Posts

আমি কি সঠিক মানুষ কে বিয়ে করেছি?

Image
আমি কি সঠিক মানুষ কে বিয়ে করেছি? Posted by  QuranerAlo Desk Download article as PDF   রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে- লিখেছেন :  মুনিরা লেকোভিচ এযেলডিন |  ভাষান্তর : জহিরুল কাইয়ূম |   সম্পাদনা :  আব্‌দ আল-আহাদ কাউকে বিয়ে করার আগে অবশ্যই নিজেকে এ প্রশ্নটি করবেন। জেনে বিস্মিত হবেন যে, উপযুক্ত মানুষটি বেঁচে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করলেও, বেশীরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নটির উত্তর হয়ে থাকে আবেগ এবং অনুভূতি নির্ভর। হরেক রকম মানুষ সম্পর্কে জানার মধ্য দিয়ে আপনি বিচিত্র ধরনের ব্যক্তিত্বের সন্ধান পাবেন। মানুষ সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ দিকটি হলো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে ধরণের মানুষের সান্নিধ্যে সবচেয়ে বেশি স্বস্তি এবং আরামবোধ করেন, সেইসব মানুষদের খুঁজে পাবেন। আর বয়স এবং মানসিক পরিপক্কতা বাড়ার সাথে সাথে নিজের ব্যক্তিত্ব সম্পর্কেও আপনার ভেতর গভীরতর উপলব্ধির বিকাশ ঘটবে। এক পর্যায়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন একজনের দেখা পেয়ে যাবেন এবং তাকে বিয়ে করার বিষয়টি বিবেচনা করতে পারবেন। অনিবার্যভাবেই আপনার মনে প্রশ্ন আসবে, “তিনি কি আমার জন্য সঠিক মানুষটি?” সূরা আন-নূরে আল্লাহ্‌ তা‘আলা ...

আল্লাহর নির্দেশ মানা এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা

Image
লিখেছেনঃ মুহাদ্দিস রবিউল বাশার।     আল্লাহ তাআলার আদেশ মেনে চলা ও তাঁর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকতে চাইলে একজন মুসলিমকে যে বিষয়ে বিশেষভাবে মনোযোগী হওয়া উচিৎ, তা হল তার প্রাত্যহিক রুটিন৷ একজন মুসলিম কখন ঘুম থেকে উঠবে, রাতে কখন বিছানায় যাবে – এ সকল বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে৷ হাদীসে বর্ণিত: ﻋَﻦْ ﺻَﺨْﺮٍ ﺍﻟْﻐَﺎﻣِﺪِﻯِّ ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻰِّ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ- ﻗَﺎﻝَ ‏« ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻷُﻣَّﺘِﻰ ﻓِﻰ ﺑُﻜُﻮﺭِﻫَﺎ ‏» . ﻭَﻛَﺎﻥَ ﺇِﺫَﺍ ﺑَﻌَﺚَ ﺳَﺮِﻳَّﺔً ﺃَﻭْ ﺟَﻴْﺸًﺎ ﺑَﻌَﺜَﻬُﻢْ ﻓِﻰ ﺃَﻭَّﻝِ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ . ﻭَﻛَﺎﻥَ ﺻَﺨْﺮٌ ﺭَﺟُﻼً ﺗَﺎﺟِﺮًﺍ ﻭَﻛَﺎﻥَ ﻳَﺒْﻌَﺚُ ﺗِﺠَﺎﺭَﺗَﻪُ ﻣِﻦْ ﺃَﻭَّﻝِ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ ﻓَﺄَﺛْﺮَﻯ ﻭَﻛَﺜُﺮَ ﻣَﺎﻟُﻪُ . ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﺩَﺍﻭُﺩَ ﻭَﻫُﻮَ ﺻَﺨْﺮُ ﺑْﻦُ ﻭَﺩَﺍﻋَﺔَ সাখর আল গামিদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন: হে আল্লাহ আপনি দিনের অগ্রভাগে আমার উম্মাতের জন্য বরকত দিন৷ এবং তিনি যখন কোন ছোট বাহিনী কিংবা বড় দলকে অভিযানে পাঠাতেন, তাদের দিনের অগ্রভাগে পাঠাতেন৷ আর সাখর একজন ব্যবসায়ী ব্যক্তি ছিলেন৷ তিনি দিনের প্রথমভাগ থেকেই ব্যবসা পরিচালনা করতেন, ফ...

৭ টি গোপন কথা আপনার স্ত্রীর সাথে কখনোই বলবেন না

৭ টি গোপন কথা যা আপনার স্ত্রী কখনও মুখে বলবেন না Rate This অনুবাদ ও প্রকাশনায়ঃ কুরআনের আলো ওয়েবসাইট বেশীরভাগ পুরুষেরই নারীদেরকে বুঝে উঠা প্রায়শই খুব কষ্টকর হয়ে যায়। এমনকি সেই নারীকেও যার সাথে সে বহু বছর বিবাহিত জীবন পার করেছে। এক মুহূর্তে তিনি সম্পূর্ণ স্বাভাবিক, পর মুহূর্তেই হয়ত শিশুর মত কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি কোন কিছু নিয়ে অভিযোগ করছেন, আপনি হয়ত সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার নানারকম উপায় তাকে দেখাচ্ছেন কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হচ্ছেন না। আপনার স্ত্রী কি বলছেন তা নিয়ে বেশী দুশ্চিন্তাগ্রস্থ হবেন না; বরং তিনি যা বলছেন না সেটি নিয়ে গভীরভাবে ভাবুন। ১) সবকিছুর ঊর্ধ্বে, আপনার স্ত্রী আপনার ভালবাসা চান ● যখন কোন স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা কম দেখায়, বিনিময়ে স্বামী স্ত্রীর প্রতি ভালবাসা কমে যায়। ● যখন স্বামী স্ত্রীর প্রতি ভালবাসা কম দেখায়, বিনিময়ে স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা কমে যায়। এবং এটি একটি দুষ্টচক্র যা চলতেই থাকে। ► এই চক্র শুরু হওয়ার আগেই তা ভেঙ্গে ফেলুন। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালবাসা প্রকাশ করুন। তিনি ঠিক সেটাই চান। তার ভুলত্রুটি, দোষ থাক...

বেপর্দার দুনিয়ায় শাস্তি

উত্ত্যক্তাদের কারণে অহরহ প্রাণ দিচ্ছে তরুণীরা ॥ এসব বেপর্দারই কুফল -মুহম্মদ আবু সা’দ, ঢাকা। উত্ত্যক্তাদের কারণে ইদানীং অনেক তরুণী আত্মহননের পথ বেছে নিচ্ছে। গত ৩ এপ্রিল ২০১০ ঈসায়ী তারিখ শনিবার রাজধানীর রামপুরার বনশ্রী মডেল স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ইলোরা (১৪) বখাটের উৎপাতে বিষপানে আত্মহত্যার পথ নেছে নেয়। ইলোরা বখাটেদের উত্ত্যক্ততায় আত্মহননকারী প্রথম তরুণী নয়। এ ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটছে। আত্মহননকারী এসব হতভাগ্য তরুণীদের বাঁচাবার কি কোন উপায় আছে? স্বল্প পরিসরে বিষয়টি বিশ্লেষণ করে দেখা যাক। যেহেতু এটি একটি সামাজিক ব্যাধি, এটা সামাজিকভাবেই প্রতিহত করতে হবে। বখাটে কারা? এরা হলো স্কুল, কলেজ থেকে ঝরে পড়া কিছু যুবক। বাপের হোটেলে জোটে খাওয়া। কাজ-কর্ম নেই তাই হাতে অফুরন্ত সময়। স্কুল, কলেজে যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে সময় কাটাবার একটি রাস্তা খুঁজে পায় এরা। কেউ কেউ নেশাগ্রস্ত হয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এসব অপমৃত্যুর কারণ অনেক। বখাটেদের ব্যাপারে কোন আইনি পদক্ষেপ না নিয়ে ঘটনাটি চেপে যাওয়া। বখাটেরা সাধারণত অপেক্ষাকৃত বড় ঘরের ছেলে হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে যাওয়ার সাহসও করে ...

বিপদে দোয়া কবুল ঘটনা ১

একদা হযরত ওমর ফারুক (রা:) একদা হযরত ওমর ফারুক (রা:) মদীনার কোন এক গলিপথ দিয়ে হেঁটে চলছিলেন। হঠাৎ একটি যুবকের প্রতি তাঁর দৃষ্টি পড়ে গেল। সে তার পরিহিত বস্ত্রের নীচে একটি বোতল লুকিয়ে রেখেছিল। হযরত ওমর (রা:) তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক! তুমি তোমার বস্ত্রের নীচে কি ঢেকে রেখেছ ? বোতলটি মদ ভর্তি ছিল; সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত: করছিল; কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয়-ভীতিতে বিহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল: হে মাবুদ ! আমাকে তুমি খলিফা ওমর (রা:) এর সামনে লজ্জিত করো না।তাঁর কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখ। আমি তোমার নিকট খাঁটি তওবাহ করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, জীবনে আর কোনদিনই আমি মদ স্পর্শ করবো না। এরুপ তওবাহ করার পরক্ষণেই যুবক হযরত ওমর (রা:) এর প্রশ্নের জবাব দিল যে, হে খলিফা! আমার কাছে এটি একটি সিরকার বোতল; কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন। তাঁর ইচ্ছানুযায়ী তখন বোতলটি তার সামনে পেশ করা হল।দেখা গেল যে, বোতলটি মধ্যে সত্যিই সিরকা ভর্তি রয়েছে। কেউ এভাবে ভীত মনে কোন লজ্জাজনক ও পাপকাজ থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে এবং খাঁটি তাওবাহ করে নিলে আল্...

ডাক্তার যদি রোযা রাখতে নিষেধ করে!!

প্রশ্নঃ (৪০১) জনৈক মহিলা কঠিন রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তারগণ তাকে রোযা রাখতে নিষেধ করেছে। এর বিধান কি? উত্তরঃ আল্লাহ্ বলেন, ] ﺷَﻬْﺮُ ﺭَﻣَﻀَﺎﻥَ ﺍﻟَّﺬِﻱ ﺃُﻧﺰِﻝَ ﻓِﻴﻪِ ﺍﻟْﻘُﺮْﺁﻥُ ﻫُﺪًﻯ ﻟِﻠﻨَّﺎﺱِ ﻭَﺑَﻴِّﻨَﺎﺕٍ ﻣِﻦْ ﺍﻟْﻬُﺪَﻯ ﻭَﺍﻟْﻔُﺮْﻗَﺎﻥِ ﻓَﻤَﻦْ ﺷَﻬِﺪَ ﻣِﻨْﻜُﻢْ ﺍﻟﺸَّﻬْﺮَ ﻓَﻠْﻴَﺼُﻤْﻪُ ﻭَﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻣَﺮِﻳﻀًﺎ ﺃَﻭْ ﻋَﻠَﻰ ﺳَﻔَﺮٍ ﻓَﻌِﺪَّﺓٌ ﻣِﻦْ ﺃَﻳَّﺎﻡٍ ﺃُﺧَﺮَ ﻳُﺮِﻳﺪُ ﺍﻟﻠَّﻪُ ﺑِﻜُﻢْ ﺍﻟْﻴُﺴْﺮَ ﻭَﻟَﺎ ﻳُﺮِﻳﺪُ ﺑِﻜُﻢْ ﺍﻟْﻌُﺴْﺮَ [ রামাযান হচ্ছে সেই মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ। আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে গণনা পূরণ করে নিবে। আল্লাহ্ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য কঠিন কামনা করেন না।(সূরা বাক্বারাঃ ১৮৫) মানুষ যদি এমন রোগে আক্রান্ত হয় যা থেকে সুস্থ হওয়ার কোন আশা নেই। তবে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকীনকে খাদ্য খাওয়াবে। খাদ্য দেয়ার পদ্ধতি হচ্ছে, মিসকীনকে পরিমাণমত চাউল প্...

রোযা ভঙ্গের গ্রহণ যোগ্য কারণ কি কি

প্রশ্নঃ (৩৯৮) রোযা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ কি কি? উত্তরঃ রোযা ভঙ্গের কারণ সমূহ হচ্ছেঃ ১) অসুস্থতা, ২) সফর। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ্ বলেন, ﻭَﻣَﻦْ ﻛَﺎﻥَ ﻣَﺮِﻳﻀًﺎ ﺃَﻭْ ﻋَﻠَﻰ ﺳَﻔَﺮٍ ﻓَﻌِﺪَّﺓٌ ﻣِﻦْ ﺃَﻳَّﺎﻡٍ ﺃُﺧَﺮَ আর যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে (সে রোযা ভঙ্গ করে) অন্য দিনে তা কাযা আদায় করে নিবে।(সূরা বাক্বারাঃ ১৮৫) ৩) গর্ভবতী নারীর নিজের বা শিশুর জীবনের আশংকা করলে রোযা ভঙ্গ করবে। ৪) সন্তানকে দুগ্ধদানকারীনী নারী যদি রোযা রাখলে নিজের বা সন্তানের জীবনের আশংকা করে তবে রোযা ভঙ্গ করবে। ৫) কোন বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে রোযা ভঙ্গ করা: যেমন পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার, আগুন থেকে বাঁচাতে গিয়ে দরকার হলে রোযা ভঙ্গ করা। ৬) আল্লাহ্র পথে জিহাদে থাকার সময় শরীরে শক্তি বজায় রাখার জন্য রোযা ভঙ্গ করা। কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের সময় ছাহাবীদেরকে বলেছিলেন, ﺇِﻧَّﻜُﻢْ ﻣُﺼَﺒِّﺤُﻮ ﻋَﺪُﻭِّﻛُﻢْ ﻭَﺍﻟْﻔِﻄْﺮُ ﺃَﻗْﻮَﻯ ﻟَﻜُﻢْ ﻓَﺄَﻓْﻄِﺮُﻭﺍ আগামীকাল তোমরা শত্রুর মোকাবেলা করবে, রোযা ভঙ্গ করলে তোমরা অধিক শক্তিশালী থাকবে, তাই তোমরা রোযা ভঙ্গ কর।[6] বৈধ কোন কারণে...

একটু ভেবে দেখুন ! ইসলামী শিক্ষা না থাকলে কী হয়!

Image
"বিবাহের নিমিত্ত লিখিত বায়োডাটায় সাধারণত এমন সব তথ্য থাকে, যার প্রায় কোনটাই বৈবাহিক জীবনে কাজে আসে না। তবু এই তথ্যগুলোকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যসমাধার আয়োজন করা হয়। অথচ আজ পর্যন্ত কোন দম্পতি পাওয়া যাবে না যাদের দাম্পত্য সমস্যাগুলো স্ত্রীর সুন্দর মুখ কিংবা স্বামীর উচ্চতার দিকে তাকিয়ে সমাধান হয়ে গেছে। . মাঝে মধ্যে আমার আব্বা-আম্মার সাংসারিক জীবনে যেসব সমস্যা দেখেছি বা বুঝেছি, সেগুলোর ব্যাপারে ভাবতে চেষ্টা করি যে আব্বা অমুক ভার্সিটিতে না পড়ে যদি ঢাকা ভার্সিটি বা বুয়েটে পড়তেন, তবে কি সমস্যা সমাধান হয়ে যেত কি না। . কিংবা আম্মার গায়ের রঙ আরেকটু পরিষ্কার হলে কি সমস্যা মিটে যেত কি না। উত্তর পাই- না। অথচ পাত্র-পাত্রীর সেক্যুলার শিক্ষাপ্রতিষ্ঠান, ডিগ্রি, এগুলোকে বিয়ের সময় কত গুরুত্ব দিয়ে দেখা হয়।কেন উঁচু উঁচু ডিগ্রিধারির সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ঘর থেকে সুখটাও উড়ে গেছে? . কেন আগেরদিনের ‘পরাধীন’ গৃহিণী মায়েদের ঘরের মমতা আর শান্তি আজকের ‘স্বাধীন’ চাকরিজীবী মায়েদের ঘরে নেই? . কেন আজ একটার পর একটা ডিভোর্সের সংবাদ আসে? . কেন এত এত ‘উচ্চশিক্ষা’র বহর আর ‘নার...

ইসলামে নারীর অবদান

সলামে নারীর অবদান * সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন খাদিজা (রাযিঃ)। * সর্বপ্রথম নারী শহীদ সুমাইয়া (রাযিঃ)। * দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম বেশি ধন-সম্পদ দান করেন খাদিজা (রাযিঃ)। * সবচেয়ে বড় মুহাদ্দিস আয়শা সিদ্দীকা (রাযিঃ)। । * দ্বীনের জন্য সিমাহীন কষ্ট সহ্য করেন ফেরাউনের স্ত্রী। পুরুষ্কারঃ * এক জন নেককার নারী ৭০ জন ওলীর চেয়ে উত্তম। * এক জন বদকার নারী ১০০০ জন বদকার পুরুষের চেয়েও নিকৃষ্ট। * এক জন গর্ভবতী মহিলার ২ রাকাত নামাজ একজন গর্ভহীন মহিলার ৮০ রাকাত নামাজের চেয়েও উত্তম। * যখন স্বামী বাইরে থেকে পেরেসান হয়ে বাড়ী ফিরে তখন যদি তারা স্ত্রী স্বামীকে সান্তনা দেয়,ঐ স্ত্রীকে জিহাদের অর্ধেক নেকী দান করা হয়। * যে মহিলার সন্তানের কারনে রাতে ঘুমাতে পারেনা,তাকে ২০টি গোলাম আজাদ করার নেকি দানকরা হয়। * যে মহিলা যিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়,আল্লাহ তার আমল নামায় খানায়ে কাবা ঝাড়ু দেওয়ার ছোয়াব দান করেন। * যে মহিলা নামাজ রোজার পাবন্দী করে,পবিত্রতা রক্খা করে চলে,স্বামীর তাবেদারী করে চলে তাকে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। * ২ব্যক্তির নামাজ মাথার উপর উঠেনা,১_যে গোলাম মালিক থেকে প...

স্বাগত মাহে রমাদান - মুহাদ্দিস রবিউল বাশার।

Image
★★★★★%%%%% স্বাগত মাহে রমাদান।%%%%%★★★★★ ------------------------------------------------------------লিখেছেনঃ মুহাদ্দিস রবিউল বাশার। ভালোর আগমনে আনন্দ অনুভুত হয় এবং খারাপের আগমনে দুঃখিত হতে হয়। যত সময় আল্লাহ মানুষের জন্য নির্ধারন করেছেন, তার মধ্যে রমাদান মাস সবচেয়ে গুরুত্বপুর্ন ও কল্যানকর সময়। যে রমাদান মাসে আল্লাহ যুগে যুগে তাঁর কিতাব সমুহ অবতীর্ন করেছেন।(মুসনাদে আহমাদ) কিতাব বা সহীফা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির দুনিয়ার শান্তির পথ দেখানো এবং আখিরাতে মুক্তির পথ দেখানোর জন্য অবতীর্ন করা হয়। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ করার পথ দেখানোর জন্য অবতীর্ন হয়। (نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراة والانجيل من قبل هدي للناس وانزل الفرقان(سورة ال عمران) অর্থ তিনি তোমার উপর সত্যই কিতাব অবতীর্ন করেছেন, যা তার পুর্ববর্তী কিতাব সমুহের সত্যায়নকারী। ইতিপুর্বে মানুষের পথনির্দেশনার জন্য তাওরাত ও ইনজীলে অবতীর্ন করেছেন। এবং ফুরকান (সত্য -মাথ্যা প্রভেদকারী) অবতীর্ন করেছেন। (সুরা আলে ইমরান) পবিত্র আল কুরআন এই রমাদান মাসেই অবতীর্ন হয়েছিল। شهر رمضان الذي انزل فيه القران هدي للنا...

তুলনায় সুখ অসুখ - রেহনুমা বিনত আনিস।

তুলনায় সুখ অসুখ লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ১৬ জুন ২০১২, দুপুর ১২:১৩ সময় সময় আমার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে। যেমন আজ ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগামের ভারী দরদমাখা একখানা গান শুনে ভাবছিলাম এই লোকটার গলায় আল্লাহ এত দরদ ঢেলে দিয়েছেন, এত সুন্দর স্পষ্ট উচ্চারণ মাশাল্লাহ! পরে মসজিদে জুমার নামাজের সময় ইমাম সাহেবের ভারী তাৎপর্যপূর্ণ অথচ ভাঙ্গা গলায় ভুল উচ্চারণে খুতবা শোনার সময় মনে হোল সোনু নিগাম যদি এই অসাধারন গলায় পার্ফেক্ট উচ্চারণে কুর’আন তিলাওয়াত করতেন বা খুতবা দিতেন কেমন হত? হাসি পেল? কল্পনার ডানায় ভর করে যেকোন জায়গায় উড়ে যাওয়া যায়, ভাগ্যিস কল্পনাতে কেউ শেকল পরিয়ে দিতে পারেনা!  এমনই সব বিচিত্র খেয়ালী ভাবনা বসবাস করে আমার এলোমেলো মাথাটায়। এমন সব জিনিসে হাসি পায় যেটা কেউ দেখতেই পায়নি বরং কাউকে বোঝাতে গেলে হাসির মজাটাই নষ্ট হয়ে যায়, এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র সব ঘটনায় অনুভূতিতে ভারাক্রান্ত হই যেগুলো হয়ত স্বাভাবিকভাবে কারো মাঝে কোন অনুভূতির উদ্রেক করেনা, আবার এমন সব কঠিন পরিস্থিতিতে শক্ত এবং অনড় থাকি যেখানে অনেকেই স্থির থাকতে পারেনা। আমার ধারণা এই বিচিত্র ব্যাপারগুলো হয় দৃষ্টিভঙ্গির পার্থক্যের কা...

সৎ এবং সাটসী মানুষ - রেহনুমা বিনত আনিস।

Image
সৎ এবং সাহসী মানুষ লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ০৮ অগাস্ট ২০১২, সকাল ১১:২৮ ১।  জোন অফ আর্ক, ইখতিয়ারুদ্দিন মুহাম্মাদ বখতিয়ার খিলজি, উসামা বিন জায়েদ- এরা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পরিবেশে জন্মেছে এবং বেড়ে উঠেছে। কিন্ত এদের মাঝে রয়েছে এক বিরল সাদৃশ্য। এরা প্রত্যেকেই জাতির সংকটময় মূহূর্তে নিজ নিজ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে অকল্পনীয় পরিস্থিতির ভেতর বিজয় ছিনিয়ে এনেছে। এদের আরেকটা মিল হোল ওরা সবাই ছিল টিনেজার- early teenager. অথচ তাদের বোঝার ক্ষমতা, মেধা, যোগ্যতা, দায়িত্বশীলতা ছিল অনেক বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ক লোকজনকে পরিচালনা করার জন্য যথেষ্ট। আজ পৃথিবীর কোথাও কি আমরা এমন একজন টিনেজার খুঁজে বের করতে পারব?  আমাদের টিনেজারদের দোষ নয়- তাদের বাবারা কলের ইঁদুরের মত টাকার পেছনে ছুটছেন, পরিবারকে এনে দিচ্ছেন সকলপ্রকার ধনসম্পদ প্রাচুর্য সম্ভার কিন্তু সন্তানের গঠনপ্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করার সময় নেই; মায়েরা স্বাভাবিকভাবেই অনুভূতিপ্রবণ এবং সন্তানের কল্যাণকামী, কিন্তু স্বামীর অনুপস্থিতিতে সন্তানকে আগলে রাখার প্রবণতা বেড়ে এমন এক পর্যায়ে চলে যায় যা তাকে পঙ্গু করে ফেলার জন্য যথেষ্ট। আর স্...

সত্যানুসন্ধানী - রেহনুমা বিনত আনিস।

Image
সত্যানুসন্ধানী লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ১০ সেপ্টেম্বর ২০১২, রাত ০৯:১১ টেলিভিশনে দেখেছি, গল্প শুনেছি কিংবা বইয়ে পড়েছি অনেক কিন্তু গতকালই প্রথম সরাসরি নিজের চোখে দেখলাম। আমাদের মসজিদে জুমার নামাজের পর এক শ্বেতাঙ্গ ক্যানাডিয়ান ইসলাম গ্রহণ করলেন। ইমামের সাথে প্রথমে আরবীতে এবং অতঃপর ইংরেজীতে শাহাদাহর বাক্যগুলো উচ্চারণ করলেন। সাথে সাথে পুরো মসজিদ আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হোল। নবাগত মুসলিম ভাইটি কান্নায় ভেঙ্গে পড়লেন। ইউসুফ এস্টেস সাহেব একবার এক ব্যাক্তির শাহাদাহ কবুলের পর ব্যাখ্যা করলেন, কোন ব্যাক্তি যখন সত্যকে গ্রহণ করে তখন তার হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে যে করুণাধারা বর্ষিত হয় সে কারণেই তার দুচোখ প্লাবিত হয়, এর দ্বারা তার অতীতের সব পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হয়ত তাই শুধু তিনিই নন বরং যে ভাইরা তাকে জড়িয়ে ধরে নতুন জীবনের আহ্বান জানাচ্ছিলেন তাদের চোখেও অশ্রু বাঁধা মানছিলোনা।  কি আশ্চর্য, একটু আগেও যিনি আমাদের কাছে আর দশজন শ্বেতচর্ম ব্যাক্তি থেকে আলাদা কিছুই ছিলেন না তিনিই মাত্র কয়েকটি শব্দ উচ্চারণ করে বনে গেলেন পৃথিবীব্যাপী রঙবেরঙের কোটি কোটি মানুষের ভাই! এখন তিনি পৃথিবীর য...

We Love Muhammad (s) - রেহনুমা বিনত আনিস।

Image
We Love Muhammad (S) লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ২৬ সেপ্টেম্বর ২০১২, বিকেল ০৪:৪৮ আমার পাঁচ বছর বয়সী পুত্র কিছুদিন যাবত নিজ থেকেই চলতে ফিরতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। ওর সাথে কথা বলে নিশ্চিত হলাম আল্লাহর সম্পর্কে ওর ধারণা এখন যথেষ্ট স্বচ্ছ। এই ব্যাপারে সন্তুষ্ট হবার পর ওকে শেখালাম, ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। এখন চলছে মুহাম্মাদ (সা) সম্পর্কে জানার পর্ব। তিনি কে ছিলেন, দেখতে কেমন ছিলেন, মানুষ হিসেবে কেমন ছিলেন, কিভাবে চলতেন, কি খেতে ভালবাসতেন, মানুষের সাথে কেমন ব্যাবহার করতেন, আল্লাহর সাথে তাঁর সম্পর্ক কেমন ছিল, আমরা তাঁর কাছ থেকে কি শিখব ইত্যাদি। ঠিক এ’সময় এক ইহুদীর বানানো ছবি নিয়ে পৃথিবীব্যাপী তোলপাড় শুরু হয়ে যায়। তখন আমার পুত্রকন্যার পাশাপাশি আমার ছাত্রছাত্রীরাও জানতে চায় রাসূ্ল (সা) কে ছিলেন, কেমন ছিলেন, তাঁর শিক্ষা কি, তাঁর প্রতি আমাদের অনুভূতি কেমন হওয়া উচিত – ক্ষুদে অনুসন্ধিৎসুদের প্রশ্নের শেষ নেই।  তাদের তাই বলি যা আল্লাহ বলেছেন, ‘তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ-কষ্ট তাঁর পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্...

We Love Muhammad (s)

Image
We Love Muhammad (S) লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ২৬ সেপ্টেম্বর ২০১২, বিকেল ০৪:৪৮ আমার পাঁচ বছর বয়সী পুত্র কিছুদিন যাবত নিজ থেকেই চলতে ফিরতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। ওর সাথে কথা বলে নিশ্চিত হলাম আল্লাহর সম্পর্কে ওর ধারণা এখন যথেষ্ট স্বচ্ছ। এই ব্যাপারে সন্তুষ্ট হবার পর ওকে শেখালাম, ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। এখন চলছে মুহাম্মাদ (সা) সম্পর্কে জানার পর্ব। তিনি কে ছিলেন, দেখতে কেমন ছিলেন, মানুষ হিসেবে কেমন ছিলেন, কিভাবে চলতেন, কি খেতে ভালবাসতেন, মানুষের সাথে কেমন ব্যাবহার করতেন, আল্লাহর সাথে তাঁর সম্পর্ক কেমন ছিল, আমরা তাঁর কাছ থেকে কি শিখব ইত্যাদি। ঠিক এ’সময় এক ইহুদীর বানানো ছবি নিয়ে পৃথিবীব্যাপী তোলপাড় শুরু হয়ে যায়। তখন আমার পুত্রকন্যার পাশাপাশি আমার ছাত্রছাত্রীরাও জানতে চায় রাসূ্ল (সা) কে ছিলেন, কেমন ছিলেন, তাঁর শিক্ষা কি, তাঁর প্রতি আমাদের অনুভূতি কেমন হওয়া উচিত – ক্ষুদে অনুসন্ধিৎসুদের প্রশ্নের শেষ নেই।  তাদের তাই বলি যা আল্লাহ বলেছেন, ‘তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তোমাদের দুঃখ-কষ্ট তাঁর পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। এ সত্...

কথাটি কি দয়ার্দ্র? - রেহনুমা বিনত আনিস।

Image
কথাটি কি দয়ার্দ্র? লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ০২ অক্টোবর ২০১২, দুপুর ১২:৪২ ছোটবেলায় Readers Digest এ একটা প্রবচন পড়েছিলাম। কথাগুলো মনে গেঁথে গেছিল: ‘According to an Islamic proverb, before you speak a single word it should cross three doors. At the first door the gatekeeper asks, ‘Is it necessary?’ At the second the gatekeeper asks, ‘Is it true?’ At the third, ‘Is it kind?’  যারা কথা বেশি বলেন তাদের সবারই অভিজ্ঞতা রয়েছে কোন না কোন সময় কোন বেফাঁস কথা বলে মাত্র ‘oops’ করে দুহাতে নিজের মুখ নিজেই চেপে ধরার। কিন্তু ততক্ষণে তীর ছুটে গেছে, হয়ত লক্ষ্যভেদও হয়ে গিয়েছে, সময়ের চাকা ঘুরিয়ে কোনভাবেই তাকে আর ফিরিয়ে নেয়া সম্ভব না।  আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, ‘যে আল্লাহ এবং প্রতিফল দিবসে বিশ্বাস রাখে তার উচিত হয় ভাল কথা বলা নয় চুপ করে থাকা’ (বুখারী)। অধিকাংশ ভুল বোঝাবুঝির সূচনা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে যা গড়াতে পারে হাতাহাতি থেকে যুদ্ধ পর্যন্ত। অধিকাংশ অপ্রয়োজনীয় কথাই গীবত শ্রেণীভুক্ত, আর কিছু হোল অহেতুক আড্ডা বা হাসিঠাট্টা জাতীয় কথাবার্তা যা অনেক সময় সীমারেখা অতিক্রম করে যায়, সম...

জীবনের উদ্দেশ্য - রেহনুমা বিনত আনিস।

Image
জীবনের উদ্দেশ্য লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ৩১ জুলাই ২০১২, সন্ধ্যা ০৬:৪৮ আইসল্যান্ডের এক যুবক, বয়স ২৭, পেশায় জেলে। নিজের নৌকা নেই তাই অন্যদের নৌকায় ভাড়া খাটে।  সেদিন প্রচন্ড ঠান্ডা হলেও আবহাওয়া শান্তই ছিল। ওরা চারজন যখন নৌকা নিয়ে রওয়ানা দিল তখন সমুদ্রের পানি হ্রদের মত শান্ত। আধঘন্টা পর ফিয়র্ডের খাঁজে মাছ শিকার করছিল ওরা, মাছ পাওয়া যাচ্ছিল ভালই। হঠাৎ ফিয়র্ডের পানি অশান্ত হয়ে উঠতে লাগল, কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখতে পেল সাগরের শান্ত পানিগুলো নৌকার খুব কাছেই চক্রাকারে ঘুরপাক খেতে শুরু করেছে। ইঞ্জিনে জোর টান দিয়ে ঘুর্ণিপাকের কাছ থেকে নৌকা সরিয়ে নেয়ার চেষ্টা করল ক্যাপ্টেন। প্রাণপনে চেষ্টা করেও যখন সে বুঝতে পারল নৌকা ঘুর্ণিপাকে প্রবেশ করছে তখন নিরুপায় হয়ে সে সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করতে নির্দেশ দিল। পানি ছিল প্রচন্ড ঠান্ডা, দ্রুত পানি থেকে শুকনো জায়গায় উঠতে না পারলে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত। কিন্তু সলিল সমাধি থেকে প্রাণরক্ষা করতে চাইলে এর কোন বিকল্প ছিলোনা। আশেপাশে কোন নৌকার চিহ্ন পর্যন্ত নেই, মাটি অনেক দূরে, সাঁতার দিতে গেলে দেহ তাপশূণ্য হয়ে নিশ্চিত মৃত্যু। তব...

জীবনের উদ্দেশ্য - রেহনুমা বিনত আনিস।

জীবনের উদ্দেশ্য লিখেছেন  রেহনুমা বিনত আনিস  ৩১ জুলাই ২০১২, সন্ধ্যা ০৬:৪৮ << আগের পোস্ট পরের পোস্ট >> আইসল্যান্ডের এক যুবক, বয়স ২৭, পেশায় জেলে। নিজের নৌকা নেই তাই অন্যদের নৌকায় ভাড়া খাটে।  সেদিন প্রচন্ড ঠান্ডা হলেও আবহাওয়া শান্তই ছিল। ওরা চারজন যখন নৌকা নিয়ে রওয়ানা দিল তখন সমুদ্রের পানি হ্রদের মত শান্ত। আধঘন্টা পর ফিয়র্ডের খাঁজে মাছ শিকার করছিল ওরা, মাছ পাওয়া যাচ্ছিল ভালই। হঠাৎ ফিয়র্ডের পানি অশান্ত হয়ে উঠতে লাগল, কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখতে পেল সাগরের শান্ত পানিগুলো নৌকার খুব কাছেই চক্রাকারে ঘুরপাক খেতে শুরু করেছে। ইঞ্জিনে জোর টান দিয়ে ঘুর্ণিপাকের কাছ থেকে নৌকা সরিয়ে নেয়ার চেষ্টা করল ক্যাপ্টেন। প্রাণপনে চেষ্টা করেও যখন সে বুঝতে পারল নৌকা ঘুর্ণিপাকে প্রবেশ করছে তখন নিরুপায় হয়ে সে সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করতে নির্দেশ দিল। পানি ছিল প্রচন্ড ঠান্ডা, দ্রুত পানি থেকে শুকনো জায়গায় উঠতে না পারলে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত। কিন্তু সলিল সমাধি থেকে প্রাণরক্ষা করতে চাইলে এর কোন বিকল্প ছিলোনা। আশেপাশে কোন নৌকার চিহ্ন পর্যন্ত নেই, মাটি অনেক দূরে, সাঁতার দিতে ...

দাম্পত্য - চতুর্থ পর্ব - নুসরাত রহমান।

Image
আমার বিয়ের আগে একটা মাত্র উপদেশ পেয়েছিলাম আমার এক কাজিনের থেকে, সে বলেছিল, যত যাই হোক, তোদের একটা কমন পয়েন্ট অব ইন্টারেস্ট রাখবি। যাতে তোদের শখের জিনিসটা নিয়ে আলোচনা করতে পারিস, দেখবি অনেক ঝড়ের মধ্যেও ওটা তোদের কাছাকাছি রাখবে। আমি এত ভাল বুঝি নাই। কমন পয়েন্ট অব ইন্টারেস্ট – আমাদের ত আনকমন ইন্টারেস্ট খুঁজে পাওয়াই কষ্ট বেশি। এক সাবজেক্টে পড়াশুনা করেছি, এখনও একই জায়গায় একসাথে পড়ি, কমন না কী? সবই ত কমন। যাই হোক, মূল্যবান উপদেশটার মাথা মুণ্ডু হদিস করতে না পেরে শিকেয় যত্ন করে তুলে রেখেছিলাম। ল্যাব এ জয়েন করার পর আমার সুপারভাইজর কাপলটাকে দেখে খুউব ভাল লাগত। ভদ্রলোক বেশ আলাভোলা সাইন্টিস্ট, ভদ্রমহিলা খুব কেয়ারিং, অর্গানাইজড। আমরা বাসায় এসে বলাবলি করতাম, আমরা ওদের মত কাপল হব, হ্যা? একই ওয়ার্কপ্লেসে কাজ করাটা অনেকটা ঘরের কাজ ভাগাভাগি করে করার মত। পারস্পরিক সমঝোতা তৈরি হওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। উল্টোটাও হতে পারে, ব্যক্তিত্বের সংঘাত আরো বেড়েও যেতে পারে, কারণ ভুলগুলো আরো বেশি চোখে পড়বে। কিন্তু ভলান্টারি কাজ একসাথে করার মধ্যে যে আনন্দ তার কোন তুলনা হয়না। এতে ত কোন কিছু পার্থিব ...