বিয়ে কী শুধু আনন্দ- বিনোদনের জন্য? না পড়লে মিস করবেন
বিবাহ শুধুই কি আনন্দ-বিনোদনের জন্য ? আমরা কি এমন করে কখনো চিন্তা করেছি বা চেয়েছি ? যুবক ভাই-বোনদের বিবাহর উদ্দেশ্য যেন আরেকজন সুলতান সালাহুদ্দিন জন্মের জন্য হয় । আল্লাহ আমাদের তাওফিক দান করুন । আমীন atik ullah atik এর ওয়াল থেকে “লেখাটি না পড়লে জীবনের অনেক বড় একটি বিষয়ের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হতে পারেন! এক: নাজমুদ্দীন আইয়ুব (রহ.)। সুলতান সালাহুদ্দীন আইয়ুবীর (রা.) পিতা। তার হাতে তিকরীতের শাসনভারের গুরুদায়িত্ব। কিন্তু বিয়ের বয়েস পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ের নামগন্ধ নেই। এটা দেখে ভাই আসাদুদ্দীন শিরকূহ চিন্তিত হয়ে পড়লেন: -কী ব্যাপার! তুমি বিয়ে করবে না? -আমার মনমতো পাত্রী পাচ্ছি না তো। -আমি পাত্রী দেখবো তোমার জন্যে? -পাত্রীটা কে শুনি? -মালিক শাহের মেয়ে অথবা নিযামুল মুলকের মেয়ে? -নাহ, তারা আমার কাঙ্খিত পাত্রী নয়। -তোমার কাঙ্খিত পাত্রীর বৈশিষ্ট্য কী বলো তো শুনি! -আমি চাই একজন সুশীলা স্ত্রী, যে আমার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে আমাকে একটি নেক সন্তান উপহার দিবে। সে সন্তানকে যথাযথ লালন-পালন করে বড় করবে। বড় হয়ে সে ছেলে হবে একজন দুর্দান্ত ঘোড়সওয়ার, সাহসী ম...