Posts

কথাটি কি দয়ার্দ্র? - রেহনুমা বিনত আনিস।

Image
কথাটি কি দয়ার্দ্র? লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ০২ অক্টোবর ২০১২, দুপুর ১২:৪২ ছোটবেলায় Readers Digest এ একটা প্রবচন পড়েছিলাম। কথাগুলো মনে গেঁথে গেছিল: ‘According to an Islamic proverb, before you speak a single word it should cross three doors. At the first door the gatekeeper asks, ‘Is it necessary?’ At the second the gatekeeper asks, ‘Is it true?’ At the third, ‘Is it kind?’  যারা কথা বেশি বলেন তাদের সবারই অভিজ্ঞতা রয়েছে কোন না কোন সময় কোন বেফাঁস কথা বলে মাত্র ‘oops’ করে দুহাতে নিজের মুখ নিজেই চেপে ধরার। কিন্তু ততক্ষণে তীর ছুটে গেছে, হয়ত লক্ষ্যভেদও হয়ে গিয়েছে, সময়ের চাকা ঘুরিয়ে কোনভাবেই তাকে আর ফিরিয়ে নেয়া সম্ভব না।  আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, ‘যে আল্লাহ এবং প্রতিফল দিবসে বিশ্বাস রাখে তার উচিত হয় ভাল কথা বলা নয় চুপ করে থাকা’ (বুখারী)। অধিকাংশ ভুল বোঝাবুঝির সূচনা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যা গড়াতে পারে হাতাহাতি থেকে যুদ্ধ পর্যন্ত। অধিকাংশ অপ্রয়োজনীয় কথাই গীবত শ্রেণীভুক্ত, আর কিছু হোল অহেতুক আড্ডা বা হাসিঠাট্টা জাতীয় কথাবার্তা যা অনেক সময় সীমারেখা অতিক্রম করে যায়, সম...

জীবনের উদ্দেশ্য - রেহনুমা বিনত আনিস।

Image
জীবনের উদ্দেশ্য লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ৩১ জুলাই ২০১২, সন্ধ্যা ০৬:৪৮ আইসল্যান্ডের এক যুবক, বয়স ২৭, পেশায় জেলে। নিজের নৌকা নেই তাই অন্যদের নৌকায় ভাড়া খাটে।  সেদিন প্রচন্ড ঠান্ডা হলেও আবহাওয়া শান্তই ছিল। ওরা চারজন যখন নৌকা নিয়ে রওয়ানা দিল তখন সমুদ্রের পানি হ্রদের মত শান্ত। আধঘন্টা পর ফিয়র্ডের খাঁজে মাছ শিকার করছিল ওরা, মাছ পাওয়া যাচ্ছিল ভালই। হঠাৎ ফিয়র্ডের পানি অশান্ত হয়ে উঠতে লাগল, কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখতে পেল সাগরের শান্ত পানিগুলো নৌকার খুব কাছেই চক্রাকারে ঘুরপাক খেতে শুরু করেছে। ইঞ্জিনে জোর টান দিয়ে ঘুর্ণিপাকের কাছ থেকে নৌকা সরিয়ে নেয়ার চেষ্টা করল ক্যাপ্টেন। প্রাণপনে চেষ্টা করেও যখন সে বুঝতে পারল নৌকা ঘুর্ণিপাকে প্রবেশ করছে তখন নিরুপায় হয়ে সে সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করতে নির্দেশ দিল। পানি ছিল প্রচন্ড ঠান্ডা, দ্রুত পানি থেকে শুকনো জায়গায় উঠতে না পারলে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত। কিন্তু সলিল সমাধি থেকে প্রাণরক্ষা করতে চাইলে এর কোন বিকল্প ছিলোনা। আশেপাশে কোন নৌকার চিহ্ন পর্যন্ত নেই, মাটি অনেক দূরে, সাঁতার দিতে গেলে দেহ তাপশূণ্য হয়ে নিশ্চিত মৃত্যু। তব...

জীবনের উদ্দেশ্য - রেহনুমা বিনত আনিস।

জীবনের উদ্দেশ্য লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ৩১ জুলাই ২০১২, সন্ধ্যা ০৬:৪৮ << আগের পোস্ট পরের পোস্ট >> আইসল্যান্ডের এক যুবক, বয়স ২৭, পেশায় জেলে। নিজের নৌকা নেই তাই অন্যদের নৌকায় ভাড়া খাটে।  সেদিন প্রচন্ড ঠান্ডা হলেও আবহাওয়া শান্তই ছিল। ওরা চারজন যখন নৌকা নিয়ে রওয়ানা দিল তখন সমুদ্রের পানি হ্রদের মত শান্ত। আধঘন্টা পর ফিয়র্ডের খাঁজে মাছ শিকার করছিল ওরা, মাছ পাওয়া যাচ্ছিল ভালই। হঠাৎ ফিয়র্ডের পানি অশান্ত হয়ে উঠতে লাগল, কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখতে পেল সাগরের শান্ত পানিগুলো নৌকার খুব কাছেই চক্রাকারে ঘুরপাক খেতে শুরু করেছে। ইঞ্জিনে জোর টান দিয়ে ঘুর্ণিপাকের কাছ থেকে নৌকা সরিয়ে নেয়ার চেষ্টা করল ক্যাপ্টেন। প্রাণপনে চেষ্টা করেও যখন সে বুঝতে পারল নৌকা ঘুর্ণিপাকে প্রবেশ করছে তখন নিরুপায় হয়ে সে সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করতে নির্দেশ দিল। পানি ছিল প্রচন্ড ঠান্ডা, দ্রুত পানি থেকে শুকনো জায়গায় উঠতে না পারলে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত। কিন্তু সলিল সমাধি থেকে প্রাণরক্ষা করতে চাইলে এর কোন বিকল্প ছিলোনা। আশেপাশে কোন নৌকার চিহ্ন পর্যন্ত নেই, মাটি অনেক দূরে, সাঁতার দিতে ...

দাম্পত্য - চতুর্থ পর্ব - নুসরাত রহমান।

Image
আমার বিয়ের আগে একটা মাত্র উপদেশ পেয়েছিলাম আমার এক কাজিনের থেকে, সে বলেছিল, যত যাই হোক, তোদের একটা কমন পয়েন্ট অব ইন্টারেস্ট রাখবি। যাতে তোদের শখের জিনিসটা নিয়ে আলোচনা করতে পারিস, দেখবি অনেক ঝড়ের মধ্যেও ওটা তোদের কাছাকাছি রাখবে। আমি এত ভাল বুঝি নাই। কমন পয়েন্ট অব ইন্টারেস্ট – আমাদের ত আনকমন ইন্টারেস্ট খুঁজে পাওয়াই কষ্ট বেশি। এক সাবজেক্টে পড়াশুনা করেছি, এখনও একই জায়গায় একসাথে পড়ি, কমন না কী? সবই ত কমন। যাই হোক, মূল্যবান উপদেশটার মাথা মুণ্ডু হদিস করতে না পেরে শিকেয় যত্ন করে তুলে রেখেছিলাম। ল্যাব এ জয়েন করার পর আমার সুপারভাইজর কাপলটাকে দেখে খুউব ভাল লাগত। ভদ্রলোক বেশ আলাভোলা সাইন্টিস্ট, ভদ্রমহিলা খুব কেয়ারিং, অর্গানাইজড। আমরা বাসায় এসে বলাবলি করতাম, আমরা ওদের মত কাপল হব, হ্যা? একই ওয়ার্কপ্লেসে কাজ করাটা অনেকটা ঘরের কাজ ভাগাভাগি করে করার মত। পারস্পরিক সমঝোতা তৈরি হওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। উল্টোটাও হতে পারে, ব্যক্তিত্বের সংঘাত আরো বেড়েও যেতে পারে, কারণ ভুলগুলো আরো বেশি চোখে পড়বে। কিন্তু ভলান্টারি কাজ একসাথে করার মধ্যে যে আনন্দ তার কোন তুলনা হয়না। এতে ত কোন কিছু পার্থিব ...

দাম্পত্য -৩য় পর্ব - নুসরাত রহমান।

Image
কমফোর্ট আর স্বস্তি একটা ঘরে সুখের ফোয়ারা বইয়ে দিতে পারে সত্যি, কিন্তু এর বাইরেও দাম্পত্য জীবনে অনেক কিছুই করার আছে। স্বামী স্ত্রী উত্তম বন্ধু রূপে শুধু একে অপরকে নিরাপত্তাই দিয়ে যাবে জীবনভর, এর বাইরে আর কিছু নয় – ব্যাপারটা এমন নয়। আর চাহিদা অনুযায়ী পরিপূর্ণ আরাম না পেলেই যে সংসার উচ্ছন্নে যাবে – তাও না। পুরোপুরি স্বতন্ত্র দু’জন মানুষের আচরণ সব সময়ই পছন্দ মত হবে – এমন ভাবাটা ঠিক না। পদে পদে কমফোর্ট নষ্ট হবে, কমিউনিকেশন এর সব চেষ্টা ব্যর্থ হবে, ক্ষুদ্রতা দেখে বুক ভেঙে যাবে – সম্মানের বদলে জায়গা করে নেবে করুণা – এমন অনেক কিছুই হতে পারে। তখন কি আল্লাহর প্রতিশ্রুত শান্তি সে ঘর থেকে হারিয়ে যাবে? বিয়ের উপর যে এত বার করে গুরূত্ব আরোপ করা হয়েছে, রাসুলুল্লাহ (স) যে বলেছেন, দ্বীন এর অর্ধেক হচ্ছে বিবাহ – তা কি দুটো ব্যক্তিত্বের অসামঞ্জস্যেই ভুল হয়ে যাবে? তা কী করে হয়? আমার কাছে মনে হয় দাম্পত্যের দ্বিতীয় স্তরের পূর্ণতা আসে যখন স্বামী স্ত্রী সত্যি সত্যি একে অপরকে পূর্ণতা দেয়ার জন্য চেষ্টা করে। যখন একজন অপরজনের দোষত্রুটি গুলি চিহ্নিত করে সেগুলি বদলানোর জন্য কাজ করে। আমি ফাইন্যান্সিয়া...

দাম্পত্য - ২য় পর্ব - নুসরাত রহমান।

Image
দাম্পত্য জীবনে হারমনি প্রতিষ্ঠা করা এমন না যে একটা তুড়ি বাজালাম আর হয়ে গেল। ইনফ্যাক্ট প্রতিদিনের কাজকর্মের মুখ্য উদ্দেশ্যই আমাদের হয়ে গেছে হারমনি আনা, যতক্ষণ এক সুরে সুর বাজে, মনে হয় এর বেশি আর কী চাওয়ার আছে জীবনে? কিন্তু মানুষ ত অনেক ভাবেই দুজনে মিলে সুখে থাকতে পারে, তাই না? স্বার্থপরের মত, ভোগবিলাসীর মত, অন্যায়কারীর মত – এদের হারমনিও ত হারমনি। কিন্তু তাতে স্বর্গীয় সুখ কই? ফেরেশতাদের ডানা বিছানো ‘সুকুন’ কই? আল্লাহ যে বলেছেন অমন পরিবারে তিনি রহমত নাযিল করেন, ফেরেশতারা সে পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন? আস্তে আস্তে মনে হল, দাম্পত্য নিয়ে মানুষ তিন স্তরে সন্তুষ্ট থাকতে পারে। এক, একজন আরেকজনের কমফোর্ট হবে। তা শুধু খাবার দাবার, আর অন্যান্য শারীরিক কমফোর্ট ই না। দু’জনের নিজস্ব জগতের অশান্তি শেয়ার করে হালকা হবে, বাইরে অনেক অপমান সহ্য করে ঘরে এসে নিশ্চিন্তে মাথা গুঁজতে পারবে। এমন নিরাপত্তা আর প্রশান্তি পেলে একটা সংসারে আসলে আর কিছু লাগেনা। রাসুলুল্লাহ (স) তাঁর পনের বছরের বড় (এ নিয়ে দ্বিমত চলছে আজকাল) স্ত্রীর কাছে এতটাই নিরাপত্তা, সম্মান আর ভালবাসা পেয়েছিলেন, খাদিজা (রা...

দাম্পত্য -১ম পর্ব - নুসরাত রহমান।

Image
আমার বিয়ের পর থেকে বিবাহ নামক সম্পর্কের বাঁধনটা নিয়ে অনেক ভেবেছি। ধুম ধাম করে বড় করে মেহেদী, বিয়ে, রিসেপশন এর পরে কী হয়? জমকালো সাজে বউটা বেশ আনন্দের সাথে নতুন ঘরে পা রাখে। তারপর কী হয়? আনুষ্ঠানিকতার লৌকিকতা যত ফিকে হয়ে আসে, মেহেদীর নকশা যত মিলিয়ে যেতে থাকে, বউটাও কি তত মেয়ের মত হয়ে মিশে যায় এই পরিবারে? অচেনা বা অর্ধচেনা মানুষটি কি তার বাকি সব বন্ধনের অভাব ভুলিয়ে দিতে পারে? বিয়ের আগে আমার একমাত্র বিবাহিত বান্ধবীর কাছে জানতে চেয়েছিলাম, বিয়েটা আসলে কী বল্ ত? তুই তোর বরকে কি মাথায় করে রাখিস? কোন কিছু পছন্দ না হলে কী করিস? বাবা মায়ের কথা যেমন আমরা পছন্দ না হলেও মেনে নেই, এখানেও কি তুই তাই করিস? নাকি বন্ধুর মত মতে না মেলা পর্যন্ত গলা ফাটিয়ে তর্ক করিস? ওর কোন একটা কাজ অন্যায় দেখলে তুই কীভাবে সামলাস? ইত্যাদি ইত্যাদি। আচ্ছা পাঠক, বলুন ত, আপনাদের মধ্যে কি একজনও আছে যে বিয়ের আগে এসব ব্যাপারে স্পষ্ট ধারণা নিয়ে আসে? একজনও কি আছে যে বলতে পারে, না, আমার মা আমাকে এগুলো শিখিয়ে দিয়েছেন? ছেলেদের অবস্থা ত আরো ভয়াবহ। ছেলেকে স্বামী হওয়ার জন্য প্রস্তুত করার দায়িত্ব বাবার, এইটাত বাব...

বোন!! লজ্জা কর, ভয় কর আল্লাহকে।

Image
বোন!! লজ্জা কর, ভয় কর আল্লাহকে লিখেছেন : রুমা বিনতে আপুণি (আলোর পথে) আমার ভেতর থেকে প্রচন্ড তাগিদ না পেলে আমি লিখতে বসিনা। ওটা আমার কাজও না। ঘন্টার পর ঘন্টা কথা বলতেও আমার আপত্তি নেই যতটা আপত্তি এই লিখার ক্ষেত্রে। এই লিখা যখন লিখছি তখন প্রচন্ড রাগে আমার গা জ্বলছে। আমি এত ভূমিকা না করে সরাসরি আসল কথায় আসি। স্পা না করলে কি মেয়েরা মরে যাবে? বাঙ্গালী মেয়ারা যথেষ্ঠ রূপবতী। এই রূপ গত কয়েক বছরে ধুম করে জেগে ওঠেনি। তারা আগেও রূপবতী ছিল এখনো আছে। আমি জানিনা যে স্পা তে এমন কি আছে যে তার রূপে এমন বিশেষ কিছু অ্যাড করবে যা না থাকলে তার জীবন চলবেনা? যার কারনে অন্য একজন মানুষের সামনে আধা নগ্ন হয়ে body message করাতে হবে। লজ্জা শরমের মাথা কি কাঁচাই খেয়ে ফেলছি আমরা? আমাদের মায়েরা ,দাদীরা,নানীরা তো কোনদিন এইসব করেনি। তাতে কি আমাদের বাবারা, নানারা,দাদারা তাদের ছেড়ে চলে গেছে? না তাদের বিয়ে হয়নি? কি ক্ষতি হয়েছে তাদের যারা নিজেদের অন্যের সামনে কাপড় খুলে শরীর মর্দন করান নি? আমি নিজে মেয়ে মানুষ। আমি খুব ভাল করেই জানি মেয়েরা এত সাজ গোজ কেন করে। খুবই সিম্পল উত্তর। মানুষ তাদের দিকে তাকাবে , প্রশংসা...

মহিলাদের ভ্রু প্লাক( সরু করা) করা হারাম দলিল সহ ...।

Image
মহিলাদের ভ্রু প্লাক করা হারাম দলিল সহ ...। অনেক মহিলাই আছে যারা মনে করেন যে ভ্রু প্লাক করলে তাদের বেশি সুন্দর দেখা যায়। আর ভ্রু প্লাক কে ছোট গুনাহ ভেবে এরিয়ে চলেন। কিন্তু মহিলাদের ভ্রু প্লাক করা যে হারাম এটা তারা জানেন না। তাই মহিলাদের ভ্রু প্লাক করা যে হারাম টা দলিল সহ পোষ্ট ▣ আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ‘মহান আল্লাহ পাক উনার অভিশাপ হোক সেই সবনারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়, এবং সেসব উপর, যারা ভ্রু চেঁছে সরু (প্লাক) করে, যারা সৌন্দর্য মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা মহান আল্লাহ পাক উনার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।’ ▣ ইবনে উমার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, বীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। [সহীহ বুখারী ৫৯৩৭, ৫৯৪০, ৫৯৪২, ৫৯৪৭] *মেয়েদের মধ্যে বিশেষ করে কলেজ ও ভার্সিটি পড়ুয়া তরুণীরা নিজেকে স্মার্ট আধুনিকা প্রমা...

মেয়েদের চুল ছোট করে কাটা যাবে না !!!

Image
মেয়েদের চুল ছোট করে কাটা যাবে না !!! আলেমগণ মেয়েদের চুল ছোট করে কাটা নিষিদ্ধ করেছেন ২টি হাদিসের বক্তব্যকে সামনে রেখে - ১. অমুসলিমদের অনুসরণ করা ২. ছেলেদের সাদৃশ্য ধারণ করা **১ম হাদিসঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।” [আবূ দাউদ, ৪০৩১] অমুসলিম নারীরা চুল ছোট রাখে। তাই তাদের অনুসরণ করা নিষিদ্ধ। **২য় হাদিসঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওইসব নারীদের লা’নত করেন, যারা পুরুষের সাদৃশ্য গ্রহন করে এবং ওইসব পুরুষদের লা’নত করেন যারা নারীদের সাদৃশ্য গ্রহন করে। [বুখারী, ৭/২০৫] বর্তমান সময়ের ফ্যাশন সচেতন বোনেরা অনেকেই চুল ছোট প্লাক করে থাকেন এবং নানা রঙের নানা ধরনের কাটিং ও ব্যাবহার করে থাকেন। অথচ যারা এমন করেন, রাসুল (সাঃ) তাদেরকে অভিশাপ দিয়েছেন। কাজেই বোনেরা আল্লাহর ভয়ে এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। ● ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। [সহীহ বুখারী ৫৯৩৭, ৫৯...

এক গুচ্ছ গোলাপ রেহনুমা বিনত আনিস ।

Image
এক গুচ্ছ গোলাপ লিখেছেন রেহনুমা বিনত আনিস জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে নীনা, কিসের দিকে বা কতক্ষণ তা সে নিজেও জানেনা। গত একটা বছর ওর জীবনের অধিকাংশ সময় কেটেছে এই জানালাটার পাশে। দিনরাত সে কি ভাবে সে নিজেই জানেনা। বেশিরভাগ সময় সে মনে করার চেষ্টা করে ঠিক কি ঘটেছিল সেদিন, কিন্তু স্পষ্ট করে কিছুই মনে করতে পারেনা। যতটুকু মনে পড়ে খুব নগন্য কিছু একটা বিষয় নিয়ে তুমুল তর্ক বেঁধে যায় রাশেদের সাথে। কথাকাটাকাটির এক পর্যায়ে আচমকা ঐ তিনটি নিষিদ্ধ শব্দ উচ্চারণ করে বসে রাশেদ, বাকহারা হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নীনা, হঠাৎ ওর খেয়াল হয় রাশেদের দিকে তাকাবার অধিকার হারিয়ে ফেলেছে সে, দ্রুত মাথায় কাপড় দিয়ে সরে পড়ে অন্যঘরে। সেদিনই মা বাবা গিয়ে ওকে এই বাসায় নিয়ে আসে, আর সেদিন থেকেই এই জানালাটা হয়ে যায় ওর দিনরাতের সঙ্গী। ও জানে ওকে নিয়ে বাবামার চিন্তার অন্ত নেই, কিন্তু কেন যেন নিজেকে দিন দিন হারিয়ে ফেলছে নীনা, এখন আর স্বাভাবিক হবার চেষ্টাও করতে ইচ্ছে করেনা। কানে এসেছে রাশেদ আবার বিয়ে করেছে, মাস তিনেক হবে। এবার তো সে ওকে ভুলে যেতে পারে, জীবনের পাতা উল্টে নতুন ছবি আঁকা শুরু করতে পারে, কিন্তু কেন যেন কিছুই করা...

জাররা জাররা - রেহনুমা বিনত আনিস ।

Image
জাররা জাররা লিখেছেনঃ রেহনুমা বিনত আনিস আমার পাগলপ্রায় অবস্থা! জীবনমরণ সমস্যা! বিশ হাজার টাকার জরুরি প্রয়োজন! ব্যাঙ্কে একটা ফিক্সড ডিপোজিট ছিল। চাকরীর শুরুতে ঠিক করেছিলাম যত কষ্টই হোক এটা চালু রাখব। অন্তত মাসে মাসে পাঁচশ টাকা তো জমবে! নইলে এদিক সেদিক করে বাজে কাজেই খরচ হয়ে যাবে টাকাটা। আজ ঐ ফিক্সড ডিপোজিট ভাঙ্গিয়ে দশ হাজার টাকা পেলাম। কিন্তু এতে তো মাত্র অর্ধেক হোল, বাকি অর্ধেক আমি কোথায় পাই? বাসায় এসে আলমারী খুলে মাসখরচের টাকার বান্ডিলটা বের করলাম। দৈনন্দিন খরচের জন্য রাখা টাকার মধ্যে পাঁচহাজার টাকা পেলাম, মনটা খুশিতে ভরে গেল! আমি কি কখনো ভেবেছিলাম এই টাকাও এই দুঃসময়ে কাজে লাগবে?! কিন্তু আমার এখনো পাঁচ হাজার টাকার ঘাটতি। কি করি, কি করি? পুরা ঘর তছনছ করে ফেললাম। পড়ার টেবিলের ড্রয়ারে খুচরা টাকাগুলো থাকে, ওখানে একটাকা দু’টাকা খুচরা পয়সা সব মিলিয়ে পেলাম একশ আশি টাকা। ডাইনিং রুমের শেলফে একটা বিশ টাকার নোট খুঁজে পেলাম, কবে রেখেছি মনে নেই, কিন্তু ভুলে গিয়ে ভালই হয়েছে, এখন কাজে লাগছে। কে যেন দরজায় বেল দিল। উফ! এখন কি সময় আছে? পাশের বাসার আপা। আমাকে দেখে একগাল হেসে একটা পাঁচশ টাকার নোট ধরিয়ে দি...

জীবনের উদ্দেশ্য - রেহনুমা বিনত আনিস।

Image
জীবনের উদ্দেশ্য লিখেছেনঃ রেহনুমা বিনত আনিস আইসল্যান্ডের এক যুবক, বয়স ২৭, পেশায় জেলে। নিজের নৌকা নেই তাই অন্যদের নৌকায় ভাড়া খাটে। সেদিন প্রচন্ড ঠান্ডা হলেও আবহাওয়া শান্তই ছিল। ওরা চারজন যখন নৌকা নিয়ে রওয়ানা দিল তখন সমুদ্রের পানি হ্রদের মত শান্ত। আধঘন্টা পর ফিয়র্ডের খাঁজে মাছ শিকার করছিল ওরা, মাছ পাওয়া যাচ্ছিল ভালই। হঠাৎ ফিয়র্ডের পানি অশান্ত হয়ে উঠতে লাগল, কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখতে পেল সাগরের শান্ত পানিগুলো নৌকার খুব কাছেই চক্রাকারে ঘুরপাক খেতে শুরু করেছে। ইঞ্জিনে জোর টান দিয়ে ঘুর্ণিপাকের কাছ থেকে নৌকা সরিয়ে নেয়ার চেষ্টা করল ক্যাপ্টেন। প্রাণপনে চেষ্টা করেও যখন সে বুঝতে পারল নৌকা ঘুর্ণিপাকে প্রবেশ করছে তখন নিরুপায় হয়ে সে সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করতে নির্দেশ দিল। পানি ছিল প্রচন্ড ঠান্ডা, দ্রুত পানি থেকে শুকনো জায়গায় উঠতে না পারলে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত। কিন্তু সলিল সমাধি থেকে প্রাণরক্ষা করতে চাইলে এর কোন বিকল্প ছিলোনা। আশেপাশে কোন নৌকার চিহ্ন পর্যন্ত নেই, মাটি অনেক দূরে, সাঁতার দিতে গেলে দেহ তাপশূণ্য হয়ে নিশ্চিত মৃত্যু। তবু যদি ভাগ্যক্রমে কোন নৌকা চলে আ...

যৌবনকালের এই আগুন যেভাবে লাগে।

Image
কম্পিউটার সামগ্রীর মূল্য এবং ইন্টারনেট সংযোগ সস্তা হওয়ার ফলে অধিক সংখ্যক যুবক ইন্টারনেট জগতের দিকে ঝুঁকে পড়ার সুযোগ পায়। ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রায় ৪ লক্ষ ওয়েবসাইটের সাথে তার যোগাযোগ স্থাপিত হয়। অনেক রক্ষণশীল পরিবারের সন্তানদের শুধু ইন্টারনেট ব্যবহারের ফলে নৈতিকতা দূর্বল হয়ে পড়ে।(ড. মোহাম্মদ মানজুরে ইলাহী) ফেইসবুকে যে ভাবে এই আগুন লাগতে পারেঃ- কিছুদিন আগে এক বোন আমাকে বলেছিল - ' দাওয়াত ও তাবলীগ ' জামায়াতের সবাই কেন ফেইসবুকে এসে দাওয়াতের কাজ করেনা? তাকে আমি বলেছিলাম - আপু , ফেইসবুক হচ্ছে একটা 'ফেতনা , ফেতনা , ফেতনা ''! নারী , গান , উলঙ্গতা, মিথ্যা , নানান মানুষের নানা অশ্লিল মত এবং প্রেম - ভালবাসার আবেগময়ই পোস্ট গুলো দেখে ' দাওয়াত ' যারা দিবে তাদের নিজের আমল আর বেশী খারাপ হয়ে যায় ।জীবনে কোন মেয়ের উলঙ্গ শরীর দেখি নি । আল্লাহ্‌ মাফ করে' ফেসিবুকে খুব সহজে এ গুলো আমার সামনে এসে যাচ্ছে । গান , মুভি শুনি না টাও সামনে আসতেছে ।প্রেম আবি জাবি নিয়ে মাথা ঘামাইনা কিন্তু সামনে এসে যাচ্ছে ! ফেইসবুকে কত রকম সম্পর্ক গড়ে উঠে তা আপনারা ভাল করেই জানেন। ইউরোপ অথবা বিদেশ...

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে তরুণ যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে।

Image
১. ইন্টারনেটের আড্ডায় নিমজ্জিত ৮০% যুবক পরবর্তীতে বিয়ে করে না। ২. এদের ৭০% নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করে এবং উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়ে। ৩. এদের ৫৫% তাদের পরিবারের কোন খোঁজখবর নেয়না। ৪. এদের অধিকাংশই খারাপ ওয়েবসাইট সমূহের ঠিকানা বিনিময় করে, এমনকি তাদের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহেও। ফলে এটি শিক্ষা কার্যক্রকে বড়ই বাধাগ্রস্ত করে। ৫. ইন্টারনেটে আসক্ত অধিকাংশ যুবকের শিক্ষা জীবনের উপর এর কুপ্রভাব পড়ে। তাদের কেউ কেউ লেখাপড়ায় অগ্রগামী থেকেও পরে পর্যায়ক্রমে পশ্চাদগামী হয়ে পড়ে। ৬. ইন্টারনেটে আসক্ততা নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠার পরিবর্তে অভ্যন্তরীন দ্বন্ধ-সংঘাতের ঘটনা ঘটায়। ফলে ইন্টারনেটের মাধ্যমে এক নতুন মুল্যবোধ গড়ে উঠে। ৭. যেমনি ভাবে ইন্টারনেট পারিবারিক বন্ধনকে শিথিল করে দেয়, তেমনি এর মাধ্যমে স্বাভাবিক বিবাহের মাধ্যমে গঠিত পরিবারতন্ত্র ধ্বংস প্রাপ্ত হয়। ফলে পরিবারের পরিবর্তে অবৈধ পন্থার অবাধ জীবন যাপনে এরা অভ্যস্ত হয়ে উঠে। এরা মনে করে যৌনতাই বিবাহের মূল উদ্দেশ্য, আর সে উদ্দেশ্য যদি বিবাহ ছাড়াই পূরণ করা সম্ভব হয়, তাহলে বিাবহের আর প্রয়োজন কি? অথচ ইসলামের দৃষ্টিতে বিবাহ বন্ধনে আরো অনেক গ...

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে তরুণ যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে।

১. ইন্টারনেটের আড্ডায় নিমজ্জিত ৮০% যুবক পরবর্তীতে বিয়ে করে না। ২. এদের ৭০% নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করে এবং উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়ে। ৩. এদের ৫৫% তাদের পরিবারের কোন খোঁজখবর নেয়না। ৪. এদের অধিকাংশই খারাপ ওয়েবসাইট সমূহের ঠিকানা বিনিময় করে, এমনকি তাদের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহেও। ফলে এটি শিক্ষা কার্যক্রকে বড়ই বাধাগ্রস্ত করে। ৫. ইন্টারনেটে আসক্ত অধিকাংশ যুবকের শিক্ষা জীবনের উপর এর কুপ্রভাব পড়ে। তাদের কেউ কেউ লেখাপড়ায় অগ্রগামী থেকেও পরে পর্যায়ক্রমে পশ্চাদগামী হয়ে পড়ে। ৬. ইন্টারনেটে আসক্ততা নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠার পরিবর্তে অভ্যন্তরীন দ্বন্ধ-সংঘাতের ঘটনা ঘটায়। ফলে ইন্টারনেটের মাধ্যমে এক নতুন মুল্যবোধ গড়ে উঠে। ৭. যেমনি ভাবে ইন্টারনেট পারিবারিক বন্ধনকে শিথিল করে দেয়, তেমনি এর মাধ্যমে স্বাভাবিক বিবাহের মাধ্যমে গঠিত পরিবারতন্ত্র ধ্বংস প্রাপ্ত হয়। ফলে পরিবারের পরিবর্তে অবৈধ পন্থার অবাধ জীবন যাপনে এরা অভ্যস্ত হয়ে উঠে। এরা মনে করে যৌনতাই বিবাহের মূল উদ্দেশ্য, আর সে উদ্দেশ্য যদি বিবাহ ছাড়াই পূরণ করা সম্ভব হয়, তাহলে বিাবহের আর প্রয়োজন কি? অথচ ইসলামের দৃষ্টিতে বিবাহ বন্ধনে আরো অনেক গ...

নিজ অধিকার নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্ত্রীর অধিকারের প্রতি যত্নশীল হউনঃ সুখী দাম্পত্য জীবন কাটান।

Image
নিজ অধিকার নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্ত্রীর অধিকারের প্রতি যত্নশীল হউনঃ সুখী দাম্পত্য জীবন কাটান। আল্লাহ্‌ আজওয়াজাল আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম-কে সত্তুর বছর বয়সে গুরুতর অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার অংশ হিসাবে তিনি অর্থ-সম্পদ-প্রতিপত্তি-সন্তান সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যান। সময়ের পরিক্রমায় তাঁর (আঃ) আত্মীয় স্বজন ও প্রতিবেশিরাও তাঁকে ত্যাগ করে এবং এক পর্যায়ে শহরের বাইরে একটি আস্তাকুড়ের পাশে তাঁর (আঃ) জায়গা হয়। শুধু একজন তাঁকে ত্যাগ করেন নি, তিনি হচ্ছেন আইয়ুব (আঃ) এর স্ত্রী। তিনি যে শুধু তাঁর (আঃ) পাশেই থেকেছেন তা নয়, বরং ছোট-বড় ব্যক্তিগত প্রতিটি কাজ সম্পন্ন করতে সাহায্য করেছেন, সেবা-পরিচর্চা করেছেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা থেকে শুরু করে তাঁর (আঃ) পুতিগন্ধময় ঘা, মল-মুত্র পর্যন্ত তিনি গভীর মমতায় নিজ হাতে পরিষ্কার করে দিতেন। ইবনে কাসির রচিত নবীদের কাহিনী ‘কাসাসুল আম্বিয়া’ গ্রন্থে এর কারণ উল্লেখ করা হয়েছে এইভাবেঃ ‘সুখের সময়ে তাঁর (স্ত্রীর) প্রতি আইয়ুব (আঃ) -এর উদারতা ও সহানুভূতিশীল ব্যবহার তিনি স্মরণ করেছিলেন’। আইয়ুব (আঃ) এর স্ত্রীর এই ঘটনাটিকে একটি কেইস স্টাডি হিসাবে নেয়া যায়। সব ছে...

যে ৮ টি বিষয় আপনার দাম্পত্য জীবনকে অশান্তিময়, দুর্বল এবং অকার্যকর করতে থাকে-

Image
যে ৮ টি বিষয় আপনার দাম্পত্য জীবনকে অশান্তিময়, দুর্বল এবং অকার্যকর করতে থাকে-- ১) খারাপ ব্যবহার করা : তাকে এমন কিছু নিয়ে ঠাট্টা করা যাতে সে আঘাতপ্রাপ্ত হয়। এমন ধমক দেয়া যা অন্যদের সামনে তার অসম্মান হয়ে যায়। তাকে অপমান করা আপনার প্রতি তার শ্রদ্ধাবোধকে কমিয়ে দিবে। ২) উপেক্ষা করা : তার পছন্দ, ভালোলাগা কিংবা তার কথাবার্তাকে গোণায় না ধরা বা পাত্তা না দেয়া। হয়ত সে সালাম দিয়েছেন আপনাকে, আপনি উত্তর দিলেন না। বেশ কিছুদিন যাবৎ খুব আগ্রহ নিয়ে হয়ত সে কিছু বলছে কিন্তু আপনি বিশেষ কারণ ছাড়াই তার কথার পাত্তা দিচ্ছেন না। ৩) মিথ্যা বলা : দুষ্টামি করেও মিথ্যা বলা সঠিক নয়। আল্লাহ মিথ্যাকে নিষিদ্ধ করেছেন। আল্লাহ আমাদেরকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। ৪) কথা দিয়ে কথা না রাখা : কথা দিয়ে কথা রাখা বা ওয়াদা রক্ষা করা একজন মু'মিনের বৈশিষ্ট্য। বিষয়টি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। ৫) এড়িয়ে চলা : অনেকদিন পর দেখা হলে বন্ধুদেরকে বা ভাইদের আমরা জড়িয়ে ধরি, কোলাকুলি করি। আপনার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারেন না? পারবেন, অস্বস্তি লাগলেও তা ভেঙ্গে ফেলুন। ভালোবাসার প্রকাশ থাকা খুবই প্রয়োজন। ৬) সন্দেহ ...

দাম্পত্য সমস্যা - mother-in-law phobia - শাশুড়ি ভীতি

Image
মেয়েরা সাধারনত সবচেয়ে বেশী যে বিষয়ে গীবত করে সেটা হল শাশুড়ি এবং শ্বশুর বাড়ি। এটা ফ্যাক্ট যা অস্বীকার করার কোন উপায় নেই। এটা যে শুধু উপমহাদেশের মেয়েদের মধ্যে বেশী তা কিন্তু নয়; বরং এটি একটি গ্লোবাল ব্যপার। ইদানীং ফেইসবুক এই গীবতের একটা চমৎকার মাধ্যমে পরিণত হয়েছে। কিছু কিছু মেয়ে তো রীতিমত ‘mother-in-law phobia’ তে ভুগেন এবং তার আশেপাশের লোকজন এই ফোবিয়াকে ডিজেল/পেট্রোল ঢেলে আরও বাড়িয়ে দেয়। এর ফলে কোন রকম কারন ছাড়াই তারা বিয়ের পরের দিন থেকেই তার স্বামীর বাড়ির সবাইকে এবং বিশেষ করে শাশুড়িকে তার প্রতিপক্ষ মনে করেন। আমি একজনকে জানতাম, তাকে কেউ ঘটকালী করতে বললে তিনি ইয়াতিম ছেলে খুঁজতেন, এই ভেবে যে মেয়ের শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন থাকবে না! নিজের মা যে কথাটা বললে হয়ত সে মোটেই আমলে আনতো না, সেই একই কথা শাশুড়ি বললে সে আকাশ-পাতাল (বর্তমানে ফেইসবুক) একাকার করে ফেলে। অনেকেই হয়ত বলবেন, সমস্যাটা ভাইস ভার্সা। সত্যিকথা বলতে কি, আমি কিন্তু আমার আশেপাশে গীবতকারী বউদেরই বেশী দেখি, শাশুড়ি দেখি না বললেই চলে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যদি শাশুড়ির সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় তাহলে সব দিক দিয়ে বউ-...