স্ত্রীর প্রতি ভালবাসা ( একটা শিক্ষনীয় ঘটনা)
শিক্ষনীয় গল্প........ . . ১০বছর আগে!! তখন আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার। এক মহিলাকে সিজার করার পর খুব সুন্দর একটি মেয়ে সন্তানের জন্ম হলো। অতঃপর লক্ষ্য করে দেখলাম আত্মীয়স্বজন সবার মুখে বিষন্নতার কালো ছাপ। বুঝতে বাকি রইলোনা মেয়ে সন্তানের জন্ম হওয়াতে তারা যে অসন্তুষ্ট। কিন্তু আমার বুঝা না বুঝাতে তাদের কিছু যায় আসেনা। তবে কিছুক্ষণ পর যা দেখলাম তা সত্যিই ভিতরটাকে নাড়া দিয়ে উঠলো!!! ডেলিভারির পর থেকে রোগীর ব্লিডিং বন্ধ হচ্ছে না। এখন অপারেশন করে ইউটেরাস ফেলে দিতে হবে, না হলে বাচাঁর সম্ভাবনা খুবই কম। . এমন অবস্থা দেখে ওনার শাশুড়ির সাথে কথা বললাম, --দেখুন আপনার পুত্রবধুর অবস্থা খুবই সিরিয়াস! ব্লিডিং কোনোভাবেই বন্ধ হচ্ছে না, আমরা যথেষ্ট চেষ্টা করেও ব্যর্থ হলাম। এখন অপারেশন করে ইউটেরাস ফেলে দিতে হবে। নাহলে ওনাকে বাচাঁনো যাবেনা। --তাহলে তাই করুন। --কিন্তু এমনটা করলে আপনার পুত্রবধু আর কোনোদিন মা হতে পারবে না। --কি বলেন ডাক্তার সাহেব?!! তাহলে এমন বউ রেখে লাভ কি!! তিন-তিনটা মেয়ে হয়েছে এখন ছেলে না হলে বংশের মুখে চুনকালি লাগবেনা!!! আপনি যেভাবেই পারুন চেষ্টা করুন, নাহলে যা হবার হোক তবুও অপ...