-দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য যৌনতা নয় তবুও মৌলিক এই উপাদানের অভাবে অনেক সময়ই ভেঙ্গে যায় অনেক সংসার। অথচ যৌন শক্তিকেন্দ্রিক এই অভাব-অক্ষমতা কিন্তু চিরস্থায়ী কোনো সমস্যা নয়। অনেক পুরুষ বা নারী নিজের অশুভ কর্মফলের কারণে এমন সমস্যায় ভোগেন আবার অনেকে এমন অভাব- অক্ষমতার শিকার হন বিভিন্ন পারিপার্শিক কারণে। কারণ যাই হোক সমস্যার সমাধান রয়েছে এবং ইসলাম এই প্রকারের সমস্যার সমাধানে বেশ গুরুত্ব প্রদান করেছে। আল্লাহ মহানের সৃষ্টি অপার। মানুষের খাদ্য- পানীয় হিসেবে অসংখ্য...

বেশী দিন বাচঁতে বিয়ে করুন তারাতারি

Image
বেশিদিন বাঁচতে বিয়ে করুণ দ্রুত! বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়। মৃত্যু ঝুঁকিও অনেকাংশে কমে যায়। অবশ্যই বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। সম্প্রতি মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার পর এমন তথ্যই জানালেন। নতুন এই গবেষণাটি সেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা। ইলিন বলছেন, মাঝবয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এ বয়সে একাকিত্ব মানুষকে ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে। একজন মানুষের সার্বিক জীবনধারণ প্রক্রিয়ার ওপর বিয়ে ইতিবাচক প্রভাব ফেলে। বিবাহিত জীবনে যাঁরা সুখী তারা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন। ৪০ বছর বয়সের পর একাকী থাকা, সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে নতুন করে বিয়ে না করা অসময়ে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এমনকি ৬০ বছর বয়স পর্যন্ত পৌঁছানোটাও দুষ্কর হয়ে যায়। বিবাহিত যে ব্যক্তিদের ধূমপান বা অ্যালকোহলের বদভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও অবিবাহিতদের তুলনায় মাঝবয়সে বেঁচে থাকার সম্ভাবনা ২ দশমিক ৩ গুণ বেশ...

প্রেম নয় বিয়ে করুনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন

আলহামদুলিল্লাহ। প্রথমত, একজন নারী ও একজন পুরুষের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক, যাকে লোকে “প্রেম” বলে থাকে সেটা কতগুলো হারাম জিনিসের সংমিশ্রণমাত্র যা শারীয়াহ এর সাথে সাংঘর্ষিক। কোন বিবেকসম্পন্ন লোকেরই সন্দেহ থাকতে পারে না যে বিষয়টি হারাম কেননা এতে একজন পুরুষকে তার মাহরাম নন এমন মহিলার সাথে একাকী কাটানো, তার দিকে তাকানো, স্পর্শ করা, চুমো খাওয়া কিংবা প্রেমালাপ ইত্যাদি করতে হয় যাতে প্রবৃত্তি জড়িত থাকে। এ ধরনের সম্পর্ক এর চাইতেও মারাত্নক দিকে গড়াতে পারে, যেমনটি বর্তমানে ঘটছে। দ্বিতীয়ত, গবেষনায় দেখা গেছে, একজন পুরুষ ও একজন মহিলার মধ্যকার বিবাহপূর্ব প্রেমের উপর ভিত্তি করে গড়ে ওঠা বৈবাহিক সম্পর্ক ব্যর্থ হয়, অন্য দিকে যে সকল বিয়ে এ ধরনের হারাম সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠে নি যেগুলোকে লোকেরা “প্রথাগত বিয়ে” বলে থাকেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়। একজন ফ্রেঞ্চ সমাজবিজ্ঞানী কর্তৃক মাঠপর্যায়ে চালানো এক গবেষনায় উঠে এসেছে, “যখন দুই পক্ষ বিবাহ পূর্ব প্রেমের সম্পর্কে লিপ্ত হয় না তখন সে বিয়ের সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়” প্রফেসর ইসমাঈল আবদ’ আল বারি’ কর্তৃক প্রায় ১৫০০ পরিবারের ওপর চাল...